বাংলাদেশ ছাত্র ইউনিয়ন - Bangladesh Students' Union

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ ছাত্র ইউনিয়ন - Bangladesh Students' Union

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন - Bangladesh Students' Union একটি স্বাধীন-প্রগতিশীল-বিপ্লবীধারার ছাত্র গণসংগঠন

১৬৮ বছরের বাসস্থান, রাজধানীর মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন পরিচ্ছন্নতা কর্মীদের 'মিনিয়েলস কোয়ার্টার' উচ্ছেদের ঘোষণা প্রত্যাহা...
02/09/2026

১৬৮ বছরের বাসস্থান, রাজধানীর মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন পরিচ্ছন্নতা কর্মীদের 'মিনিয়েলস কোয়ার্টার' উচ্ছেদের ঘোষণা প্রত্যাহার, স্থায়ী আবাসন নিশ্চিতের দাবীতে কোয়ার্টারের বাসিন্দাদের আন্দোলনে সংহতি জানিয়ে গণতান্ত্রিক ছাত্র জোট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 'মিনিয়ালস কলোনী' পর্যন্ত মিছিল নিয়ে যোগদান করে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ।

২ সেপ্টেম্বর, ২০২৬
মিটফোর্ড হাসপাতাল, আরমানীটোলা, ঢাকা।

সূত্র: বিএসইউ/পিআর/৩১/০৮/৮তারিখ: ৩১ আগস্ট ২০২৬সংবাদ বিজ্ঞপ্তিব্যাটারিচালিত যানবাহন নিয়ে বিশৃঙ্খলা নয়, প্রয়োজন গণমুখী পরি...
31/08/2026

সূত্র: বিএসইউ/পিআর/৩১/০৮/৮
তারিখ: ৩১ আগস্ট ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

ব্যাটারিচালিত যানবাহন নিয়ে বিশৃঙ্খলা নয়, প্রয়োজন গণমুখী পরিবহন নীতিমালা

‎শ্রমজীবী মানুষের জীবিকা রক্ষার পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি ছাত্র ইউনিয়নের

ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে আটকের নামে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই একটি টেকসই পরিবহন ব্যবস্থার সমাধান হতে পারে না। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করে, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের; কিন্তু সেই দায়িত্ব পালনের নামে নিম্নআয়ের শ্রমজীবী মানুষের জীবিকা অনিশ্চিত করে দেওয়া কোনো গ্রহণযোগ্য নীতি হতে পারে না।

এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজীদ হায়দার চঞ্চল ও সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার বলেন, ব্যাটারিচালিত যানবাহনকে ঘিরে সরকারের অবস্থান এখনো অস্পষ্ট। কোথাও এগুলো নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, আবার কোথাও হঠাৎ অভিযান চালিয়ে শ্রমিকদের কর্মসংস্থানের প্রধান অবলম্বনটি কেড়ে নেওয়া হচ্ছে। একটি রাষ্ট্রের পরিবহন নীতি এভাবে আকস্মিক অভিযান ও অনিশ্চয়তার ওপর নির্ভর করতে পারে না।
তারা বলেন, শহরের নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের চলাচলের ক্ষেত্রে এসব যানবাহনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষ এসব যান চালিয়ে পরিবার পরিচালনা করেন। ফলে যানবাহনগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে চালক, মালিক, যাত্রী, পরিবহন বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদদের মতামত নেওয়া প্রয়োজন। শুধু নিষেধাজ্ঞা বা উচ্ছেদ কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়।

ছাত্র ইউনিয়ন মনে করে, ব্যাটারিচালিত যানবাহনের সংখ্যা, রুট ও চলাচল ব্যবস্থাকে পরিকল্পিত কাঠামোর মধ্যে আনা যেতে পারে। নির্দিষ্ট রুট নির্ধারণ, চালকদের প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস ও নিরাপত্তা মান নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্সিংয়ের মাধ্যমে একটি শৃঙ্খলিত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এর পাশাপাশি গণপরিবহন সম্প্রসারণ ও সড়ক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমজীবী মানুষের জীবিকা রক্ষা এবং নিরাপদ সড়ক—এই দুটিকে পরস্পরের বিপরীত হিসেবে দাঁড় করানো সম্পূর্ণ ভুল। রাষ্ট্রের দায়িত্ব হলো এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখানে নাগরিকের নিরাপদ চলাচলের অধিকার যেমন নিশ্চিত হবে, তেমনি একজন শ্রমিকও হঠাৎ কর্মহীন হয়ে পড়বেন না।

ব্যাটারিচালিত যানবাহন আটক, ব্যাটারি খুলে নেওয়া কিংবা কোনো ধরনের অনানুষ্ঠানিক ‘মব’ কার্যক্রমের মাধ্যমে শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানিয়ে ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ বলেন, আইনের প্রয়োগ অবশ্যই রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। কোনো গোষ্ঠী বা ব্যক্তির হাতে আইন প্রয়োগের সুযোগ তুলে দেওয়া হলে তা জননিরাপত্তা ও আইনের শাসন—উভয়ের জন্যই বিপজ্জনক।

তারা অবিলম্বে সংশ্লিষ্ট শ্রমিক সংগঠন ও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহন বিষয়ে একটি স্বচ্ছ, বিজ্ঞানভিত্তিক ও জনবান্ধব নীতিমালা প্রণয়নের আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো ধরনের উচ্ছেদ বা নিষেধাজ্ঞা আরোপ না করার দাবি জানান।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করে, নগর ব্যবস্থাপনার ব্যর্থতার দায় শ্রমজীবী মানুষের কাঁধে চাপিয়ে নয়—পরিকল্পিত গণপরিবহন, জবাবদিহিমূলক প্রশাসন এবং শ্রমিকবান্ধব নীতির মাধ্যমেই এই সংকটের সমাধান করতে হবে।

বার্তাপ্রেরক

আমিনুল ইসলাম ইমন
দপ্তর সম্পাদক,
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

ঢাকা মিটফোর্ড হাসপাতাল মিনিয়ালস কোয়ার্টার (সুইপার কলোনি) বসবাসরত পরিচ্ছন্নতা কর্মীদের উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে মানবব...
31/08/2026

ঢাকা মিটফোর্ড হাসপাতাল মিনিয়ালস কোয়ার্টার (সুইপার কলোনি) বসবাসরত পরিচ্ছন্নতা কর্মীদের উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক জোবায়ের ইবনে ইমাম ঋদ্ধি।

27/08/2026
বুকেতে সাহস নিয়ে লড়ে যায় রাত দিন,ফুলবাড়ী থেকে পথ চিনে নিন, চিনে নিন।ফুলবাড়ী দিবসের দুই দশক পূর্তিতে শহীদ স্মৃতিস্তম্ভে শ...
26/08/2026

বুকেতে সাহস নিয়ে লড়ে যায় রাত দিন,
ফুলবাড়ী থেকে পথ চিনে নিন, চিনে নিন।

ফুলবাড়ী দিবসের দুই দশক পূর্তিতে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্পণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

২৬ আগষ্ট, ফুলবাড়ী দিবস২০০৬ সালে তৎকালীন বিএনপি-জামাত সরকার যখন ১৪ হাজার একর আবাদি জমির উপর উন্মুক্ত উপায় কয়লা উত্তোলনের ...
25/08/2026

২৬ আগষ্ট, ফুলবাড়ী দিবস

২০০৬ সালে তৎকালীন বিএনপি-জামাত সরকার যখন ১৪ হাজার একর আবাদি জমির উপর উন্মুক্ত উপায় কয়লা উত্তোলনের পরিকল্পনা করে, তখন তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি ও ফুলবাড়ী কমিটি নামের দুটি সংগঠন সহ ফুলবাড়ী ও আশেপাশের উপজেলার মানুষ ও অন্যান্য সংগঠন এর বিরুদ্ধে কর্মসূচি হাতে নেয়। ২০০৬ সালের এইদিন, মাল্টিন্যাশনাল কোম্পানি এশিয়া এনার্জির অফিস ঘেরাও করতে গিয়ে, যখন মিছিল প্রথম ব্যারিগেড ভাঙে, তখন পুলিশ ও বিডিআর বাহিনী মিছিলের উপর গুলিবর্ষণ করে। শহীদ হয় তরিকুল, সালেকিন ও আমিন। আহত হয় দুই শতাধিক। সেইদিন থেকে এই দিনটি ফুলবাড়ী দিবস হিসেবে পরিচিত। উন্মুক্ত উপায় কয়লা উত্তোলনের ফলে আবাদি জমি, খাবার পানির উৎস সহ সেখানকার প্রাণিসম্পদ, জীববৈচিত্র ও পরিবেশের মারাত্মক ক্ষতি হয়ে যেত। ক্ষতি হতো কয়েক হাজার মানুষের জীবন।

সে সব থেকে বেঁচে গেলেও আজ আবার নতুন করে গুরুত্বলাভ করেছে এই দিনটি। বিগত অন্তর্বর্তী সরকারের শোষণমূলক মার্কিন চুক্তি, বর্তমান বিএনপি সরকারের অর্থ মন্ত্রী, আমির খসরু মাহমুদ চৌধুরীর ফুলবাড়ী থেকে উন্মুক্ত উপায় কয়লা উত্তোলন করার মন্তব্য এবং বর্তমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আবার নতুন করে আন্দোলন সংগ্রামের বাস্তবতা তৈরি করেছে।

ফুলবাড়ী দিবসের তাৎপর্য ও শহীদদের স্মরণে এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দাবি, অন্তর্বর্তী সরকারের করা মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। বিগত সময় করা ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে। গ্যাস, বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান করতে হবে এবং জ্বালানি, বিদ্যুৎ ও রাষ্ট্রায়ত্ত খাতের বেসরকারিকরণ বন্ধ করতে হবে। আমাদের এই লড়াইয়ে যুক্ত থাকার আহ্বান রইলো।

25/08/2026

দিনাজপুরে গণতান্ত্রিক অধিকার কমিটির প্রচারযাত্রায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ আয়োজিত আলাপ "সামগ্রিক অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থানের ভূমিক...
25/08/2026

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ আয়োজিত আলাপ "সামগ্রিক অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থানের ভূমিকা ও বিদ্যুৎ অপচয়ের মিথ"।
কথা বলছেন শিক্ষক ও গবেষক মাহা মির্জা।

25/08/2026

বগুড়ার সাতমাথা মোড়ে গণতান্ত্রিক অধিকার কমিটির প্রচারযাত্রায় সংহতি জানান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক জয় ভৌমিক।

Address

Madhur Canteen, University Of Dhaka
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র ইউনিয়ন - Bangladesh Students' Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ ছাত্র ইউনিয়ন - Bangladesh Students' Union:

Shortcuts

Share