31/12/2025
–এটাই ইসলামের সৌন্দর্য। সামনের কাতারে দাঁড়িয়ে আছেন আজকের বাংলাদেশের ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিবর্গ। তাঁদের কথায় আইন নড়ে, সিদ্ধান্ত বদলায়। নিরাপত্তার বেষ্টনী, রাষ্ট্রীয় প্রটোকল, দেশ-বিদেশে সম্মান—সবই তাঁদের ঘিরে।
কিন্তু সেই কাতারের ঠিক সামনে দাঁড়িয়ে আছেন একজন সাধারণ মানুষ। দামী কিছু নয়—সাধারণ জুতো, সাদাসিধে জুব্বা আর নিঃশব্দ উপস্থিতি। নাম মুফতি আব্দুল মালেক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব।
বাহ্যিকভাবে তিনি সাধারণ একজন মানুষ, কিন্তু সেই মুহূর্তটিতে তিনিই নেতা। কারণ তাঁর পেছনেই দাঁড়িয়ে আছে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিরা।
এই দৃশ্য মনে করিয়ে দেয় রাসুলুল্লাহ ﷺ-এর বিদায় হজের সেই অমর বাণী—
“তোমরা আল্লাহকে ভয় করবে এবং নেতার কথা শুনবে, এমনকি সে যদি একজন হাবশি গোলামও হয়।”🖤