কর্জে হাসানা - অর্থাৎ উত্তম ঋণ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • কর্জে হাসানা - অর্থাৎ উত্তম ঋণ

কর্জে হাসানা - অর্থাৎ উত্তম ঋণ যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে, তার পেছনে খোঁটা দেয় না এবং কোন কষ্টও দেয় না,তাদের জন্য পুরস্কার!

তোমাদের মধ্যে কে আল্লাহকে “কর্জে হাসানা ( অর্থাৎ উত্তম ঋণ ) দেবে ?আল্লাহ বহুগুণ প্রবৃদ্ধিসহ তা ফেরত দিবেন। আল্লাহই মানুষের রিজিক বা জীবনোপকরণ কমান এবং বাড়ান।
তোমাদের কে তাঁর কাছেই ফিরে যেতে হবে।
সূরাঃ বাকারা-২৪৫

কর্জে হাসানা: উত্তম ঋণ🌙পবিত্র ঈদুল আজহা ২০২৬🌙ত্যাগ, তাকওয়া, ইখলাস, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা ধারণ করে, মহান আল্লাহ...
29/05/2026

কর্জে হাসানা: উত্তম ঋণ
🌙পবিত্র ঈদুল আজহা ২০২৬🌙

ত্যাগ, তাকওয়া, ইখলাস, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা ধারণ করে, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যয়ে উদযাপিত হোক আমাদের পবিত্র ঈদুল আজহা।

আলহামদুলিল্লাহ! #
মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায়, আপনাদের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অংশগ্রহণের মাধ্যমে “কর্জে হাসানা” পরিবারের পক্ষ থেকে *২০০টি* পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ৯০০ গ্রাম করে কোরবানির মাংস বিতরণ করতে সক্ষম হয়েছি।

আমরা বিশ্বাস করি-
কুরবানি কেবল একটি আনুষ্ঠানিক ধর্মীয় আচার নয়; বরং এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক মহান শিক্ষা।

মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেনঃ
“আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া।”
*সূরা আল-হজ্জ : ৩৭*
এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে,
কুরবানির মূল উদ্দেশ্য হলো অন্তরের ইখলাস, তাকওয়া ও আল্লাহভীতি অর্জন করা।

কুরবানি আমাদের হৃদয়ে সহমর্মিতা, দয়া ও মানবতার চেতনা জাগ্রত করে এবং সমাজের দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে।

আসুন, আমরা কুরবানির প্রকৃত শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করি-
অহংকার, স্বার্থপরতা ও হিংসা ত্যাগ করে তাকওয়া, ভালোবাসা ও মানবসেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করি।

🤲 মহান আল্লাহ আমাদের কুরবানি, দান ও সকল নেক আমল কবুল করুন।
আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, জীবনকে কুরআনের আলোয় আলোকিত করুন এবং সমাজে শান্তি, রহমত ও বরকত দান করুন।
🌙 ঈদ মোবারক 🌙

“*কর্জে হাসানা” (অর্থাৎ উত্তম ঋণ)*🌙 *পবিত্র ঈদুল আজহা ২০২৬* 🌙ত্যাগ, তাকওয়া, ইখলাস, ভালোবাসা ও সহমর্মিতার মহান শিক্ষা ধা...
28/05/2026

“*কর্জে হাসানা” (অর্থাৎ উত্তম ঋণ)*

🌙 *পবিত্র ঈদুল আজহা ২০২৬* 🌙
ত্যাগ, তাকওয়া, ইখলাস, ভালোবাসা ও সহমর্মিতার মহান শিক্ষা ধারণ করে
আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যয়ে উদযাপিত হোক আমাদের পবিত্র ঈদুল আজহা।

মহান আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করুন,
অন্তরকে পরিশুদ্ধ করুন এবং জীবনকে কুরআনের আলোয় আলোকিত করুন।
সবার জীবনে বয়ে আনুক শান্তি, রহমত ও বরকত।

ঈদ মোবারক!🌙

“*কর্জে হাসানা” (অর্থাৎ উত্তম ঋণ)*আলহামদুলিল্লাহ!আমাদের “কর্জে হাসানা” উদ্যোগের কুরবানির গরু।মহান আল্লাহ তাআলা আমাদের এই...
27/05/2026

“*কর্জে হাসানা” (অর্থাৎ উত্তম ঋণ)*

আলহামদুলিল্লাহ!
আমাদের “কর্জে হাসানা” উদ্যোগের কুরবানির গরু।

মহান আল্লাহ তাআলা আমাদের এই কুরবানিকে কবুল করুন,
একে শুধু পশু কুরবানি নয়-তাঁর সন্তুষ্টির জন্য আন্তরিক তাকওয়া ও আত্মত্যাগ হিসেবে গ্রহণ করুন।

কুরআনের আলোয় আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন,
জীবনকে হেদায়েত, রহমত ও বরকতে ভরিয়ে দিন। আমাদের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও দ্বীনের প্রতি আন্তরিকতা বৃদ্ধি করুন।

আল্লাহ তাআলা বলেন:
“আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত; বরং পৌঁছে তোমাদের তাকওয়া।”
সূরা আল-হজ্জ : ৩৭

সবার জীবনে বয়ে আনুক শান্তি, রহমত ও বরকত।
🌙 ঈদ মোবারক 🌙

“কর্জে হাসানা”-উত্তম ঋণের এক অনন্য দৃষ্টান্ত !🌙 ঈদের বাজার ২০২৬১৯ মার্চ ২০২৬আলহামদুলিল্লাহ!পরম করুণাময় আল্লাহর অসীম রহম...
19/03/2026

“কর্জে হাসানা”-উত্তম ঋণের এক অনন্য দৃষ্টান্ত !

🌙 ঈদের বাজার ২০২৬
১৯ মার্চ ২০২৬

আলহামদুলিল্লাহ!
পরম করুণাময় আল্লাহর অসীম রহমত ও দয়ায়, প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও আমরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে *৫৪টি* অসহায় পরিবারে ঈদের আনন্দ পৌঁছে দিতে পেরেছি।

এই উদ্যোগের আওতায় উপকৃত হয়েছেন-
*গরিব, দুস্থ, বিধবা, এতিম, অন্ধ, প্রতিবন্ধী, বৃদ্ধ ও অসুস্থ মানুষজন*।

আল্লাহ তাআলা কুরআনে বলেন:
"কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? তিনি তা বহুগুণ বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক প্রতিফল।"
*সূরা আল-হাদীদ: ১১*

আমাদের দৃঢ় বিশ্বাস-
আল্লাহর নির্দেশিত পথে করা একটি ছোট দানও তাঁর কাছে অত্যন্ত মূল্যবান।
হয়তো আমাদের সামান্য সহায়তাই কোনো একটি পরিবারের ঈদকে করে তুলবে আনন্দময় ও স্বস্তিদায়ক।

🎁 *প্রতিটি ঈদ প্যাকেজে* ছিল:
১) পোলাও চাউল=২কেজি
২) মুরগি=২কেজি
৩) দুধ=১০০গ্রাম
৪) চিনি=৫০০গ্রাম
৫) সেমাই=৭৫০গ্রাম
৬) ঘি=১০০গ্রাম
৭) তেল=৫০০গ্রাম
৮) নুডুলস=১প্যাকেট
৯) ডিম=৮পিস
১০) আলু=১কেজি
১১) পেঁয়াজ=২৫০গ্রাম
১২) রসুন=১০০গ্রাম
১৩) আদা=১০০গ্রাম
১৪) বাদাম কিসমিস সহ যাবতীয় মসলা।

🌙 *ঈদের প্রকৃত শিক্ষা*
ঈদ মানে শুধু নিজের আনন্দ নয়-
ঈদ মানে অন্যের মুখে হাসি ফুটানো, ভালোবাসা ভাগ করে নেওয়া।
যখন একটি অসহায় পরিবার ঈদের দিনে ভালো খাবার পায়,
তাদের চোখের সেই আনন্দই হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

আল্লাহ তাআলা কুরআনে বলেন:
"আর তোমরা যে উত্তম সম্পদ ব্যয় কর, নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে পূর্ণ অবগত।"
*সূরা আল-বাকারা: ২৭৩*

🤝 চলুন, আমরা একসাথে সবাই এগিয়ে আসি-
কোনো দরিদ্র পরিবার যেন ঈদের দিনে কষ্টে না থাকে-
এই লক্ষ্যেই আমাদের “কর্জে হাসানা”-র এই মহৎ উদ্যোগ।

❤️ আপনার সামান্য অবদানই
কারো জীবনে এবং কোনো দরিদ্র পরিবারের জন্য এনে দিতে পারে ঈদের হাসি।

🤲 *হে আল্লাহ! আপনি আমাদের সকলের দান কবুল করুন*।
আমিন।

09/03/2026

কর্জে হাসানা (উত্তম ঋণ)
*ইফতার কার্যক্রম ২০২৬*
৯ মার্চ ২০২৬

আলহামদুলিল্লাহ!
মহান আল্লাহ তাআলার অসীম রহমত ও করুণায় পবিত্র রমজান মাসে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রায় *১৫০* জন গরিব, দুস্থ, বিধবা, বৃদ্ধা ও অসহায় রোজাদার মহিলাদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে।

পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন:
“তোমাদের মধ্যে কে আল্লাহকে ‘কর্জে হাসানা’ (অর্থাৎ উত্তম ঋণ) প্রদান করবে? তাহলে তিনি তা বহুগুণ বৃদ্ধি করে তাকে ফিরিয়ে দেবেন। আল্লাহই রিজিক সংকুচিত করেন এবং বৃদ্ধি করেন, আর তাঁর কাছেই তোমাদের প্রত্যাবর্তন।”
*সূরা আল-বাকারা: ২৪৫*

এই আয়াত আমাদের শিক্ষা দেয়-
আল্লাহর পথে সামান্য দানও তাঁর কাছে অত্যন্ত মূল্যবান। যদি আমরা আন্তরিকতার সাথে একজন রোজাদারের মুখে ইফতারের খাবার তুলে দিতে পারি, তবে ইনশাআল্লাহ তা আমাদের জন্য আখিরাতে নাজাতের কারণ হতে পারে।

আমরা মহান আল্লাহর দরবারে *দোয়া* করি-

হে আল্লাহ! আপনি আমাদের সবাইকে গরিব, অসহায় ও অভাবী রোজাদারদের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন।
আমাদের দান ও সদকাকে কবুল করুন এবং এই পবিত্র রমজান মাসকে আমাদের জন্য জান্নাত লাভের মাধ্যম বানিয়ে দিন।

হে আল্লাহ! আপনি আমাদেরকে উত্তম দানকারী বানান এবং সৎ ও কল্যাণের কাজে অংশগ্রহণ করার তাওফিক দান করুন, যাতে আমরা আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আখিরাতে মুক্তি লাভ করতে পারি।
আমিন।

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when কর্জে হাসানা - অর্থাৎ উত্তম ঋণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category