Galaxy Media

Galaxy Media আমি মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। আল্লাহ আমার এই কাজকে কবুল করুন। আমিন,

01/09/2026

বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে জিয়ারত মোনাজাত করার পর সকল নেতাকর্মীরা সামাধিতে জিয়ারত করতে আসেন ।

30/08/2026

চীন মৈত্রী সম্মেলনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতান্ত্রিক সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উক্ত অনুষ্ঠানে গুম হয়ে যাওয়া ভিকটিম ব্যারিস্টার আরমান এমপি জামায়াতে ইসলাম

30/08/2026

১০০ পরিবারকে চাকুরীর নিয়োগ পত্র তুলেদেন প্রধানমন্ত্রী।
বিগত স্বৈরাচার সরকারের আমলে বিএনপির গুম খুন ও জুলাই আন্দোলনে নিহত আহতদের পরিবারের সদস্যদের মধ্যে থেকে ১০০ জনের হাতে চাকুরীর নিয়োগ পত্র তুলেদেন, তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান । তিনি বলেন সকল নিহত ও গুম খুনের পরিবারের সদস্যদের চাকুরীর নিয়োগ দিবেন। minister

26/08/2026

*ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি*
বঙ্গভবন, ২৬ আগস্ট ২০২৬: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে আজ ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতি করে। বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।
এসময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাঁদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান।
ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান। জবাবে ভুটানের রাজাও বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন।
আলাপকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, “ভুটান সবসময় আমাদের হৃদয়ে বিশেষ স্থান করে আছে। কারণ, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া বিশ্বের প্রথম দেশ ভুটান।”
বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার পিতা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও শুভকামনাও রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
ভুটানের রাজা তাঁর দূরদর্শী ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এ উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি প্রকল্পটির প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন এবং এর প্রশংসা করেন। তিনি বলেন, পারস্পরিক কল্যাণ, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ অঞ্চলের রূপান্তরমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে বাংলাদেশ ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।
সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি সকাল সাড়ে ৬টার দিকে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

25/08/2026

ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে সিরাতুন্নবী সা: অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

23/08/2026

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কার্যক্রম শুরু
ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ শপথ গ্রহনের পর আজ প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার বেলা ১১টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়।
পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার প্রদান শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যবৃন্দদের ফুল দিয়ে স্বাগত জানান।
বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন।
এরপর তিনি বঙ্গভবন পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

22/08/2026

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি , মরহুম শেখ মুজিবুর রহমানের ছবির নিচে দিয়ে বঙ্গভবনের দরজা দিয়ে প্রবেশ করলেন। এমনকি সবাই শেখ মুজিবুর রহমানের ছবির নিচে দিয়ে বঙ্গভবনে দরবার হলে প্রবেশ করেছেন । যে দলের নেতার কন্যা এতো গুলো মানুষকে হত্যার হুকুম দিয়েছেন সেই নেতার ছবির নিচের দরজা দিয়ে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলের নেতা, সেনাপ্রধান, এ ছাড়া সকল সংসদ সদস্য ও মন্ত্রীবর্গ দেশের সম্মানিত নাগরিকগণ ২৩ তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিলেন।

21/08/2026

বঙ্গভবন ২৩ তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রী বিরোধীদলের নেতা ও রাষ্ট্রপতি সেনাপ্রধান বিভিন্ন কূটনৈতিকগণ উপস্থিত হন ।

21/08/2026
21/08/2026

২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত করার জন্য ভোট দিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের এমপি ও মন্ত্রীরা ।

Address

Jatrabari
Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when Galaxy Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category