25/08/2026
ফুলবাড়ী আন্দোলনের দুই দশক।
আগামীকাল ২৬ আগস্ট, ফুলবাড়ী আন্দোলনের দুই দশক পূর্তি হতে যাচ্ছে। ২০০৬ সালে ফুলবাড়ী উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন ও কয়লা রপ্তানির সিদ্ধান্তের প্রতিবাদে সৃষ্ঠ গণআন্দোলনে তৎকালীন বিডিআরের গুলিতে শহীদ হয়েছিলেন তরিকুল, আমিন, সালেকিন। আহত হয়েছিলেন শতাধিক। গণআন্দোলনের মুখে সরকার পিছু হটতে বাধ্য হয়েছিল।
সেই লড়াইয়ের শহীদদের প্রতি আগামীকাল সকাল ১০.৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে।