কাস্টমস হাউস ঢাকা - Dhaka Custom House

কাস্টমস হাউস ঢাকা - Dhaka Custom House Bangladesh Customs is well determined to serve with highest sincerity & dedication.

We want to prevent smuggling, ensure passengers satisfaction as well as implementation of existing laws & regulations for the betterment of the country.

11/07/2026
বিমানের দুবাই ফ্লাইটে প্রায় ১৯ কেজি সোনার বারসংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমানের একটি উড়োজাহাজ থ...
02/07/2026

বিমানের দুবাই ফ্লাইটে প্রায় ১৯ কেজি সোনার বার

সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমানের একটি উড়োজাহাজ থেকে প্রায় ১৯ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে।
ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বৃহস্পতিবার সকালে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

সামরিক গোয়েন্দা সংস্থাসহ কাস্টম কর্মকর্তাদের যৌথ একটি দল উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে টেপ পেঁচানো অবস্থায় মোট ১৬০টি বার উদ্ধার করে, যেগুলোর ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়নি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনগভীর শোক ও বেদনায় জানাচ্ছি যে, বাংলাদেশ কাস্টমসের একজন দায়িত্বশীল ও সৎ কর্মকর্ত...
25/04/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

গভীর শোক ও বেদনায় জানাচ্ছি যে, বাংলাদেশ কাস্টমসের একজন দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর অকাল মৃত্যু আমাদের সবাইকে মর্মাহত করেছে।
তিনি তার পরিবারের একমাত্র সন্তান ছিলেন, যার এই অপ্রত্যাশিত প্রয়াণ তার পরিবারসহ সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে যে, কুমিল্লার ময়নামতি পুলিশ ফাঁড়ি এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে তিনি নিহত হয়ে থাকতে পারেন।
একজন নিষ্ঠাবান সরকারি কর্মকর্তার এভাবে প্রাণ হারানো অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
আমরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি-এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করা হোক এবং জড়িত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের প্রিয় সহকর্মী মোঃ জুনায়েদ, সহকারী রাজস্ব কর্মকর্তা (২০১৮ সালের ৩৫ তম বিসিএস...
04/02/2026

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের প্রিয় সহকর্মী মোঃ জুনায়েদ, সহকারী রাজস্ব কর্মকর্তা (২০১৮ সালের ৩৫ তম বিসিএস-নন ক্যাডার)-কে মৃতাবস্থায় আজ ভোরে নওগাঁ সদর হাসপাতালে পাওয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। উনি গত রাতে ট্রেন যোগে তার স্ত্রীর কর্মস্থল মহাদেবপুর যাচ্ছিলেন। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি, পুলিশ তদন্তের পরে জানা যাবে। (সম্ভবত ছিনতাইকারী চক্রের দ্বারা নিহত হয়েছেন)
তিনি কাস্টমস হাউস, ঢাকায় সংযুক্তিতে পদস্থ ছিলেন, মুল কর্মস্থল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী। তার জন্মস্থান পিরোজপুর জেলা। উনি অত্যন্ত বিনয়ী,দায়িত্বশীল এবং ভালো মনের মানুষ ছিলেন। এই অকাল মৃত্যু মেনে নেয়া অনেক কঠিন। মহান আল্লাহ উনার পরিবারকে শোক সইবার ক্ষমতা দিন এবং উনাকে জান্নাত নসীব করুন।
আমিন🤲

ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

International Customs Day 2026
25/01/2026

International Customs Day 2026

নবসৃষ্ট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, বরিশাল
14/01/2026

নবসৃষ্ট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, বরিশাল

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when কাস্টমস হাউস ঢাকা - Dhaka Custom House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to কাস্টমস হাউস ঢাকা - Dhaka Custom House:

Shortcuts

Share