12/02/2023
আসেন এক মিনিটে আপনার মন টা ভালো করে দেই।🥰
ধরুন,.....
হঠাৎ আপনাকে একজন ডাক্তার রিপোর্ট দিয়ে বল্লো আপনি আর মাত্র ৩০ দিন বাঁচবেন🙂আপনি ক্যান্সারে আক্রান্ত 🙂এখন ঠিক শেষ পর্যায়🙂
এটা শুধুই আপনি জানেন।আপনারা পরিবার কিংবা বন্ধুরা জানে না।
এখন এই রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন।প্রতিদিন এর মত আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা শুরু করলো।তোকে দিয়ে কিচ্ছু হবে না।সারাদিন কোথায় কোথায় থাকিস,তুই অকাজের ছেলে ইত্যাদি ইত্যাদি। (মধ্যবিত্তের বাবা যেমন হয়)।
তখন কি প্রতিদিন এর মত আজও আপনি তর্ক করা শুরু করবেন?🙂
নাকি প্রাণ ভরে বাবার বকা গুলো শেষ বারের মত আর এক বার শুনে নেবেন???
হঠাৎ আপনার আম্মু এসে আপনাকে বল্লো নে ভাত খেয়ে নে।আপনার মনে হবে এই বুঝি আমার শেষ মায়ের হাতে খাওয়া।আমি তো আর বাঁচবো না।আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন।এবং আপনার কাছে মনে হবে এটা আপনার শ্রেষ্ঠ খাবার।যদিও তা ডাল ভাত হোক না কেন।🙂
আপনি বাহিরে বের হলেন।পুরনো এক বন্ধুর সাথে দেখা।যাকে আপনি মোটেও সহ্য করতে পারেন না।সব সময় তার সাথে কথা কাটাকাটি হয়।আজকেও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিলো।
আচ্ছা এখন কি আপনিও শুরু করে দেবেন?🙂না,আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন🙂এবং বলবেন দোস্ত ভালো থাকিস।🙂
আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখলেন।🙂দেখছেন আর ভাবছেন,এই বুঝি শেষ দেখা।🙂প্রাণ ভরে দেখছেন আকাশ, বাতাস,গাছ🙂।
একি,আপনাদের এলাকাতে যে ২-৩ টা কুকুর আছে ওদেরকেও আপনি প্রাণ ভরে দেখছেন।❤️হয়তো এটাই শেষ দেখা।কুকুর গুলোকে আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন❤️
এলাকার যেই মুরুব্বিদের দেখলে আপনি দূরে সরে যেতেন, এখন তাদের দিকেই এগিয়ে গেলেন।❤️বল্লেন চাচা আমার শরীরটা ভালো নেই।আমার জন্য দোয়া করবেন🙂কখনো ভুল করলে ক্ষমা করে দেবেন।🙂
আপনার চক্ষু শীতল হয়ে যাচ্ছে।❤️
হাঠাৎ আপনার মনে হলো নামাজ পড়া উচিৎ। আপনি দৌড়ে গেলেন আপনার রবের কাছে🙂।আজ আর কোন দুনিয়ায়বি চাওয়া না।শুধু ক্ষমা ভিক্ষা চাইলেন।🙂
আপনি যা দেখছেন তাই ভালো লাগেছে।সব কিছুই অসাধারণ। আহা শিশির কত সুন্দর, দূপুর সুন্দর বিকেল সুন্দর, রাত সুন্দর, বাতাস সুন্দর, জ্যোৎস্না সুন্দর। মানুষ গুলোও সুন্দর। কুকুর গুলোও সুন্দর। সব সুন্দর কিন্তু আমি থাকবো না🙂🙂🙂🙂🙂🙂
[দেখছেন সব কিছু আপনার ভালো লাগছিল এত ক্ষন?এর কারণ আপনার মধ্যে এত ক্ষন কোন ইগো ছিল না।আর ইগো না থাকা মানুষ পৃথিবীর সব থেকে সুখি মানুষ। আমর মৃত্যুর কথা ভাবতেও চাই না।এর থেকে পালিয়ে বেরাই।কিন্তু যদি আপনি ভাবেন আজই আপনার শেষ দিন তাহলে দেখবেন সব কিছুই আপনার ভালো লাগছে।🙂]
ইগো ছেড়ে দিন।🙂ভালো থাকুন