Thana Health Complex, Tejgaon, Dhaka

Thana Health Complex, Tejgaon, Dhaka Hospital

গত ৬ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ঢাকা জেলার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোঃ জাকারিয়া মাহমুদ মহোদয় তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্...
07/09/2026

গত ৬ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ঢাকা জেলার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোঃ জাকারিয়া মাহমুদ মহোদয় তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বহিঃবিভাগ, স্টোর এবং জরুরি বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং সেবার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি চিকিৎসাসেবা গ্রহণ করতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

গত ০১ আগস্ট থেকে ০৭ আগস্ট তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে উদযাপিত হল সপ্তাহব্যাপী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬। এবারের ...
15/08/2026

গত ০১ আগস্ট থেকে ০৭ আগস্ট তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে উদযাপিত হল সপ্তাহব্যাপী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬। এবারের প্রতিপাদ্য বিষয়ঃ “ জীবনের সূচনায় মাতৃদুগ্ধ্য পানঃ টেকসই উদ্যোগ করি বেগবান”।

তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মাননীয় সংসদ সদস্য২২ জুলাই ২০২৬ তারিখে তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর...
23/07/2026

তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মাননীয় সংসদ সদস্য

২২ জুলাই ২০২৬ তারিখে তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ঢাকা-১২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান।

হাসপাতাল পরিদর্শন শেষে তিনি হাসপাতালের কনফারেন্স কক্ষে চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মো. জিল্লুর রহমান, সিভিল সার্জন, ঢাকা, ডা সরকার ফারহানা কবীর, ডেপুটি সিভিল সার্জন , ঢাকা, ডা. কাজী মো. ওমর ফারুক, থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তেজগাঁও, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ডা. কাজী মো. ওমর ফারুক, থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস. এম. এ. জ্যাফরী একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে হাসপাতালের সার্বিক কার্যক্রম, বিদ্যমান অবকাঠামো, জনবল, বিভিন্ন সমস্যা, চাহিদা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গৃহীত ও প্রয়োজনীয় উদ্যোগসমূহ মাননীয় সংসদ সদস্যের সামনে উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় মাননীয় সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।

তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতি সেবার সফল ব্যবস্থাপনাগত  ৯ জুলাই ২০২৬ তারিখে একজন প্রসূতি নির্ধারিত স্বা...
13/07/2026

তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতি সেবার সফল ব্যবস্থাপনা
গত ৯ জুলাই ২০২৬ তারিখে একজন প্রসূতি নির্ধারিত স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি অটোরিকশার মধ্যেই একটি সুস্থ নবজাতকের জন্ম দেন। জরুরি পরিস্থিতিতে তাঁকে দ্রুত তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
রোগী স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কর্তব্যরত মিডওয়াইফ তানিয়া আক্তার ও মিডওয়াইফ মোমেনা আক্তার দ্রুত সিএনজিতে গিয়ে নবজাতকের Umbilical cord নিরাপদভাবে ক্ল্যাম্প করেন এবং মা ও নবজাতককে জরুরি বিভাগের বেডে স্থানান্তর করেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা প্রোটোকল অনুসরণ করে Umbellical Cord কেটে পৃথক করা হয় এবং পরবর্তীতে প্লাসেন্টা নিরাপদভাবে অপসারণ করা হয়।
জরুরি বিভাগে রোগীকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন ডা. বাপ্পী দাশ, গাইনী বিশেষজ্ঞ এবং ডা. হ্যাপী মণ্ডল, ইমার্জেন্সি মেডিকেল অফিসার। পরবর্তীতে ডা. ফারহানা ফারুক, সহকারী অধ্যাপক, গাইনী ও অবস, জরুরি বিভাগে উপস্থিত হয়ে রোগীর চিকিৎসা ও ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন: ডা. কাজী মো. ওমর ফারুক, থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,
ডা. এস. এম. এ. জ্যাফরী, আবাসিক মেডিকেল অফিসার, ডা. রেজওয়ানা পারভীন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)। এছাড়াও নার্সিং সুপারভাইজার রেহানা খাতুন, নার্সিং ইনচার্জ নুপুর রানী বাড়ৈ, SACMO জাহানারা আক্তার এবং অন্যান্য নার্স, SACMO ও মিডওয়াইফগণ আন্তরিকভাবে সহযোগিতা প্রদান করেন।
প্লাসেন্টা অপসারণের পর মা ও নবজাতক উভয়েই সুস্থ ছিলেন। প্রসবোত্তর রক্তক্ষরণ (Postpartum Haemorrhage) প্রতিরোধে সতর্কতামূলক পর্যবেক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে এবং দীর্ঘক্ষণ প্রসবোত্তর পর্যবেক্ষণের সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার জন্য প্রসূতিকে উচ্চতর স্বাস্থ্যসেবা কেন্দ্রে রেফার করা হয়।

তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে ১০ জন আনসার সদস্যের দায়িত্ব পালন  তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সর...
08/07/2026

তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে ১০ জন আনসার সদস্যের দায়িত্ব পালন

তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত ও কার্যকর করতে ১০ জন আনসার সদস্য নিয়োগ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

বর্তমানে আনসার সদস্যগণ ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করছেন। তারা নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রোগী, স্বজন এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

07/07/2026
২৮/৬/২০১৬ তারিখে তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো দিনব্যাপী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬। অনুষ...
04/07/2026

২৮/৬/২০১৬ তারিখে তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো দিনব্যাপী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা কাজী মোঃ ওমর ফারুক, থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তেজগাঁও, ডা. এস. এম. এ. জ্যাফরী, আবাসিক মেডিকেল অফিসার, তেজগাও থানা স্বাস্থ্য কমপ্লেক্স, হাসপাতালের সকল চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্টাফ।

২৩ মে, ২০২৬ তারিখ থেকে তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয় ব্রেস্ট ফিডিং কর্নার।
09/06/2026

২৩ মে, ২০২৬ তারিখ থেকে তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয় ব্রেস্ট ফিডিং কর্নার।

থানা স্বাস্থ্য কমপ্লেক্স,তেজগাঁও-এ প্রথমবারের মতো আয়োজন করা হয় "পারফরমেন্স এওয়ার্ড" সম্মাননা প্রদান অনুষ্ঠান। কর্মরত স...
16/12/2025

থানা স্বাস্থ্য কমপ্লেক্স,তেজগাঁও-এ প্রথমবারের মতো আয়োজন করা হয় "পারফরমেন্স এওয়ার্ড" সম্মাননা প্রদান অনুষ্ঠান। কর্মরত সকল পদ ও গ্রেডের কর্মচারীদের আগষ্ট হতে অক্টোবর,২০২৫ এর কর্মমূল্যায়নের ভিত্তিতে এই সম্মাননা প্রদান করা হয়।

থানা স্বাস্থ্য কমপ্লেক্স,তেজগাঁও -এ আয়োজিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), ঢাকা বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মোহাম্মদ জিল্লুর রহমান, সিভিল সার্জন, ঢাকা। আরও উপস্থিত ছিলেন ডা: সরকার ফারহানা কবীর, ডেপুটি সিভিল সার্জন, ঢাকা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডা: কাজী মো: ওমর ফারুক, থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,তেজগাঁও।

মূল্যায়নের উদ্দেশ্য:
১। কর্মোদ্দীপনা বৃদ্ধি
২। সময়ানুবর্তিতা জোরদার
৩। কর্মদক্ষতা যাচাই
৪। পারস্পরিক সহযোগিতার মনোভাবের প্রসার
৫। কর্মনিষ্ঠার উন্নতি ।

নির্বাচন প্রক্রিয়া:
১। থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নম্বর (Supervisor’s assessment score)।
২। সহকর্মীবৃন্দ কর্তৃক প্রদত্ত নম্বর (Peer assessment score)।
৩। বায়োমেট্রিক হাজিরা হতে প্রাপ্ত নম্বর (Biometric attendance score)।
৪। কর্মঘণ্টা হতে প্রাপ্ত নম্বর (Working hour score)।

১। থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নম্বর (Supervisor’s assessment score): মোট নম্বর ১০০
থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুগল ফর্মের মাধ্যমে সকল কর্মচারীকে নির্দিষ্ট কিছু বিষয়ে মূল্যায়ন করেন।

মূল্যায়নের বিষয়:
১। কর্তব্য নিষ্ঠা
২। শৃঙ্খলাবোধ
৩। সার্বিক দক্ষতা
৪। সহযোগীতার মনোভাব

মূল্যমান:
২৫- অসাধারণ
২০- অত্যুত্তম
১৫- উত্তম
১০- চলতিমান
০৫- চলতিমানের নিচে

২। সহকর্মীবৃন্দ কর্তৃক প্রদত্ত নম্বর (Peer assessment score): মোট নম্বর ৩০০

৬০ জন কর্মচারী প্রত্যেকে তার প্রত্যেক সহকর্মীকে মূল্যায়ন করেছেন।
মূল্যমান:
অসাধারণ------ ৫
অত্যুত্তম ------ ৪
উত্তম --------- ৩
মধ্যম --------- ২
সাধারণ ------- ১

৩। বায়োমেট্রিক হাজিরা হতে প্রাপ্ত নম্বর (Biometric attendance score): মোট নম্বর ১৪৮

প্রতিদিন সময়মতো আগমনের জন্য প্রাপ্য নম্বর = ১
প্রতিদিন সময়মতো প্রস্থানের জন্য প্রাপ্য নম্বর = ১
অর্থাৎ, প্রতিদিন সময়মতো বায়োমেট্রিক হাজিরার জন্য প্রাপ্য নম্বর = ২
আগষ্ট হতে অক্টোবর,২০২৫ এ মোট কর্মদিবস = ৭৪
মোট নম্বর = ৭৪ x ২ = ১৪৮

বায়োমেট্রিক হাজিরার সময়সূচী:
সকাল শিফট : সকাল ৯ টা হতে দুপুর ২ টা
বিকাল শিফট : দুপুর ২ টা হতে রাত ৮ টা
রাত শিফট : রাত ৮ টা হতে সকাল ৯ টা

৪। কর্মঘণ্টা হতে প্রাপ্ত নম্বর (Working hour score): মোট নম্বর ৮

বায়োমেট্রিক মেশিন হতে একজন কর্মচারীর আগষ্ট-অক্টোবর,২০২৫ এর মোট কর্মঘণ্টা নিরূপণ করা হয়েছে।
প্রাপ্ত মত কর্মঘণ্টাকে মোট কর্মদিবস (৭৪) দিয়ে ভাগ করে Working Hour Score নির্ণয় করা হয়েছে।

সর্বমোট নম্বর =১০০+৩০০+১৪৮+৮
=৫৫৬

কর্মচারীদের ৪ টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে :
১। চিকিৎসক
২। নার্সিং সুপারভাইজার,সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ
৩। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
৪। অন্যান্য কর্মচারী।
প্রত্যেক ক্যাটাগরি হতে সর্বচ্চ নম্বরপ্রাপ্ত একজনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং সম্মাননা প্রদান করা হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা:
১। নিয়মিতভাবে ত্রৈমাসিক পুরস্কার প্রদান
২। বার্ষিক শ্রেষ্ঠ কর্মকারী নিরূপণ ও সম্মাননা প্রদান
৩। বাজেট বরাদ্দ প্রাপ্যতা সাপেক্ষে “শুদ্ধাচার” পুরস্কার প্রদান।

বিজয়ী কর্মচারীবৃন্দ:

১। চিকিৎসক ক্যাটাগরি:
ডা: এস এম এ জ্যাফরী,
আবাসিক মেডিকেল অফিসার
প্রাপ্ত নম্বর = ৫২০.৫৭

২। নার্সিং সুপারভাইজার,সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ ক্যাটাগরি:
রেহানা খাতুন
নার্সিং সুপারোভাউজার
প্রাপ্ত নম্বর ৪৮৫.১৬

৩। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ক্যাটাগরি:
মোহাম্মদ বায়েজিদ উল্লাহ
প্রাপ্ত নম্বর ৫০৬.৪৭

৪। অন্যান্য কর্মচারী ক্যাটাগরি :
জনাব মো: রৌশন আলী,
মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)
প্রাপ্ত নম্বর= ৫০০.০৮

বিজয়ীদের হাতে শুভেচ্ছা স্বারক ও প্রীতি উপহার তুলে দেন ডা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডা: মোহাম্মদ জিল্লুর রহমান, ডা: সরকার ফারহানা কবীর এবং ডা: কাজী মো: ওমর ফারুক ।প্রতি ক্যাটাগরিতে বিজয়ীগণ পরবর্তী দুই সেশনের প্রতিযোগিতা হতে বিরত থাকবেন।

Address

Tejgaon Thana Health Complex, Tejgaon
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thana Health Complex, Tejgaon, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share