17/03/2022
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২, উদযাপন উপলক্ষে অদ্য কর অঞ্চল-১৩, ঢাকা কর্তৃক আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন অত্র কর অঞ্চলের মান্যবর কর কমিশনার জনাব মোঃ রেজাউল করিম চৌধুরী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-০৬, ঢাকা এর সম্মানিত কর কমিশনার জনাব মোহাম্মদ জাহিদ হাসান, উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার জনাব মোঃ আব্দুস সবুর খান, যুগ্ম কর কমিশনার জনাব কাজী আবু মাহমুদ ফয়সাল, সার্কেল কর্মকর্তাগণ ও কর্মচারীবৃন্দ। সভাপতির আলোচনায় শ্রদ্ধেয় কর কমিশনার বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।
পরবর্তীতে, জাতীয় শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।