স্বপ্ন ফেরিওয়ালা

স্বপ্ন ফেরিওয়ালা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্বপ্ন ফেরিওয়ালা, Social service, Gopalgonj, Dhaka.

স্বেচ্ছাসেবী সংগঠন "স্বপ্ন ফেরিওয়ালা" পরিবারে আপনাকে স্বাগতম।
আসুন এক সঙ্গে আলোকিত কাজে ভূমিকা পালন করতে আমরা প্রস্তুত, আপনি প্রস্তুত তো।
মানবতার আবাহনে, মানুষের কল্যাণে- স্বপ্ন ফেরিওয়ালা।

আলহামদুলিল্লাহ...!আল্লাহর অশেষ রহমতে সফল ভাবে সম্পূর্ণ হয়েছে স্বপ্ন ফেরিওয়ালা'র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। ১৩ জু...
05/07/2026

আলহামদুলিল্লাহ...!
আল্লাহর অশেষ রহমতে সফল ভাবে সম্পূর্ণ হয়েছে স্বপ্ন ফেরিওয়ালা'র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান।

১৩ জুন ২০২২ই মানবিক কিছু মানুষ নিয়ে গুটিগুটি পায়ে যাত্রা শুরু হয়েছিল।
বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে নিজেদের জেলা সহ দেশের বিভিন্ন জেলায় এর বহিঃপ্রকাশ করেছে এবং সামনেও করবে ইনশাআল্লাহ।

এ বছর ক্ষুদ্র পরিসরে হলেও প্রতি বছরের ন্যায় এবার ও সৌহার্দ্যপূর্ণ আনুষ্ঠানিক ভাবে উৎযাপন করে স্বপ্ন ফেরিওয়ালা'র প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান।

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তঃজেলার ২৫ টি সংগঠনের নেতৃবৃন্দ এবং সম্মানিত দাতা সদস্যদের নিয়ে অনুষ্ঠানটি সফল ভাবে সম্পূর্ণ করা হয়।

সম্মানিত দাতা সদস্যবৃন্দ এবং প্রতিটি স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য স্বপ্ন ফেরিওয়ালা পরিবারের পক্ষ থেকে ছিল ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান ও ০৫ টি করে ফলজ ও ঔষধি বৃক্ষ বিতরণের মাধ্যমে সকলকে সম্মানিত করার চেষ্টা করেছি।।

সকল সংগঠনের উপস্থিতি, দাতা সদস্যদের উপস্থিতি ও সম্মানিত অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়ে ছিল। সকলের দিক নির্দেশনা মূলক আলোচনায় নতুন কিছুর উৎসাহ পেয়েছি আমরা।

আরও উল্লেখ্য, অনুষ্ঠানে আমন্ত্রিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর নেতৃবৃন্দের দলভিত্তিক আলোচনা শেষে আগামী একবছরের মানবিক ও সামাজিক কর্মকান্ডের পরিকল্পনা গ্রহণ ও উপস্থাপিত হয়, যে বিষয়টি সকলের মাঝে দারুণ সাড়া ফেলে।।

সকলের প্রতি চির কৃতজ্ঞ আমরা। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মানবতার আবাহনে, মানুষের কল্যাণে- স্বপ্ন ফেরিওয়ালা।

17/12/2025

সকল কৃতিত্বই আপনাদের।, আপনাদের অর্থনৈতিক, শারীরিক ও মানসিক শ্রমের জন্যই তোষারেফ ভাইয়ের মাথা গোঁজার জায়গা হয়ছে।

আলহামদুলিল্লাহ..!আজ উদ্ভোদন করে তোষারেফ ভাইয়ের হাতে হস্তান্তর করা হয়েছে ঘরটি।গত ২২ অক্টোবর ২০২৫ইং বিদ্যুতের শর্টসার্কিটে...
16/12/2025

আলহামদুলিল্লাহ..!
আজ উদ্ভোদন করে তোষারেফ ভাইয়ের হাতে হস্তান্তর করা হয়েছে ঘরটি।
গত ২২ অক্টোবর ২০২৫ইং বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে মুহুর্তের মধ্যেই নিস্ব হয়ে যায় সব।বিষয়টি জানতে পেরে স্বপ্ন ফেরিওয়ালা'র পক্ষ থেকে দুই মাসের খাবার পৌছে দিয়ে আসি এবং Gazi Tusha Ahmed দাদার সাথে ভিডিও কলে যুক্ত হয়ে বিষয়টি শেয়ার করি।

তখনই বিষয়টি Mijanur Rahman Manik দাদা ও Gazi Tushar Ahmed দাদা নতুন ঘর করার সিদ্ধান্ত নেন।।
আল্লাহর অশেষ রহমতে, আলোকিত মানুষ গুলোর অর্থনৈতিক সহযোগিতায় আজ বিজয় দিবসে মানবিকতার বিজয়ে উল্লাসিত হয়েছি।

কৃতজ্ঞতা অশেষ সকল মানবিক দাতা সদস্য ভাই বোন গুলোর প্রতি। আপনাদের সহযোগিতায় এবং আমাদের ক্ষুদ্র চেষ্টায় আজ তোষারেফ ভাই ও তার পরিবারের মাথা গোজার জায়গা হয়েছে। আল্লাহ মহান আপনাদের দানকে কবুল করুন(আমিন)।

আলহামদুলিল্লাহ...!আগামিকাল সকাল সাড়ে ১১ টায় তোষারেফ ভাইকে নতুন ঘর উপহার দিব ইনশাআল্লাহ। সকল স্বেচ্ছাসেবী ভাইবোনকে যথা সম...
15/12/2025

আলহামদুলিল্লাহ...!
আগামিকাল সকাল সাড়ে ১১ টায় তোষারেফ ভাইকে নতুন ঘর উপহার দিব ইনশাআল্লাহ।
সকল স্বেচ্ছাসেবী ভাইবোনকে যথা সময়ে উপস্থিত থাকার আমন্ত্রণ রইল।

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ...! স্বপ্ন ফেরিওয়ালা'র সভাপতি Mijanur Rahman Manik দাদার মেয়ে আম্মাজান  #র...
14/12/2025

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ...!
স্বপ্ন ফেরিওয়ালা'র সভাপতি Mijanur Rahman Manik দাদার মেয়ে আম্মাজান #রিদামনি দিনাজপুর মেডিকেলে চান্স পেয়েছেন।
পরিশ্রম কখন ও বিফলে যায় না মা। তোমার, তোমার বাবা, মায়ের পরিশ্রম আল্লাহ মহান কবুল করেছেন।

জীবনে অনেক বড় হও, বাবার আলোয় আলোকিত হও মা।

দীর্ঘ ৬ দিন চিরা গুড় খেয়ে দিন কাটাচ্ছিল স্বপ্না বেগম ও তার পরিবার। কয়েকটা বাসায় কাজ করে সংসার চালান তিনি।  অন্যের বাসায় ...
10/12/2025

দীর্ঘ ৬ দিন চিরা গুড় খেয়ে দিন কাটাচ্ছিল স্বপ্না বেগম ও তার পরিবার। কয়েকটা বাসায় কাজ করে সংসার চালান তিনি। অন্যের বাসায় রান্না করে খাওয়ালেও নিজের বাসায় ছিল না চুলা।
আর চুলার অভাবেই রান্না করে নিজের বাচ্চাদের খাওয়াতে পারতে ছিল না।

বিষয়টি Tahidul Mahmud দাদুর নজরে আসে।
আলহামদুলিল্লাহ..! গতকাল সন্ধ্যায় গ্যাসের চুলা ও সিলিন্ডার ক্রয় করে পৌঁছে দেওয়া হয় স্বপ্না বেগমের বাসায়।

স্বপ্না বেগম যে বাসায় কাজ করে, তাদের কাছে শোনা, তিনি খুব আত্মসম্মান নিয়ে বেচে আছেন। কাজ করে যতটুকু পারেন বাচ্চাদের মুখে খাবার তুলে দেন। কারো কাছে কিছু চাওয়া ওনার পক্ষে অসম্ভব প্রায়। ৬ দিন চিরা, গুড় খেয়ে পার করছেন তবুও তাদের কিছু বলেনি।।

যা ই হোক, স্বপ্মা বেগমের মেয়েকে স্কুলে ভর্তি করে দিব এবং ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিব ইনশাআল্লাহ। তাদের জন্মনিবন্ধন নেই, সেই কাজ চলমান আছে।।

সবাই স্বপ্মা বেগম ও তার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ মহান যেন তার মনের নেক আসা গুলোকে কবুল করেন।।

কৃতজ্ঞতা অশেষ দাতা সদস্য ভাইদের প্রতি, আল্লাহ মহান আপনাদের মনের নেক আশা গুলোও পূরণ করুন(আমিন)।।

দুইদিন বয়সে মা হারা আব্দুল্লাহ সৎ নানীর কাছে বেড়ে উঠেছে। বাবা আরেকটা বিয়ে করে দারিদ্র্যতার সহিত সংসার চালাচ্ছে। ছেলের খব...
09/12/2025

দুইদিন বয়সে মা হারা আব্দুল্লাহ সৎ নানীর কাছে বেড়ে উঠেছে। বাবা আরেকটা বিয়ে করে দারিদ্র্যতার সহিত সংসার চালাচ্ছে। ছেলের খবর নিলেও কোন দায়িত্ব পালন করতে পারছে না।
বিষয়টা আগুনে পুড়ে নিস্ব হওয়া তোষারেফ মোল্লার ঘরের কাজ করতে গিয়ে নজরে আসে।

আলহামদুলিল্লাহ...!
আব্দুল্লাহর জন্য শীতের নতুন পোষাক ও নতুন জুতা পৌছে দিয়ে এসেছি এবং আব্দুল্লার আগামির পড়াশোনার দায়িত্ব নিয়েছি।

আব্দুল্লাহর নানুকে কথা দিয়েছে, আব্দুল্লার যখন যা লাগবে, আমাদের জানাতে, ইনশাআল্লাহ আমরা স্বপ্ন ফেরিওয়ালা পরিবার আব্দুল্লার দেখা শোনা করবো।।

আব্দুল্লার নতুন পোষাক ও জুতার পরিপূর্ণ খরচ বহন করে স্বপ্ন ফেরিওয়ালা'র কান্ডারী জনাব Md Manik মোল্লা দাদা।।

সবাই আব্দুল্লাহর জন্য দোয়া করবেন, আল্লাহ মহান যেন আব্দুল্লাহকে একজন মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলেন।।

আলহামদুলিল্লাহ..!খাগাইলে আগুনে পুড়ে নিস্ব হওয়া তোষারেফ ভাইয়ের ঘরের কাজ আজ থেকে শুরু হয়েছে। সবাই দোয়া করবেন এবং আপনাদের স...
03/12/2025

আলহামদুলিল্লাহ..!
খাগাইলে আগুনে পুড়ে নিস্ব হওয়া তোষারেফ ভাইয়ের ঘরের কাজ আজ থেকে শুরু হয়েছে। সবাই দোয়া করবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার অনুরোধ রইল।।

02/12/2025

আলহামদুলিল্লাহ..!
খাগাইল উত্তরপাড়া আগুণে পুড়ে নিস্ব হওয়া তোষারেফ মোল্লার পরিবারের নতুন ঘর নির্মাণের জন্য কাঠ প্রস্তুত।
আগামিকাল সকাল ৮ টা ৩০ ঘটিকায় ঘরের কাজ উদ্ভোদন করা হবে। সকল স্বেচ্ছাসেবী ভাই বোনকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।।

এখনও টিন, প্রয়োজনীয় লোহা ক্রয় করতে বাকি আছে্ সবার সামর্থ্য অনুযায়ী তোষারেফ মোল্লার পরিবারের পাশে থাকার আহ্বান রইল।।

আলহামদুলিল্লাহ...!আগুনে পুড়ে নিস্ব হওয়া তোষারেফ মোল্লার পরিবারের  মাঝে স্বপ্ন ফেরিওয়ালা'র পক্ষ থেকে এক মাসের খাবার পৌঁছ...
25/10/2025

আলহামদুলিল্লাহ...!
আগুনে পুড়ে নিস্ব হওয়া তোষারেফ মোল্লার পরিবারের মাঝে স্বপ্ন ফেরিওয়ালা'র পক্ষ থেকে এক মাসের খাবার পৌঁছে দেওয়া হয়েছে।।

গত ২৩ অক্টোবর ২০২৫ইং সকাল ৭ ঘটিকায় খাগাইল উত্তর পাড়া তোষারেফ মোল্লার বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। চোখের সামনে পরিপূর্ণ ঘর পুরে ছাইয়ে পরিনত হয়ে যায়।।

বর্তমান সময়ে পরিবারের তিনজন সদস্য ব্যাতিত আর কিছুই নেই তোষারেফ মোল্লার।

তোষারেফ মোল্লার ঘরের কাজটা ও আমরা সবে মিলে করবো ইনশাআল্লাহ।।

Address

Gopalgonj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্ন ফেরিওয়ালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category