21/08/2026
এই নিষ্পাপ শিশুগুলো তোদের কি ক্ষতি করে জানো*য়ারের বাচ্চারা 😭😭
ভিডিও লিংক কমেন্ট এ।
সাভারে জামালপুরের মেলান্দহে ৬ বছরের শিশুকে হত্যার অভিযোগ
সাভারের জিরানি এলাকায় মো. আব্দুর রহমান (৬) নামে এক শিশুকে হত্যার পর বস্তাবন্দি করে একটি ভবনের ছাদে ফেলে রাখার অভিযোগ উঠেছে। নিহত আব্দুর রহমান জামালপুরের মেলান্দহ উপজেলার বাগবাড়ি এলাকার মো. শহীদ মিয়ার ছেলে। তার মায়ের নাম মোছা. তৃপ্তি আক্তার।
পরিবারের অভিযোগ, জিরানি এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা শিশুটির মুখের ভেতর চাল ঢুকিয়ে, শপিং ব্যাগ দিয়ে মাথা ঢেকে এবং টেপ পেঁচিয়ে তাকে হত্যা করে। পরে মরদেহটি একটি বস্তায় ভরে একটি ভবনের ছাদে ফেলে রাখা হয়।
পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, মরদেহ উদ্ধারের সময় বস্তার ভেতরে শিশুটির হাত বাঁধা অবস্থায় ছিল।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে কীভাবে, কেন এবং কারা হত্যা করেছে—তা খতিয়ে দেখে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের পরিবার।
©©