Prime Minister Tarique Rahman

Prime Minister Tarique Rahman Official page of the Prime Minister's Office (PMO) of Bangladesh, sharing verified updates.
(1)

13/08/2026

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাজশাহী মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়েছেন।

বিএনপি চেয়ারম্যান কার্যালয়, গুলশান, ঢাকা | ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
#আলোচনাসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী মহানগর ও জেলা শাখার নেতৃবৃ...
13/08/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আজ ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ আলোচনা সভা শুরু হয়।

#আলোচনাসভা

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় বালিকা গণিত অলি...
13/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (EGMO) পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী পদকজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।

সাক্ষাৎকালে দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম তৃণমূল ও স্কুল পর্যায়ে আরও বিস্তৃত করার বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের জন্য তহবিল গঠন এবং Activity-Oriented Mathematics চালুর প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি জানান। পাশাপাশি স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ে পৃথক পরীক্ষা চালুর প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা প্রদান করা হবে।

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়া মেধাবী তরুণ মো. নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ত...
13/08/2026

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়া মেধাবী তরুণ মো. নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল হাসান। এ সময় তার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী।

নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান (Biochemistry and Molecular Biology) বিভাগের মাস্টার্স (থিসিস) শিক্ষার্থী, ২০১৯–২০ শিক্ষাবর্ষের ছাত্র। পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক। সম্প্রতি তিনি সুইডেনের University of Skövde থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি (Full Free Scholarship) অর্জন করেন। কিন্তু বিদেশযাত্রা ও প্রাথমিক আবাসনসহ প্রয়োজনীয় ব্যয় বহন করা তার পরিবারের জন্য ছিল কঠিন। সেই সংকটের সময়ে প্রধানমন্ত্রীর এই সহযোগিতা তার স্বপ্নযাত্রায় নতুন আশার সঞ্চার করেছে।

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের একজন অতি সাধারণ পরিবারের সন্তান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া নাজমুলের এই পথচলা হোক হাজারো স্বপ্নবাজ তরুণের জন্য অনুপ্রেরণা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ই...
13/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন গ্রহণ করেছেন।

13/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করেন। বৈঠকটি আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে  ইউএস-বাংলাদেশ ...
13/08/2026

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়।

10/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বক্তব্য | টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলন।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা | ১০ আগস্ট ২০২৬, সোমবার

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক ...
10/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন।

আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সম্মেলনের উদ্বোধন করেন।

এ সময়, দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রাম তিনটি হলো— দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার (১...
10/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ হয়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Prime Minister Tarique Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share