নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা।

নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা। NID
(1)

01/10/2022

আপনারা জানেন যে কেউ নতুন ভোটার হওয়ার জন্য সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে ছবি তোলার পরে ও বায়োমেট্রিক প্রদান করার পরে উক্ত ভোটারের ডাটা নির্বাচন কমিশন এর সার্ভারে আপলোড করা হয় এবং সার্ভারে উক্ত ভোটারের AFIS যাচাই (ফিংগার প্রিন্ট যাচাই) সম্পন্ন হলে উক্ত ভোটারের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তার NID নম্বর জানিয়ে দেয়া হয়। এসএমএস এর মাধ্যমে NID নম্বর পাওয়ার পরে উক্ত ব্যক্তি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে তার NID কার্ড ডাউনলোড করে নিতে পারে।

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ শুরুর পূর্বে একজন ভোটার উপজেলা/থানা নির্বাচন অফিসে ছবি তোলার কয়েকদিনের মধ্যেই তার NID নম্বর ও NID কার্ড পেয়ে যেতো। এর কারন ছিলো যে তখন সারা বাংলাদেশের উপজেলা/থানা নির্বাচন অফিসে প্রতিদিন ভোটার হওয়া ব্যক্তিদের সংখ্যা কম ছিলো এবং তাই দ্রুতই তাদের AFIS যাচাই সম্পন্ন হতো। কিন্তু বর্তমানে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে প্রতিদিন দেশব্যাপী হাজার হাজার ব্যক্তি ভোটার হচ্ছেন এবং তাদের ডাটা সার্ভারে আপলোড করা হচ্ছে। এই বিপুল সংখ্যক ভোটারের AFIS যাচাই করার জন্য স্বভাবতই বেশি সময় লাগছে। তাই আগে যেখানে ১-২ দিনেই এসএমএস এর মাধ্যমে NID নম্বর পাওয়া যেত, এখন সেখানে আনুমানিক ১৫-২০ দিনের মত বা ক্ষেত্রবিশেষে তার বেশিও সময় লাগছে।

তাই যারা ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এ ভোটার নিবন্ধন করছেন, তাদের NID নম্বর পাওয়ার জন্য ধৈর্য্য ধারন করতে হবে। এটা যেহেতু সার্ভারে অটোমেটিক হয়ে থাকে, তাই অধৈর্য্য হলেও আপনার করনীয় কিছু নেই।

ধন্যবাদ।

28/09/2022
27/09/2022

বায়োমেট্রিক পদ্ধতির সংযোজন থাকায় ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান শতভাগ নির্ভরযোগ্য। তাই ইভিএম-এ ভোট দিন, আপনার ভোটাধিকার প্রতিষ্ঠা করুন।

#ইলেকট্রনিক_ভোটিং_মেশিন

Address

Agargaon
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা।:

Shortcuts

Share