SSC 2015 Batch Bangladesh

SSC 2015 Batch Bangladesh Hey,it's the official page of SSC 2015 batch BD group.We want to connect all the friends of batch'15.

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন।পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।দেশ ও দেশের বাহিরে যে ...
16/06/2024

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন।
পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক। 🌙


আলহামদুলিল্লাহ-এসএসসি ২০১৫ ব্যাচ বাংলাদেশ এর ইফতার প্রোগ্রাম সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।সকল বন্ধুদের স্বতঃস্ফূর্ত অং...
30/03/2024

আলহামদুলিল্লাহ-
এসএসসি ২০১৫ ব্যাচ বাংলাদেশ এর ইফতার প্রোগ্রাম সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

সকল বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তরিকতা আমাদের ভালোবাসা গুলো আরো সুন্দর গড়ে তুলে।
সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জ্ঞাপন করছি।

আগামীতেও এইভাবে সকল প্রোগ্রামে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যয় করছি।

(১৮ই রমজান ১৪৪৫/ ২৯শে মার্চ ২০২৪ইং শুক্রবার)

"স্বাধীনতা মানে লিখতে পারি, বলতে পারি কথা।স্বাধীনতা মানে লাল-সবুজের একখানি পতাকা।"স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর সন্...
26/03/2024

"স্বাধীনতা মানে লিখতে পারি, বলতে পারি কথা।
স্বাধীনতা মানে লাল-সবুজের একখানি পতাকা।"

স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর সন্তানরা বিলিয়ে দিয়েছিলেন তাদের তাজা প্রাণ, সে সকল শহীদদের স্মরণে আজ স্বাধীনতা মহান।

এসএসসি ২০১৫ ব্যাচ বাংলাদেশ এর পক্ষ থেকে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা। 🇧🇩

 #ফান্ড_কালেকশনআসসালামুয়ালাইকুম,প্রিয় বন্ধুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।রমজানের অন্যতম আমল হলো দান-সদকা। এর...
18/03/2024

#ফান্ড_কালেকশন

আসসালামুয়ালাইকুম,
প্রিয় বন্ধুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
রমজানের অন্যতম আমল হলো দান-সদকা। এরই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি যে, একটা হাফেজিয়া মাদ্রাসার ( তালীমুল কোরআন আইডিয়াল মাদরাসা ও হিফজখানা - যেটি আমাদের বান্ধবী Isha Nazar এর পরিচালনায় পরিচালিত) ছাত্রদের জন্য কিছু ইফতার সামগ্রী ও অসহায় ছাত্রদের জন্য ঈদ উপহার বিতরণ করতে। আমাদের এসএসসি ২০১৫ ব্যাচের সকলের সহযোগিতায় আমরা উদ্যোগটা সফল করতে পারি।

তাই (২২ই মার্চ, ২০২৪) এর মধ্যে সকলের সহযোগিতায় কামনা করছি। 😊
যোগাযোগঃ Naim Uddin

বিকাশঃ +৮৮০ ১৮৮৭ ৩৯৩০৮৮
নগদঃ +৮৮০ ১৮৬৫ ৩২৬৮৫৪

সকল ধর্মপ্রাণ মুসলমানদের জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।আবারো বছর ঘুরে মানবতার সুমহান আদর্শ নিয়ে মহান রাব্বুল আলামি...
11/03/2024

সকল ধর্মপ্রাণ মুসলমানদের জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

আবারো বছর ঘুরে মানবতার সুমহান আদর্শ নিয়ে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের দরবারে হাজির হয়েছে রহমতের মাস পবিত্র রমজান। শান্তি, সম্প্রীতি, ত্যাগ, তিতিক্ষা ও সংযমের বার্তা নিয়ে প্রতি বছর বিশ্ববাসীর কাছে হাজির হয় পবিত্র কুরআন ঘোষিত শ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমজান। এই রমজান মাসে সকলকে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে পালন করার তৌফিক দান করুক।

এই মাসে আল্লাহ আমাদের সবাইকে আত্মশুদ্ধির এক অপার সুযোগ করে দেন। পরম করুনাময় আমাদেরকে এই মাসে সিয়াম সাধনা ও আমলের মাধ্যমে ক্ষমা করে দেন।

রমজানের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। আসুন সবাই মিলে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি ও আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করি ।

শুভেচ্ছান্তে,
এসএসসি ২০১৫ ব্যাচ বাংলাদেশ ❤️

আজ সেই অমর একুশে। শোক বিহ্বলতা, বেদনা আর আত্মত্যাগের অহংকারে উদ্বেলিত হওয়ার দিন আজ। সাহস, প্রত্যয় আর উদ্দীপনায় সব প্রতিব...
20/02/2024

আজ সেই অমর একুশে। শোক বিহ্বলতা, বেদনা আর আত্মত্যাগের অহংকারে উদ্বেলিত হওয়ার দিন আজ। সাহস, প্রত্যয় আর উদ্দীপনায় সব প্রতিবন্ধকতা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার দিন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত ও সফিউররা।

এসএসসি ব্যাচ ২০১৫ বাংলাদেশ এর পক্ষ থেকে সেই মহান বীর ভাষাসৈনিক ও শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি।

একুশ আমার রক্তে মিশা
বর্ণমালার ঘ্রাণ-
একুশ আমার মায়ের ভাষায়
ফিরিয়ে পাওয়া প্রাণ।

একুশ আমার ভাইয়ের শহিদ
বোনের চোখের পানি-
একুশ আমার বাংলা ভাষা
বায়ান্নর স্মরণী। ✍️ স্বপ্নিল দৃষ্টি

বন্ধু থেকে বন্ধুত্বতা!স্বপ্নিল দৃষ্টি উৎসর্গ SSC 2015 Batch Bangladesh 🇧🇩 বন্ধু হলো ভালো রাখাভালো থাকার বন্ধন!বন্ধু হলো ...
11/02/2024

বন্ধু থেকে বন্ধুত্বতা!
স্বপ্নিল দৃষ্টি
উৎসর্গ SSC 2015 Batch Bangladesh 🇧🇩

বন্ধু হলো ভালো রাখা
ভালো থাকার বন্ধন!
বন্ধু হলো সবাই সবার
হৃদয়ের স্পন্দন-

তাইতো তোদের ভালোবাসি-
তেমনি তোরাও আমায়,
সবাই সবার বন্ধুত্বতা
ভালোবেসে জমায়।

তুইও যদি বন্ধু হবি
হাত বাড়িয়ে দে-
মন বাড়িয়ে হীনতা সব
দে তাড়িয়ে দে...

বন্ধু থেকে বন্ধুত্বতা-
গড়ে উঠুক মাঝে,
সফল হোক সবার জীবন
সুন্দর যেন সাজে...

"আমি সময় কাটানোর জন্য বন্ধুদের রাখিনাবরং বন্ধুদের সাথে থাকার জন্যই সময় কাটাই।"এসএসসি ২০১৫ ব্যাচের বন্ধুদের সাথে নিয়ে আর...
09/02/2024

"আমি সময় কাটানোর জন্য বন্ধুদের রাখিনা
বরং বন্ধুদের সাথে থাকার জন্যই সময় কাটাই।"

এসএসসি ২০১৫ ব্যাচের বন্ধুদের সাথে নিয়ে আরো একটি বছরের পথচলা। 😊😊
SSC 2015 Batch Bangladesh এর নবম বর্ষপূর্তিতে চট্টগ্রামের বন্ধুদের নিয়ে বর্ষপূর্তি উৎযাপন।

(ফেব্রুয়ারী-২০১৫/ফেব্রুয়ারী-২০২৪)

04/02/2024

Announcement📢

প্রিয় বন্ধুগণ- আসসালামু আলাইকুম...!
SSC 2015 Batch Bangladesh 🇧🇩 এর ৯ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গেটটুগেদার অনুষ্ঠানের রেজিষ্ট্রেশনের শেষ তারিখ বাড়িয়ে আগামী (৬ই ফেব্রুয়ারী ২০২৪ইং) পর্যন্ত করা হলো।

অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী বন্ধুবান্ধবরা এর'ই মধ্যে রেজিষ্ট্রেশন শেষ করার জন্য এডমিন প্যানেলের পক্ষ থেকে অগ্রিম ভালোবাসা জ্ঞাপন করছি।

অনুষ্ঠানের তারিখ-
(৯ই ফেব্রুয়ারী ২০২৪ইং শুক্রবার)
স্থান- দি গ্রীণ শ্যাডো রেস্টুরেন্টে, আগ্রাবাদ, চট্টগ্রাম।

SSC2015 ❤️ HSC2017 BATCH BANGLADESH প্রিয় বন্ধুগণ,সবাই শুনে আনন্দিত হবে যেপ্রতিবছরের ন্যায় আগামী (০৯ই, ফেব্রুয়ারি, ২০২৪...
17/01/2024

SSC2015 ❤️ HSC2017
BATCH BANGLADESH

প্রিয় বন্ধুগণ,
সবাই শুনে আনন্দিত হবে যে
প্রতিবছরের ন্যায় আগামী (০৯ই, ফেব্রুয়ারি, ২০২৪ ইং, শুক্রবার) সারা বাংলাদেশ থেকে আমরা চট্টগ্রাম শহরে আমাদের (এসএসসি ব্যাচ ২০১৫) এর ৯ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সুন্দর একটা গেটটুগেদার অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি।

উক্ত অনুষ্ঠানে সকল ব্যাচমেট বন্ধুদের উপস্থিতি আমাদের বন্ধুত্ব আরো দৃঢ় ও সমৃদ্ধ গড়ে তুলার জন্য বিনীত দাওয়াত রইলো।

ইভেন্ট ফি -৬০০/-
(মোবাইল ব্যাংকিং চার্জ প্রযোজ্য)
যোগাযোগ :
(Evan {01836923998 -বিকাশ পার্সোনাল})
( Raju Islam Razzak {01734504084-1 রকেট পার্সোনাল})
( মাহিমা মাহি {01881384917 - নগদ পার্সোনাল})
( Isha Nazar {01866906348 বিকাশ পার্সোনাল})
Mahidul Islam Samid
Naim Uddin
Nur Afrin
জমা দানের শেষ দিন- ০৩ ই, ফেব্রুয়ারি, ২০২৪.

স্থান ঃ আগ্রাবাদ, চট্টগ্রাম।
আমাদের আয়োজনে থাকছে-
১/লাঞ্চ
২/কেক
৩/টি-শার্ট
৪/বিকালের নাস্তা
৫/সারপ্রাইজ গিফট
৬/শুভেচ্ছা ফুল
৭/আনলিমিটেড আড্ডা গান

Address

Bangladesh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SSC 2015 Batch Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category