Bangladesh Navy

Bangladesh Navy In War and Peace, Invincible at Sea
শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়🌊⚓🇧🇩

Congratulations!!! You've reached the official page of Bangladesh Navy.

We mourn the martyrdom of S M Kamruzzaman, MCPO(X)(CD)বাংলাদেশ নৌবাহিনীর এস এম কামরুজ্জামান, এমসিপিও(এক্স)(সিডি)-এর শাহা...
02/08/2026

We mourn the martyrdom of S M Kamruzzaman, MCPO(X)(CD)

বাংলাদেশ নৌবাহিনীর এস এম কামরুজ্জামান, এমসিপিও(এক্স)(সিডি)-এর শাহাদাত বরণে বাংলাদেশ নৌবাহিনী গভীরভাবে শোকাহত।
إِنَّا لِلَّٰهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

গত ৩১ জুলাই ২০২৬ তারিখ প্রশিক্ষণ প্রদানকালে একটি দুর্ঘটনা কবলিত নৌযানকে নিয়ন্ত্রণে আনার প্রয়াসে সাহসিকতার সঙ্গে এগিয়ে যান এস এম কামরুজ্জামান, এমসিপিও(এক্স)(সিডি)। দেশের সেবা ও দায়িত্ব পালনের শপথে অবিচল এই বীর, কর্তব্য পালনের সেই অভিযানে বিপদ মোকাবিলায় এগিয়ে যান এবং শেষ মুহূর্ত পর্যন্ত নিজের কর্তব্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন।

আজ বাদ আসর বানৌজা ঈসা খান মসজিদে মরহুমের নামাজ-ই-জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম-সহ সর্বস্তরের নৌ সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য টাঙ্গাইল জেলার নাগরপুরে নিজ গ্রামে এই বীর নৌ সদস্যকে সমাহিত করা হবে।

বাংলাদেশ নৌবাহিনী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

30/07/2026

Join the Navy
If you have the Courage
To become more than you've ever Imagined

Bangladesh Navy SWADS


🇧🇩

নৌবাহিনী প্রধানের সাথে রয়্যাল অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎআজ ২৯ জুলাই ২০২৬, বাংলাদেশ নৌবাহিনী...
29/07/2026

নৌবাহিনী প্রধানের সাথে রয়্যাল অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎ

আজ ২৯ জুলাই ২০২৬, বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম-এর সাথে রয়্যাল অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলা কমোডর Simon Howard, CSM, RAN সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ নৌবাহিনী ও রয়্যাল অস্ট্রেলিয়ান নৌবাহিনীর মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পেশাগত সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, প্রশিক্ষণ বিনিময় এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নৌবাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Courtesy Call on the Chief of Naval Staff by the Commodore Flotillas of the Royal Australian Navy

On 29 July 2026, the of the Bangladesh Navy, Vice Admiral Khandker Misbah ul Azim, received a courtesy call from Commodore Simon Howard, CSM, RAN, Commodore Flotillas of the .

During the meeting, both sides exchanged views on matters of mutual interest, including professional cooperation, , training exchanges, and ways to further strengthen the longstanding between the Bangladesh and the Royal Australian Navy.

The is expected to further reinforce the existing mutual trust, cooperation and future between the navies of and .

সেনাবাহিনী প্রধানের সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ আজ ২৮ জুলাই ২০২৬, নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডম...
28/07/2026

সেনাবাহিনী প্রধানের সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আজ ২৮ জুলাই ২০২৬, নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর সঙ্গে সেনা সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

নৌবাহিনী প্রধান সেনা সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনীর পক্ষ থেকে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।

সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাঁর সফল নেতৃত্ব ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় উভয় বাহিনী প্রধান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আন্তঃবাহিনী সহযোগিতা, পেশাগত সম্পর্ক উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তঃবাহিনীর মধ্যকার বিদ্যমান সুদৃঢ় পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিবিড় সমন্বয়ে কাজ করে আসছে।



নৌবাহিনী প্রধানের সাথে বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎআজ ২৮ জুলাই ২০২৬, বাংলাদেশে নি...
28/07/2026

নৌবাহিনী প্রধানের সাথে বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আজ ২৮ জুলাই ২০২৬, বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত H.E. Mr. Kim Ji-Joon নৌ সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালের শুরুতে কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত নৌবাহিনী প্রধানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পরবর্তীতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সামুদ্রিক সহযোগিতা, প্রতিরক্ষা সম্পর্ক এবং বাংলাদেশ ও কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।

Courtesy Call on Chief of Naval Staff by the Ambassador of the Republic of Korea to Bangladesh

Today, 28 July 2026, H.E. Mr. Kim Ji-Joon, Ambassador of the Republic of Korea to Bangladesh, paid a courtesy call on Chief of Naval Staff, Vice Admiral Khondkar Misbah-Ul-Azim, at Naval Headquarters.

At the outset of the meeting, the Ambassador congratulated and extended his best wishes to Chief of Naval Staff. During the meeting, matters of mutual interest were discussed with special emphasis on maritime cooperation, defence relations and the prospects of further enhancing bilateral cooperation between Bangladesh and the Republic of Korea.

Both sides also exchanged views on strengthening the existing friendly relations and enhancing professional cooperation between the two navies.



⚓🇧🇩

মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টার সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎআজ ২৬ জুলাই ২০২৬ তারিখে নবনিযুক্ত বাংলাদেশ নৌ...
26/07/2026

মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টার সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আজ ২৬ জুলাই ২০২৬ তারিখে নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, এমফিল, পিএইচডি মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামসুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন।

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টার সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


🇧🇩⚓

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের বিমান বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎআজ ২৬ জুলাই ২০২৬, বিমান বাহিনী সদর দপ্তরে নবনিযুক্ত...
26/07/2026

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের বিমান বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ

আজ ২৬ জুলাই ২০২৬, বিমান বাহিনী সদর দপ্তরে নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, এমফিল, পিএইচডি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বিমান বাহিনী প্রধান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর সফল নেতৃত্ব ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সাক্ষাৎকালে তারা আন্তঃবাহিনী সহযোগিতা, পেশাগত বিভিন্ন বিষয়, জাতীয় নিরাপত্তা এবং সশস্ত্র বাহিনীসমূহের পারস্পরিক সমন্বয় আরও সুদৃঢ় করার লক্ষ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এছাড়াও উভয় বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও পেশাগত সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

🇧🇩
⚓⚓

নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত)-এর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণআজ ২৬ জুলাই ২০২৬ তারিখে নবনিযুক্ত মহামান্...
26/07/2026

নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত)-এর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

আজ ২৬ জুলাই ২০২৬ তারিখে নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদ (অবঃ), বীর বিক্রম সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণকালে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তিন বাহিনী প্রধানগণসহ রাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

পরবর্তীতে নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) জাতীয় স্মৃতিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

🇧🇩⚓

মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎআজ ২৫ জুলাই ২০২৬ তারিখে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভ...
25/07/2026

মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আজ ২৫ জুলাই ২০২৬ তারিখে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন।

সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনা, আস্থা ও আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



🇧🇩 ⚓

Bangladesh Army অনির্বাণ ২০২৬
24/07/2026

Bangladesh Army অনির্বাণ ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীর পরিবেশনায় উপভোগ করুন "সেনাবাহিনী অনির্বাণ ২০২...

Address

Naval Headquarters, Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Navy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Navy:

Shortcuts

Share

Category