28/10/2026
কি কপালপোড়া আমি, যুদ্ধ শেষেও আমি আমার সহযোদ্ধাদের হারাচ্ছি।
আমরা ফ্যাসিবাদের দীর্ঘ দুঃশাসনের বিরুদ্ধে একসাথে লড়াই করেছিলাম। বুকের পাঁজরকে ঢাল বানিয়ে লড়াই করেছিলাম রাষ্ট্রীয় স'ন্ত্রাস বাহিনী, ছা'ত্রলীগ,যু'বলীগ ও আওয়ামী স'ন্ত্রাসীদের বিরুদ্ধে।
এই দীর্ঘ ১৭ বছরে ছাত্রদল হারিয়েছে শত শত সহযোদ্ধা, হয়েছে শত শত গুম, হাজার হাজার মিথ্যা মামলার আসামি, করা হতো রিমান্ডের নামে অমানবিক নির্যাতন, এমনকি সন্তান ছাত্রদল করার দায়ে পিতাকে পর্যন্ত হত্যা করা হয়েছিল, কোন কিছুই আমাদেরকে থামাতে পারেনি।
ঘরে নববধূ রেখে সৈরাচারের রিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে জীবন দেওয়ার সংগ্রামী ইতিহাসটাও ছাত্রদলের।
আমাদের অজস্র আত্মত্যাগের বিনিময়ে দেশ যখন নতুন সূর্যোদয়ের দেখা পেয়েছে আমরা ভেবেছিলাম হয়তো এখন আর আমাদের কোন ভাইকে হারাতে হবে না। আমাদের কোন ভাইয়ের নিথর দেহ দেখে আর কাঁদতে হবে না।
কিন্তু আমি অভাগা ৫ আগষ্টের পর থেকে ঠিকই হারাচ্ছি একেরপর এক ভাই। প্রথমে পারভেজ, তারপর সাম্য,জুবায়েদ আর আজ হারালাম শাকিলকে!
সবচেয়ে দুঃখ তখনই লাগে আমাদের রক্ত,ঘাম,সাহস আর ত্যাগের বিনিময়ে যে এমপি হয়েছে তার সন্তানের হাতে যখন আমাদের মরতে হয়!! তার থেকে আরো বেশি দুঃখ লাগে যখন আমাদের মূল্য টাকায় তুলনা করা হয়!!
"আমাদের দাবি আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই"