04/08/2026
আলহামদুলিল্লাহ।
আজ ৫ আগস্ট, আমার জীবনের আরেকটি নতুন অধ্যায়ের সূচনা।
মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও কৃপায় জীবনের আরও একটি বছর পূর্ণ করতে পেরে তাঁর দরবারে শুকরিয়া আদায় করছি।
এই বিশেষ দিনে আমি কৃতজ্ঞতা জানাই আমার বাবা-মা, পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি, যারা সবসময় আমার পাশে থেকে ভালোবাসা, দোয়া ও অনুপ্রেরণা দিয়ে আসছেন।
আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, ঈমান, সততা এবং মানবসেবায় নিজেকে আরও বেশি উৎসর্গ করার তাওফিক দান করেন। জীবনের প্রতিটি পদক্ষেপ যেন সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত হয়।
আপনাদের সকলের আন্তরিক দোয়া, ভালোবাসা ও শুভকামনা একান্তভাবে কামনা করছি।
সবাই আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ আমাদের সকলকে সুস্থ, নিরাপদ ও কল্যাণময় জীবন দান করুন।