Joynul Abedin Raju

Directions Website Contact the organization

Joynul Abedin Raju Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Joynul Abedin Raju, Dhaka.

👉যারা মৌলিক গান ভালোবাসেন তারা পেজ ফলো করে পাশে থাকুন-- ✒️🎙️🎼 গীতিকার, কবি ও লেখক:গ্রন্থ- স্বপ্ন খেয়া, স্বপ্ন মানুষ, ছায়ামানুষ , গীতি কাব্য: মনকবি মিউজিক কথা ও সুর..চলমান.. 🔥

18/10/2026

জলছবিতে তুমি
কথা ও সুর: 🖊️ মনকবি

প্রেমের পথে হাঁটতে হাঁটতে
ক্লান্ত আমি মনকবি,
প্রেমের মায়ায় ঘুরি আমি
জীবন পথের বাঁকে বাঁকে।।

​তুমিও কি গো দূর আকাশে
খুঁজছো কোনো মেঘের ভেলা?
আমার বুকের জলছবিতে
তোমারই তো সাঁঝ-সকালে খেলা।

​একলা রাতে চোখ বুজলেই
তোমায় আমি দেখতে পাই,
নীরবতার এই সুরে সুরে
তোমার ছোঁয়ায় হারিয়ে যাই।।

​প্রেমের পথে হাঁটতে হাঁটতে
ক্লান্ত আমি মনকবি,
প্রেমের মায়ায় ঘুরি আমি
জীবন পথের বাঁকে বাঁকে।।

#মনকবি_সঙ্গীত #নতুন_গান

ক্লান্ত আমি মনকবিকথা ও সুর: ৯৫০ 🖊️ মনকবিপ্রেমের পথে হাঁটতে হাঁটতেক্লান্ত আমি মনকবি,প্রেমের মায়ায় ঘুরি আমিজীবন পথের বাঁ...
18/10/2026

ক্লান্ত আমি মনকবি
কথা ও সুর: ৯৫০ 🖊️ মনকবি

প্রেমের পথে হাঁটতে হাঁটতে
ক্লান্ত আমি মনকবি,
প্রেমের মায়ায় ঘুরি আমি
জীবন পথের বাঁকে বাঁকে।।

​তুমিও কি গো দূর আকাশে
খুঁজছো কোনো মেঘের ভেলা?
আমার বুকের জলছবিতে
তোমারই তো সাঁঝ-সকালে খেলা।

​একলা রাতে চোখ বুজলেই
তোমায় আমি দেখতে পাই,
নীরবতার এই সুরে সুরে
তোমার ছোঁয়ায় হারিয়ে যাই।।
#গীতিকবিতা #মনকবি_সঙ্গীত #কবিতা

16/10/2026

আমার ভীষণ মন খারাপ | মনকবি সংগীত #আমার_ভীষণ_মন_খারাপ #মনকবি_সংগীত

অন্যের দোষ কথা ও সুর: ৯৪৬ 🖊️ মনকবিঅন্যের দোষ না খুঁজে রে মন,নিজের কাজ কতটুকুতুমি করেছো পালন?একবার ভেবে দেখ রে মন!​যে দায়...
13/10/2026

অন্যের দোষ
কথা ও সুর: ৯৪৬ 🖊️ মনকবি

অন্যের দোষ না খুঁজে রে মন,
নিজের কাজ কতটুকু
তুমি করেছো পালন?
একবার ভেবে দেখ রে মন!

​যে দায়িত্ব তুমি আপন করে
নিয়েছো রে মন,
মনে মনে একবার
ভেবে দেখো তো,
তা তুমি কতটুকু
করেছো পালন
সততার সাথে রে!

​অন্যের অংশ নিজের করলে
কী আর হবে?
জোড়াতালি দিয়ে
মনকে কি বোঝানো যায় রে?

অন্যের দান গ্রহণ করে
আর কি বীর হওয়া যায় রে?
​বীরের বুকে সাহস থাকে,
থাকে না তো অহংকার।
অভিশাপ দেয় শুধু
দুর্বল মনের মানুষ।
মনকবি বলে,
প্রকৃত বীর তো সেই
যে ক্ষমা করতে জানে রে!
#অন্যের_দোষ #গীতিকবিতা #মনকবি #কবিতা

13/10/2026

আজ আমার স্বপ্নরা
জীবনের আলো ছায়ায়
উল্লাস করে.. আর
বিলাসী বনে নীল আকাশে
উড়ে উড়ে হারানো দিনের
সুরে সুরে জীবনের গান গাই।।
​
মেঘের ডানায় এঁকে যাই
নতুন কোন ছবি,
হৃদয় মাঝে জেগে ওঠে
নতুন আশার রবি।
স্মৃতির খেয়ায় ভেসে ভেসে,
পৌঁছে যাই ভালোবাসার দেশে,
ভাবনাহীন এই ক্ষণে
শুধু হারিয়ে যেতে চাই।।
​
বাতাস এসে বলে কানে,
মিছে নয় তো আর,
খুলে গেছে রুদ্ধ থাকা,
অনুভূতির দ্বার।
দুঃখ যত মুছে দিয়ে,
আনন্দেরই ভেলা নিয়ে,
অনন্ত এই সুরের মাঝে
নিজেকেই দেখি মনেমনে।।
ার_স্বপ্নরা #মনকবি_সংগীত #নতুন_বাংলা_গান

আজ আমার স্বপ্নরাকথা ও সুর: ৯৪৫ 🖊️ মনকবিআজ আমার স্বপ্নরাজীবনের আলো ছায়ায়উল্লাস করে.. আরবিলাসী বনে নীল আকাশেউড়ে উড়ে হা...
13/10/2026

আজ আমার স্বপ্নরা
কথা ও সুর: ৯৪৫ 🖊️ মনকবি

আজ আমার স্বপ্নরা
জীবনের আলো ছায়ায়
উল্লাস করে.. আর
বিলাসী বনে নীল আকাশে
উড়ে উড়ে হারানো দিনের
সুরে সুরে জীবনের গান গাই।।
​
মেঘের ডানায় এঁকে যাই
নতুন কোন ছবি,
হৃদয় মাঝে জেগে ওঠে
নতুন আশার রবি।
স্মৃতির খেয়ায় ভেসে ভেসে,
পৌঁছে যাই ভালোবাসার দেশে,
ভাবনাহীন এই ক্ষণে
শুধু হারিয়ে যেতে চাই।।
​
বাতাস এসে বলে কানে,
মিছে নয় তো আর,
খুলে গেছে রুদ্ধ থাকা,
অনুভূতির দ্বার।
দুঃখ যত মুছে দিয়ে,
আনন্দেরই ভেলা নিয়ে,
অনন্ত এই সুরের মাঝে
নিজেকেই দেখি মনেমনে।।
ার_স্বপ্নরা #মনকবি #গীতিকবিতা #কবিতা

মন-কুঠুরির অন্তর দহনকথা ও সুর: ৯৪৩ 🖊️ মনকবিকেমন করে শান্ত করিমন-কুঠুরির অন্তর দহন?ছিঁড়ে গেছে অন্তরেরসকল মায়ার বাঁধন।।অন্...
12/10/2026

মন-কুঠুরির অন্তর দহন
কথা ও সুর: ৯৪৩ 🖊️ মনকবি

কেমন করে শান্ত করি
মন-কুঠুরির অন্তর দহন?
ছিঁড়ে গেছে অন্তরের
সকল মায়ার বাঁধন।।

অন্তরে এক পরভূঁই জন্ম নিয়ে,
দুঃখ দিতে চায়
মনকবির ছিদ্র হৃদয়ে।
সেই ব্যথায় জ্বলে অন্তর,
জ্বলে দিবা নিশি সর্বক্ষণ।।

নিভে না তো সেই আগুন,
অনন্ত কাল
জ্বলবে কি সেই জ্বালা?
স্মৃতির ছাই জমছে যেন
মন-কুঠুরির অন্তরে।।

​তবুও আমি বুক পেতে রই,
সহি ব্যথার জ্বালা,
এই সহনেই ঘনিয়ে আসুক
নতুন কোনো আলোর প্রভাত।।
#মনকবি #কবিতা

কষ্টের অসুবিধা লুকিয়ে রেখেছি কথা ও সুর: ৯৪১ 🖊️ মনকবিকষ্টের অসুবিধা গুলোলুকিয়ে রেখেছি বুকের কোণে।ফুল হয়ে ফুটবে একদিন,ম...
07/10/2026

কষ্টের অসুবিধা লুকিয়ে রেখেছি
কথা ও সুর: ৯৪১ 🖊️ মনকবি

কষ্টের অসুবিধা গুলো
লুকিয়ে রেখেছি বুকের কোণে।
ফুল হয়ে ফুটবে একদিন,
মনের আঙিনা দিয়ে,
তার সুবাস ছড়াবে
একদিন ভুবন জুড়ে।।

​ঝড়ের রাতেও আঁকড়ে রাখি
সেই তো আমার স্বপ্ন আশা,
বেদনার এই নীরব রাতেও
অটুট থাকুক ভালোবাসা।
​অশ্রুজলের প্রতিটি বিন্দু
আজকে যা ঝরে গোপনে,
আলো হয়ে তা জ্বলবে একদিন
নতুন ভোরের আগমনে।।

​কষ্টের মেঘ কেটে গিয়ে
হাসবে জীবন রূপান্তরে,
সেই ক্ষণে ক্ষণে মিলবে শান্তি,
নিরবে জ্বলবেই হৃদয়ের বাতি।।

সন্দেহের বশে তাকায় যদি কথা ও সুর: ৯৩৮ 🖊️ মনকবিআপন মানুষ তাকায় যদি সন্দেহের বশে, এই জগতে তাহার থাকে না যে,জীবন ভুবনে হৃ...
06/10/2026

সন্দেহের বশে তাকায় যদি
কথা ও সুর: ৯৩৮ 🖊️ মনকবি

আপন মানুষ তাকায় যদি
সন্দেহের বশে,
এই জগতে তাহার থাকে না যে,
জীবন ভুবনে হৃদয়ে বসতি মাটি।।

সন্দেহের দোলা চলে
আপন মানুষ যদি রাখে ঘিরে,
প্রেমের সুর ধীরে ধীরে
বাজে বিরহ বেশে।।

মনের কথা বুঝার মত মানুষ
যাহার এই জগতে নাই,
হত ছাড়া দুঃখী সে জন,
যেন শ্মশান ঘাটে জীবন যাপন।।

বুকের ভিতর আগলে রাখো যদি,
সেই মানুষের মায়া,
হৃদয়ের অন্ধকার ঘর
তবে ফেটে হবে খানা খানা।।

কত সুখ কত মানুষ
এই জীবনে আসে যায়,
প্রকৃত মনের মানুষ ছাড়া
সুখের বাতাস স্থায়ী হয় না।
মনকবি তাই গাই গান,
সন্দেহের মানুষ যতই
হোক না আপন,
সে তো তোমার কেহ নয়।।

মাটির মধ্যে জলকথা ও সুর: ৯৩৫ 🖊️ মনকবিমাটির মধ্যে জল,আবার জলের উপর মাটি।যতই ভাবি ততই দেখি,আজব সব অবাক কুদরতী।।​শুষ্ক পাহা...
05/10/2026

মাটির মধ্যে জল
কথা ও সুর: ৯৩৫ 🖊️ মনকবি

মাটির মধ্যে জল,
আবার জলের উপর মাটি।
যতই ভাবি ততই দেখি,
আজব সব অবাক কুদরতী।।
​
শুষ্ক পাহাড়ে বহে নদী,
বুকে করুণার ধারা।
একটু মেখে মাটির পরশ,
অঙ্কুরিত প্রাণ,
শুষ্ক ধুলোয় লুকিয়ে
রাখা সুধার মহামান।
রহমতেরই ছায়ায় ঢাকা,
জীবন যে খাঁটি,
যতই ভাবি ততই দেখি,
আজব সব অবাক কুদরতী।।
​
আকাশপানে চেয়ে দেখি
মেঘের খেলা ঘর,
নদী-সাগর একই সুতোয়
বাঁধা আছে নিরন্তর।
এক ফোটা জলে সৃষ্টি জীবন,
মাটির বুকে ঘর।
দিন শেষে সেই মাটিতেই
বিলীন হবে সকল আপন পর।
তুমিই সর্বশক্তিমান,
শ্রেষ্ঠ যে দাতা,
তোমারি নামে নুইয়ে পড়ে
সকল কৃডজ্ঞ সৃষ্টি কুলের মাথা।
#মনকবি #মাটির_মধ্যে_জল #কবিতা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Joynul Abedin Raju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Joynul Abedin Raju:

Shortcuts

Share