আহার পরিবার

আহার পরিবার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আহার পরিবার, Social service, Battala, Azimpur, Dhaka.

"আপনি যা দান করেন, সেটাই আসলে আপনিই লাভ করেন।" – রুমি

আহার পরিবার, এই গভীর বাণীকে আত্মস্থ করে গৃহহীনদের জন্য মধ্যরাতে খাবার বিতরণ করে। আমাদের বিশ্বাস,আমরা যতোটা অন্যদের জন্য দিই, ততোটা আমরা নিজেদেরও সমৃদ্ধ করি। ”আপনি যা দান করেন, সেটাই আসলে আপনিই লাভ করেন।" – রুমি

আহার পরিবার একটি মানবিক উদ্যোগ, যা গৃহহীন এবং পথচারী মানুষের জন্য মধ্যরাতে খাবার বিতরণ করে। ইসলাম আমাদের শিখায় যে, মানুষের সেবা আল্ল

াহর নিকট একটি মহৎ কাজ।
কুরআনে আল্লাহ তাআলা বলেন:
যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তাও উত্তম, আর যদি তোমরা তা গোপনে কর এবং তা অভাবগ্রস্তদেরকে দান কর, তবে তা তোমাদের জন্য আরো উত্তম, অধিকন্তু তিনি তোমাদের কিছু গুনাহ মোচন করে দেবেন, বস্তুতঃ যা কিছু তোমরা করছ, আল্লাহ তার খবর রাখেন। -সূরা বাকারাহ : আয়াত ২৭১
হাদিসে বলা হয়েছে:
মানুষের কল্যাণসংশ্লিষ্ট যত কাজ আছে, তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোত্তম হচ্ছে দরিদ্র ও ক্ষুধার্তকে খাবার দান করা। -বুখারি, হাদিস : ১২
রুমি এবং আল-গাজালির বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে, দান ও সহানুভূতি শুধুমাত্র অন্যদের উপকারে আসে না, বরং আমাদের নিজের আত্মিক উন্নতিতেও সাহায্য করে।

ইমাম আল-গাজালি বলেছেন, "সহানুভূতি এবং দানের থেকে মহান কোনো কাজ নেই।"

আহার পরিবার বিশ্বাস করে, এক প্যাকেট খাবার শুধুমাত্র ক্ষুধা মেটায় না, বরং একটি নতুন সহানুভূতির আলো জ্বালায়। আমাদের এই উদ্যোগে যোগ দিন এবং মানবতার পথে ভালোবাসার সাথে পরিশুদ্ধ পরিবর্তন আনুন।

08/05/2026
13/03/2026


25/01/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

ইনশাআল্লাহ! আজ রাত ১১ টায় ছিন্নমূল অসহায় মানুষদের দোয়া নেয়ার উদ্দেশ্যে আপনাদের তরফ থেকে আমরা কয়েকজন বের হবো।

👉 বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ সকলের জন্য উন্মুক্ত।

যেসব এলাকায় খাবার বিতরণ হবে 👇

সাইন্সল্যাব- কাটাবন মোড়- শাহবাগ- কাকরাইল -শান্তিনগর - বেইলি রোড - মালিবাগ মোড় -মৌচাক-রেলগেট-পুরানা পল্টন-প্রেস ক্লাব- ঢাকা ভার্সিটি এরিয়া ......

আল্লাহ আমাদের এই দান ও সময়কে কবুল করূন (আমিন)

আসসালামু আলাইকুম।আন্তরিকভাবে দুঃখিত!গত ১৪ মাস নানান জটিলতায় আমাদের 'আহার পরিবার'-এর নিয়মিত কাজগুলো প্রায় বন্ধ ছিলো, ই...
15/01/2026

আসসালামু আলাইকুম।

আন্তরিকভাবে দুঃখিত!

গত ১৪ মাস নানান জটিলতায় আমাদের 'আহার পরিবার'-এর নিয়মিত কাজগুলো প্রায় বন্ধ ছিলো, ইচ্ছা থাকা সত্ত্বেও হয়ে ওঠেনি। তবে আলহামদুলিল্লাহ, গত মাস থেকে আমরা আল্লাহর ওপর ভরসা করে আবার রাতের অন্ধকারে পথে নেমেছি।

আগামী ২৫শে জানুয়ারি রাতে, ঢাকার বিভিন্ন অলিগলিতে ছিন্নমূলদের খাবার বিতরণের উদ্দেশ্যে বের হব, ইনশাআল্লাহ!

আমাদের লক্ষ্য → অন্ততপক্ষে ৩০০ জন মানুষের জন্য খাবার আয়োজন করা। জনপ্রতি বাজেট ৮৫ টাকা, যার মধ্যে থাকবে, ১ প্যাকেট মুরগি বিরিয়ানি এবং ১ বোতল পানি।

তারিখ: ২৫ জানুয়ারি (রবিবার রাত)

স্থান: ধানমন্ডি, শাহবাগ, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড়, পল্টন, পাশ্ববর্তী এরিয়া সমূহ।

আপনাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ আমাদের অনুপ্রেরণা যোগায় ।

বিকাশ/নগদ: ইয়াছিন 01602554275 (সেন্ডমানি)

বিকাশ/নগদ : আবদুর রহিম 01614394151(সেন্ডমানি)

বিকাশ/নগদ : আশরাফ 01310668568 (সেন্ডমানি)

"আল্লাহ আমাদের এই দান ও সময়কে কবুল করূন । (আমিন)

18/12/2025
17/12/2025

আহার পরিবারের কার্যক্রমগুলো সাময়িক বন্ধ ছিল।
এই মাস থেকে #আহার_পরিবারের কার্যক্রমগুলো আবার শুরু করবো, ইনশাআল্লাহ।
আগামী ১৮ ডিসেম্বর আহার পরিবারের পক্ষ থেকে পথ শিশু ও ছিন্নমূল মানুষের জন্য এক বেলা খাবের ব্যবস্থা করবো।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের নিয়মিত কার্যক্রম খাবার বিতরণ শুরু হচ্ছে ইনশাআল্লাহ!
17/12/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আলহামদুলিল্লাহ, আমাদের নিয়মিত কার্যক্রম খাবার বিতরণ শুরু হচ্ছে ইনশাআল্লাহ!

Address

Battala, Azimpur
Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when আহার পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category