বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ "এসো এক হই অধিকারের কথা কই"
"প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার"

সরকারী হিসেব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লাখের বেশি বাংলাদেশি নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে অবস্থানরত আছেন, যদিও বেসরকারি হিসেবে প্রায় দুই কোটি। যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ। কর্মসংস্থানের অপ্রতুলতায়, জীবন ও জীবিকার তাগিদে, উচ্চশিক্ষা ও উন্নত জীবনযাপনের লক্ষ্যে বিপুল সংখ্যক এই বাংলাদেশি নাগরিক তাদের শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে উপার্জিত বিপুল পরিমান বৈদেশিক অর

্থ বাংলাদেশে প্রেরণের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করার মাধ্যমে উন্নত সমাজ ব্যবস্থা, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নত জীবনমান সম্পর্কে জানার, শেখার ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন, সঠিক প্রয়োগের মাধ্যমে অভিজ্ঞতা সম্পন্ন এই সকল প্রবাসী বাংলাদেশি নাগরিকেরা তাদের উন্নত ধ্যান ধারণার আলোকে বাংলাদেশের আর্থ সামাজিক ধারায় যুগোপযোগী গুনগত পরিবর্তন আনতে সক্ষম হচ্ছেন।
বিদেশে অবস্থানকালে সকল প্রবাসীদের এই পরিশ্রমী মানষিকতা ও লব্ধ অভিজ্ঞতা এবং তার আলোকে আমাদের প্রিয় জন্মভূমিকে বিভিন্নভাবে এগিয়ে নিতে নিরলস চেষ্টা করে যাচ্ছেন। প্রতিটি প্রবাসী বাংলাদেশি জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হিসেবে সকল নাগরিক অধিকারের পূর্ণ প্রাপ্যতা থাকলেও প্রকৃত অর্থে প্রবাসী বাংলাদেশি নাগরিকেরা তাদের ন্যায্য নাগরিক অধিকার থেকে বঞ্চিত।
একটি অধিকার ভিত্তিক, অসাম্প্রদায়িক সংগঠন রূপে গঠিত "বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ" সকল বাংলাদেশি প্রবাসীদের প্রাপ্য অধিকার আদায়, সংরক্ষণ ও ন্যায় বিচার নিশ্চিত করতে এবং সেই সাথে সকল প্রবাসীর পরিবারের নিরাপত্তা, শিক্ষা ও চিকিৎসা সহ সকল মৌলিক অধিকার সুনিশ্চিত করতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
এছাড়াও "বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ" প্রয়োজনে রাষ্ট্রীয় সহায়তা নেয়া এবং রাষ্ট্রকে সহায়তা করার মাধ্যমে প্রবাসীদের স্বার্থ রক্ষায় সকল প্রকার মানব পাচারকারী চক্রের কার্যক্রম বন্ধ ও শাস্তি নিশ্চিত করতে ও সকল প্রকার প্রবাসী স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বিশ্বের ৫০টির অধিক দেশে অবস্থানরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশীদের নিয়ে একযোগে ঐক্যবদ্ধভাবে প্রবাসীদের যৌক্তিক অধিকার আদায়ে, আর্থ-সামাজিক উন্নয়ন ও কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। প্রবাসীদের যৌক্তিক অধিকার আদায়ের লক্ষ্যে সকল বাংলাদেশি প্রবাসীদের আমাদের সাথে যুক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। "এসো এক হই অধিকারের কথা কই" "প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার"।
Our Website: https://bdpop.info/

লেবাননে গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত:লেবাননে "জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের...
17/08/2026

লেবাননে গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত:

লেবাননে "জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা এবং বর্তমান সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশা" শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ই আগস্ট, রবিবার ২০২৬, লেবাননের বৈরুতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, লেবানন শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির লেবানন শাখার সভাপতি মো. ফিরোজ ডাকুয়ার সভাপতিত্বে এবং মো. ফোরকান মিয়া ও মো. আসাদুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মো. কবীর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত দায়িত্বশীল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবানন শাখার সাধারণ সম্পাদক মো. সুমন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, উপদেষ্টা মো. শামীম হোসেন এবং উপদেষ্টা মো. মনির বেপারী, সহ-সভাপতি: রবিউল ইসলাম, বেল্লাল হোসেন ও জুলি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক: রাজ হাসান ও জামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ডালিম হোসেন, রোকেয়া বেগম, শামীম কাজী ও উজ্জ্বল হাওলাদার, দপ্তর সম্পাদক: আমির হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

একই সঙ্গে তারা বর্তমান সরকারের কাছে প্রবাসীদের যৌক্তিক দাবি-দাওয়া দ্রুত বাস্তবায়ন এবং প্রবাসী অধিকার ও স্বার্থ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষভাগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

🇧🇩🏏 ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন❤️🇧🇩অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর ঐতিহাসিকভাবে ৯ উইকেটের বিশাল ব্যব...
16/08/2026

🇧🇩🏏 ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন❤️🇧🇩

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর ঐতিহাসিকভাবে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

ব্যাটে-বলে টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্সে ১৭ কোটি বাংলাদেশি আজ গর্বিত ও আনন্দিত। এই জয় বাংলাদেশ ক্রিকেটের আত্মবিশ্বাস ও সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

অভিনন্দন টাইগাররা! গর্বিত বাংলাদেশ।🇧🇩

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন কোনো সিন্ডিকেট নয়:স্বচ্ছ, উন্মুক্ত ও জি-টু-জি (BOESL) ব্যবস্থায় কর্মী পাঠাতে হবে—অভিবাসন ব্যয়...
11/08/2026

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন কোনো সিন্ডিকেট নয়:

স্বচ্ছ, উন্মুক্ত ও জি-টু-জি (BOESL) ব্যবস্থায় কর্মী পাঠাতে হবে—অভিবাসন ব্যয় সর্বোচ্চ ১ লাখ টাকার মধ্যে রাখতে হবে।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কঠোর প্রতিবাদ ও জোরালো দাবি:

দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার খবরে লাখো কর্মপ্রত্যাশী বাংলাদেশি ও তাদের পরিবারের মধ্যে নতুন আশার সৃষ্টি হয়েছে। কিন্তু অতীতের ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে যদি আবারও সিন্ডিকেট, দালালি, অতিরিক্ত অর্থ আদায়, কমিশন-বাণিজ্য কিংবা প্রভাবশালী মহলের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়—তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বিভিন্ন সংবাদমাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে ২৫ সদস্যের সিন্ডিকেট গঠনের চেষ্টা এবং এজেন্সিপ্রতি বিপুল অঙ্কের অর্থ দাবির অভিযোগ প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের অবস্থান একেবারে পরিষ্কার—

🔴 মালয়েশিয়ার শ্রমবাজার কোনো ব্যক্তি, রাজনৈতিক দল, নেতা, এমপি, ব্যবসায়ী, দালালচক্র বা নির্দিষ্ট কয়েকটি রিক্রুটিং এজেন্সির ব্যক্তিগত সম্পত্তি নয়।

🔴 নতুন কোনো সিন্ডিকেট গঠন করে কর্মীদের জিম্মি করা যাবে না। অতীতের সিন্ডিকেটের পুনরাবৃত্তি হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

🔴 কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালি, চাঁদাবাজি, কমিশন-বাণিজ্য, অতিরিক্ত অর্থ আদায় ও একচেটিয়া নিয়ন্ত্রণ সম্পূর্ণ বন্ধ করতে হবে।

🔴 সম্ভব হলে সরকারি ব্যবস্থাপনায় জি-টু-জি (G2G) এবং BOESL-এর মাধ্যমে কর্মী পাঠানোর ব্যবস্থা করতে হবে। বেসরকারি রিক্রুটিং এজেন্সি যুক্ত হলে তাদের জন্যও স্বচ্ছ, উন্মুক্ত, প্রতিযোগিতামূলক ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

🔴 কর্মীদের কাছ থেকে কোনোভাবেই অযৌক্তিক অর্থ নেওয়া যাবে না। একজন কর্মীর মালয়েশিয়া যেতে মোট অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে রাখার কার্যকর উদ্যোগ নিতে হবে।

🔴 কর্মীপ্রতি মোট ব্যয়, নিয়োগকর্তার কাছ থেকে আদায়কৃত অর্থ, ভিসা/প্রসেসিং/মেডিকেল/টিকিটসহ প্রতিটি খাতের ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করতে হবে।

🔴 কর্মী নির্বাচন ও নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা, দক্ষতা ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো রাজনৈতিক পরিচয়, অর্থের বিনিময় কিংবা প্রভাব-তদবিরের ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে না।

🔴 কোনো রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী বা প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে স্বাধীন তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

🔴 অতীতে মালয়েশিয়ার শ্রমবাজারে অনিয়মের কারণে হাজার হাজার কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই ভুলের পুনরাবৃত্তি হলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।

আমাদের স্পষ্ট দাবি:

মালয়েশিয়ার শ্রমবাজার কোনো সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া যাবে না।

আমরা চাই—

জি-টু-জি (G2G) ও BOESL-কেন্দ্রিক স্বচ্ছ ব্যবস্থা।

সবার জন্য সমান ও উন্মুক্ত সুযোগ।

কর্মীপ্রতি সর্বোচ্চ ১ লাখ টাকার মধ্যে অভিবাসন ব্যয়।
কোনো দালালি, চাঁদাবাজি বা কমিশন-বাণিজ্য নয়।

প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহি ও সরকারি নজরদারি।

কড়া কথা পরিষ্কারভাবে শুনে রাখুন—

প্রবাসীদের ঘাম ও কষ্টের টাকা দিয়ে কোনো সিন্ডিকেটকে ব্যবসা করতে দেওয়া হবে না।

মালয়েশিয়ার শ্রমবাজারকে আবারও কিছু মানুষের লুটপাটের বাজারে পরিণত করার চেষ্টা করা হলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ নীরব থাকবে না।

কর্মী পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আদায়, সিন্ডিকেট গঠন কিংবা একচেটিয়া নিয়ন্ত্রণের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমরা জনগণ ও প্রবাসীদের নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব।

সরকারের প্রতি আমাদের স্পষ্ট আহ্বান—

সিন্ডিকেট বন্ধ করুন।
দালালি বন্ধ করুন।
চাঁদাবাজি বন্ধ করুন।
কর্মীদের জিম্মি করা বন্ধ করুন।
স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করুন।

মালয়েশিয়ার শ্রমবাজার হবে কর্মীদের জন্য—কোনো সিন্ডিকেটের জন্য নয়।

প্রবাসীদের অধিকার রক্ষায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আপসহীন।

“এসো, এক হই—অধিকারের কথা কই”
“প্রবাসীদের অধিকার—আমাদের অঙ্গীকার”
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

 #শোকবার্তা:রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের গভীর শোক ও সমবেদনাআজ...
09/08/2026

#শোকবার্তা:

রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের গভীর শোক ও সমবেদনা

আজ ৯ আগস্ট ২০২৬, সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা গেছে, কারখানায় কর্মরত অবস্থায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে দাহ্য ফোম, কাপড় ও অন্যান্য সামগ্রীতে আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় পুরো কারখানা আচ্ছন্ন হয়ে গেলে ভেতরে থাকা অনেক শ্রমিক দ্রুত বের হতে পারেননি। এতে প্রাণ হারান বহু বাংলাদেশি প্রবাসী।

আমরা এই মর্মান্তিক ঘটনায় নিহত সকল প্রবাসী বাংলাদেশির রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করছি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাঁদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দান করুন।

প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্ব। আমরা সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানাচ্ছি।

একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—নিহতদের পরিচয় দ্রুত নিশ্চিত করে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং নিহত ও আহত প্রবাসীদের পরিবারের পাশে সর্বোচ্চ রাষ্ট্রীয় সহযোগিতা নিয়ে দাঁড়ানো হোক।

প্রবাসীরা শুধু বৈদেশিক মুদ্রা অর্জনকারী নন—তাঁরা বাংলাদেশের অর্থনীতি ও পরিবারের অন্যতম প্রধান চালিকাশক্তি। তাঁদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

শোকান্তে,
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ
৯ আগস্ট ২০২৬।

জুলাই ছিল ছাত্র-জনতার, জুলাই ছিল প্রবাসীদেরও।দেশের ভেতরে ছাত্র-জনতা রাজপথে নেমেছিল, আর দেশের বাইরে প্রবাসীরা বিশ্বের বিভ...
05/08/2026

জুলাই ছিল ছাত্র-জনতার, জুলাই ছিল প্রবাসীদেরও।

দেশের ভেতরে ছাত্র-জনতা রাজপথে নেমেছিল, আর দেশের বাইরে প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন, মানববন্ধন ও প্রতিবাদের মাধ্যমে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।

জুলাই আমাদের শিখিয়েছে, দেশপ্রেমের কোনো সীমানা নেই। দেশের ভেতরে কিংবা বাইরে, বাংলাদেশের জন্য সবাই এক কাতারে দাঁড়াতে পারে।

যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা। যাঁরা আহত হয়েছেন, তাঁদের প্রতি রইল আন্তরিক সহমর্মিতা।

শহীদদের রক্তের সঙ্গে কোনো আপস নয়। জুলাইয়ের চেতনা হোক ন্যায়, সাম্য ও মানবিক বাংলাদেশের ভিত্তি।

#জুলাই_গণঅভ্যুত্থান
#ছাত্র_জনতা
#প্রবাসী_বাংলাদেশি

04/08/2026

সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করা, শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করা এবং স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট করার অধিকার কোনো ছাত্রসংগঠনের নেই।

এসব ঘটনার পেছনের প্রেক্ষাপট বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহিংস ঘটনার পর বিভিন্ন পক্ষের দায়িত্বজ্ঞানহীন আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘিরে উসকানিমূলক কর্মকাণ্ড, প্রতিক্রিয়াশীল অবস্থান এবং আধিপত্য বিস্তারের অপচেষ্টা সামগ্রিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলেছে।

আমরা দৃঢ়ভাবে মনে করি, শিক্ষাঙ্গন কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শনের ক্ষেত্র নয়; বরং এটি জ্ঞানচর্চা, মুক্তচিন্তা ও শিক্ষার্থীদের আত্মবিকাশের স্থান। তাই ক্যাম্পাসের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব সংশ্লিষ্ট সকল পক্ষের।

একই সঙ্গে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয় ও দায়িত্বজ্ঞানহীন ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের ব্যর্থতা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

আমরা অনতিবিলম্বে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণের জোরালো দাবি জানাচ্ছি:

১. ঘটনার নিরপেক্ষ ও বিচারবিভাগীয় তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

২. প্রশাসনিক ব্যর্থতার দায় চিহ্নিত করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা।

৩. আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

৪. রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে ক্যাম্পাসে দ্রুত স্বাভাবিক ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা।

দেশের এই সংকটময় মুহূর্তে শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি করে কোনো স্বার্থান্বেষী মহল যেন ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

#আহ্বানে: বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

আজ আমরা গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জুলাই আন্দোলনের সকল শহীদকে, যাঁদের আত্মত্যাগ আমাদের স্বাধীনত...
16/07/2026

আজ আমরা গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জুলাই আন্দোলনের সকল শহীদকে, যাঁদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করেছে। তাঁদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে পারে না।

একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি।

আসুন, আমরা শহীদদের আদর্শ ধারণ করি, গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখি এবং ঐক্য, মানবিকতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি।

আল্লাহ সকল শহীদকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং তাঁদের পরিবারকে ধৈর্য ও শক্তি দান করুন। আমীন।

শ্রদ্ধাঞ্জলি সকল জুলাই শহীদের প্রতি।
🌹 জুলাই শহীদ দিবস–২০২৬ 🌹

মাননীয় সচিব মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🙏আমার এক ইতালি প্রবাসী দৈর্ঘদিন  যাবত নিখোঁজ।  আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশ...
14/07/2026

মাননীয় সচিব মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🙏আমার এক ইতালি প্রবাসী দৈর্ঘদিন যাবত নিখোঁজ।

আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানীয় সচিব, জনাব মোঃ মোখতার আহমেদ স্যার অত্যন্ত মানবিক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।

তিনি বিষয়টি জানার পরপরই কালক্ষেপণ না করে সরাসরি ইতালির বাংলাদেশ দূতাবাসের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন এবং নিখোঁজ প্রবাসীর সন্ধানে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

প্রবাসীদের বিপদে তাঁর এই দ্রুত উদ্যোগ ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়।স্যারের এই মানবিক সহায়তার জন্য নিখোঁজ ইতালি প্রবাসীর পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, মহান আল্লাহর রহমতে জীবিত বা মূত্য একটা সন্ধান পেতে পারি। #ধন্যবাদ_সচিব_মহোদয় #প্রবাসী_কল্যাণ_মন্ত্রণালয় #ইতালি_প্রবাসী #বাংলাদেশ_দূতাবাস_রোম

মো:শাহাব উদ্দীন শিহাব
মানব পাচার প্রতিরোধ ও পূর্ণবাসন সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

🤝 নিহত প্রবাসীর পরিবারের পাশে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, সংযুক্ত আরব আমিরাত:মানবিক দায়বদ্ধতা থেকে নোয়াখালীর চাটখিল...
13/07/2026

🤝 নিহত প্রবাসীর পরিবারের পাশে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, সংযুক্ত আরব আমিরাত:

মানবিক দায়বদ্ধতা থেকে নোয়াখালীর চাটখিলে সংযুক্ত আরব আমিরাতে মৃত্যুবরণকারী এক প্রবাসীর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে প্রবাসী অধিকার পরিষদ, সংযুক্ত আরব আমিরাত।

এই সহায়তা নিহত প্রবাসীর দুই কন্যার পড়ালেখার ব্যয় নির্বাহে প্রদান করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সভাপতি মোহাম্মদ হালিম কাজী, সাধারণ সম্পাদক ফরহাদ গাজী, গণঅধিকার পরিষদ চাটখিল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোর্শেদ খলিল, ছাত্র অধিকার পরিষদ নোয়াখালী জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবারগুলোর পাশে থেকে সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখা হবে।

প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই তাদের পরিবারের দুর্দিনে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, সামাজিক ও মানবিক দায়িত্ব।

❤️ প্রবাসী অধিকার পরিষদ—প্রবাসীদের অধিকার, মর্যাদা ও মানবিক সহায়তায় সর্বদা পাশে।

চলছে ❝গণঅধিকার পরিষদ (জিওপি)❞ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও মহানগরের দায়িত্বশীলদের নিয়ে "কেন্দ্রীয় প্রতিনিধ...
10/07/2026

চলছে ❝গণঅধিকার পরিষদ (জিওপি)❞ এর
অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও মহানগরের দায়িত্বশীলদের নিয়ে "কেন্দ্রীয় প্রতিনিধি সভা ২০২৬"......

তারিখঃ ১০ই জুলাই, ২০২৬ ইং (শুক্রবার)
স্থানঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট, কাকরাইল।

Address

Al Razi Complex, L-2, Purana Polton
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ:

Shortcuts

Share

Category