Brotee

Brotee Brotee, a center for social change, is a rights based non-profit civil society organization.

শীতের কনকনে বাতাস আর বর্ষার পানি আসবেনা এখন আয়তুনের ঘরে -বর্ষাকাল আসলেই আয়তুনের ঘরে পানি পড়ে, শীতে আসে হিম বাতাস| এভাবেই...
28/07/2026

শীতের কনকনে বাতাস আর বর্ষার পানি আসবেনা এখন আয়তুনের ঘরে -

বর্ষাকাল আসলেই আয়তুনের ঘরে পানি পড়ে, শীতে আসে হিম বাতাস| এভাবেই কাঁদামাখা ছোট্ট মেঝেতে চলে ৩ জনের সংসার| আয়তুন অসুস্থ্য শ্রবণ প্রতিবন্ধী। প্রায় ১০ বছর আগে স্বামী চলে গেছে শহরে, আর ফেরেনি| সমাজ সংসারের নানা অবহেলা, বঞ্চনা দেখে বেড়ে উঠেছে সে। যৌতুকের নিষ্ঠুর খড়গ এবং তার জেরে চলা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন নানা সময়ে, নানা ভাবে| বলছিলাম সুন্দরবনের পেছনে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের খালধারের আয়তুনের কথা। তার সহজসরল জীবন-যাপন দেখে ছোটকালে তার বাবা আক্ষেপ করে বলেছিল আমার এই সিধা মেয়ের কপালে কি যে হবে! বাবার আক্ষেপ সত্যো পরিনত হলো| যদিও বাবা এখন মৃত| মাতা ফজিলা খাতুন আজও বেঁচে আছেন, থাকেন তাদের সাথে|

আয়তুন ২০১৭ সালে ফিরে আসেন বাবার ভিটায়| অভাবের তাড়নার কথা বলতে গেলে নুন আনতে পানতা ফুরায় অবস্থা| খেয়ে না খেয়ে ভিক্ষা করে চলে তাদের সংসার| আয়তুনের কোন ঘর নেই, সিমেন্ট শীটের পুরাতন চালা তার উপর বেড়া কেটে টুকরো টুকরো করে দিয়ে কোনভাবে চালা নির্মাণ করেছে। যদিও ঘরের চালায় বড়বড় ফাটল পলিথিন দিয়ে আটকানো, নেই ঘরের দু’পাশের বেড়া| বরষার বৃষ্টি আর শীতের কনকনে বাতাস মাথায় নিয়েই মানবেতর জীবন| এতেই তাদের সংসার।

নিজের পক্ষে ঘর করার ক্ষমতা নেই আয়তুনের, কোনদিন হবেনা, তা মেনেও নিয়েছিলেন তারা| তবে অসহায় আয়তুনের পাশে দাঁড়িয়েছে দাতা সংস্থা নাবিক। ব্রতীর সহযোগিতায় করে দিয়েছে একটি আধাপাঁকা ঘর। এ যেন স্বপ্নের মতো আয়তুনের কাছে। সারাজীবনের অন্তিম আকুতি ‘একটি ঘর’ এখন তাদের চোখের সামনে। এটি কেবল একটি ঘর নয়, এটি তাদের গভীরতম আবেগ, শান্তি ও ভালোবাসার জায়গা। এটি তাদের নিঃস্ব জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

অনেক খুশিঁ আয়তুন বলেন স্বামী চলে যাওয়ার পরে অনেক কষ্টের দিন দেখেছেন, অনেকেই পাশে এসেছে কিন্তু নাবিক ও ব্রতীর মত এমন করে কেউ আসেনি| দুঃখের কথা বলতে যেয়ে কেঁদে ফেলেন আয়তুন। নতুন নিরাপদ আধাঁপাকা ঘরটিতে বৃদ্ধ মা ও প্রিয় মেয়েকে নিয়ে থাকেন| শীতের কনকনে বাতাস আর বর্ষার পানি আসবেনা এখন আর আয়তুনের স্বপ্নের ঘরে।

গত ৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস ২০২৬। সে অনুসারে গতকাল ৬ জুন ২০২৬ শনিবার ব্রতী সমাজ কল্যাণ সংস্থার আয়োজন ও নিরাপদ অ্যালায়...
07/06/2026

গত ৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস ২০২৬। সে অনুসারে গতকাল ৬ জুন ২০২৬ শনিবার ব্রতী সমাজ কল্যাণ সংস্থার আয়োজন ও নিরাপদ অ্যালায়েন্সের সহ আয়োজনে “জলবায়ু-সহনশীল বাংলাদেশ বিনির্মাণে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা” শীর্ষক একটি জাতীয় সেমিনার ঢাকা রিপোর্টার্স ইউনিটি হলে অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান সংকট হিসেবে মানবসভ্যতা, পরিবেশ ও অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলছে। বাংলাদেশ এই সংকটের বহুমাত্রিক প্রভাবের মুখোমুখি। জলবায়ু সংকট মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, করণীয় নির্ধারণ এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এই বিশেষ জাতীয় সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, উপদেষ্টা, অর্থ ও পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

সেমিনারে জলবায়ু পরিবর্তন বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে মুল বক্তব্য উপস্থাপন করেন ব্রতী সমাজ কল্যাণ সংস্থা -এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা শারমীন মুরশিদ।

জলবায়ু সংকট মোকাবিলায় কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশগত প্রভাবকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান।

ইউনেস্কো ও বাংলাদেশ জাতীয় জাদুঘর-এর সহযোগিতায় ‘ব্রতী সমাজ কল্যাণ সংস্থা’ আগামী ১১ মার্চ ২০২৬ বুধবার সকাল ৯ টা থেকে সারাদ...
08/03/2026

ইউনেস্কো ও বাংলাদেশ জাতীয় জাদুঘর-এর সহযোগিতায় ‘ব্রতী সমাজ কল্যাণ সংস্থা’ আগামী ১১ মার্চ ২০২৬ বুধবার সকাল ৯ টা থেকে সারাদিন ব্যাপি রাজশাহী জেলা আওতাধীন তানোর উপজেলার কচুয়া কাজীপাড়া গ্রামে সাঁওতাল সম্প্রদায় কর্তৃক পালিত ঐতিহ্যগত সংস্কতি ‘বাহা উৎসব’দ্বিতীয় পর্যায়ে পর্যবেক্ষণসহ গবেষণামূলক কর্মসম্পাদন করবে।

আপনারা স্ববান্ধব আমন্ত্রিত। আপনাদের সকলের উপস্থিতি অনুষ্ঠানকে আরও উজ্জ্বল করবে।

Address

House: 12, Road: 5/A, Sector: 11, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Brotee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category