The Jack-Tars

The Jack-Tars A Social Organisation. We, for the purpose of Creation. We believe in Humanity. We are here to do something unique with Creativity. You are also invited here.

You can join with us, can work with us.

পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরি | ২০২৬ খ্রিস্টাব্দ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সম্মানিত মুসল্লিদের জন্য সাহরি ও ইফতারের সময়...
18/02/2026

পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরি | ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সম্মানিত মুসল্লিদের জন্য সাহরি ও ইফতারের সময়সূচী তুলে ধরা হলো, যেন আমরা সবাই সঠিক সময়ে ইবাদত পালন করতে পারি।
আল্লাহ আমাদের সিয়াম, কিয়াম ও সকল নেক আমল কবুল করুন এবং এই বরকতময় মাস আমাদের জীবনে রহমত, মাগফিরাত ও নাজাত বয়ে আনুক।

EID MUBARAKAs we celebrate Eid, may our hearts be filled with kindness,  our homes with happiness, and our lives with su...
30/03/2025

EID MUBARAK
As we celebrate Eid, may our hearts be filled with kindness, our homes with happiness, and our lives with success.

Ramadan Kareem! May this holy month bring peace, blessings, and joy to all. ✨
01/03/2025

Ramadan Kareem! May this holy month bring peace, blessings, and joy to all. ✨

বাংলাদেশ তুমি আমার অহংকার বাংলাদেশ তুমি আমার গর্ব বাংলাদেশ তুমি আমার ইতিহাস বাংলাদেশ তুমি আমার ঐক্য বাংলাদেশ তুমি আমার ম...
15/12/2024

বাংলাদেশ তুমি আমার অহংকার
বাংলাদেশ তুমি আমার গর্ব
বাংলাদেশ তুমি আমার ইতিহাস
বাংলাদেশ তুমি আমার ঐক্য
বাংলাদেশ তুমি আমার মা

"A memorable start with our new recruits—here’s to building something meaningful together!"
02/11/2024

"A memorable start with our new recruits—here’s to building something meaningful together!"

আসসালামু আলাইকুম। আমরা সকলে জানি যে, দেশের এই পুনর্গঠনকালীন সময়ে গুরুদায়িত্ব টা আমাদের তরুণ প্রজন্মের উপরই অর্পিত। আরও...
05/10/2024

আসসালামু আলাইকুম।
আমরা সকলে জানি যে, দেশের এই পুনর্গঠনকালীন সময়ে গুরুদায়িত্ব টা আমাদের তরুণ প্রজন্মের উপরই অর্পিত। আরও স্পেসিফিক্যালি বললে Gen-Z এর উপর। যাদের কারো একটি হাত, কারো একটি পা আর কারো কারো প্রাণের বিনিময়ে আজ আমরা পুনরায় 'স্বাধীন বাংলাদেশ' পেয়েছি। এখন এই দেশ পুনরায় স্বাধীন করার তাৎপর্য উপলব্ধি করে আমাদের বাংলাদেশ আমাদেরকেই পুনর্গঠন করতে হবে। আপনাদের এই মহৎ উদ্দেশ্য আমরা The Jack-Tars কুর্নিশ জানাই।

দেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে ২০২০ সালের ৮ই ফেব্রুয়ারি আমরা ছাত্র ভাইয়েরা স্বেচ্ছাসেবামূলক সামাজিক সংগঠন The Jack-Tars প্রতিষ্ঠা করি। আলহামদুলিল্লাহ বিগত চার বছরে করোনা মহামারি থেকে শুরু করে রমজানে অসহায় দরিদ্র মানুষদের মধ্যে সদাই বিতরণ, বর্ষায় গাছ লাগানো থেকে শুরু করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে রিলিফ বিতরণসহ পথশিশু দের পড়ানো, হিট ওয়েভ এর সময় পথচারী ও রিকশাওয়ালা মামা দের খাবার পানি ও স্যালাইন বিতরণ, শীতে দরিদ্র মানুষদের মাঝে বস্ত্র বিতরণ, বিতর্ক প্রতিযোগিতা এবং অন্যান্য সকল কার্যক্রম আমরা সফলতার সাথে পরিচালনা করেছি। এখন এই নতুন বাংলাদেশে আমাদের দায়িত্ব টা আরো বড়। তাই আমরা আমাদের তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে। এই দায়িত্ববোধ থেকে দেশ পুনর্গঠনের গুরুদায়িত্ব আমরা আরো ছড়িয়ে দিতে চাই দেশের প্রত্যেক টা তরুণ তরুণীর মাঝে। আমাদের আরও ভাই বোন দের নিয়ে দেশ পুনর্গঠনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্বেচ্ছাসেবী ভাই ও বোন দের দৃষ্টি আকর্ষণ করছি।

০৫ অক্টোবর, ২০২৪ থেকে The Jack-Tars এ নতুন সদস্য রেজিস্ট্রেশন এর কাজ শুরু হবে। শনির আখড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টারে লিফলেট ও আগ্রহী স্বেচ্ছাসেবীদের ফর্ম বিতরণ করা হবে।
অনলাইনে যুক্ত হতে চাইলে নিচের দেওয়া গুগল ফর্ম লিঙ্ক টি থেকে গুগল ফর্ম ফিল আপ করে যুক্ত হতে পারবেন।

গুগল ফর্ম : https://forms.gle/tTvNEacXnVzcY2ux8

আসসালামু আলাইকুম গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ The Jack-Tars সামাজিক সংগঠনের সভাপতি মোঃ জিহাদুল ইসলাম তার ব্যক্তিগত কারণে ...
04/10/2024

আসসালামু আলাইকুম
গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ The Jack-Tars সামাজিক সংগঠনের সভাপতি মোঃ জিহাদুল ইসলাম তার ব্যক্তিগত কারণে তার দায়িত্ব থেকে অব্যহতি গ্রহণ করেন। তার পরিবর্তে বর্তমান কার্যনিবাহী পরিষদের সভাপতি হিসেবে মোঃ রাশেদ ইসলামকে বর্তমান সভাপতি হিসেবে মনোনীত করা হয়। তিনি ২৯ সেপ্টেম্বর ২০২৪ হতে ৯ আগস্ট ২০২৫ সাল পর্যন্ত তার দায়িত্বে বহাল থাকবে।

On 13 September 2024We , The Jack-Tars  , held our general monthly meeting with our Executives, members, volunteers, the...
15/09/2024

On 13 September 2024

We , The Jack-Tars , held our general monthly meeting with our Executives, members, volunteers, the board of directors and advisors.

We presented our monthly report to all attendees and discussed about our upcoming plans.

নোয়াখালী প্রতিনিধির পক্ষ হতে বার্তা-"আলহামদুলিল্লাহ The Jack-Tars এবং NSTU এর সমন্বয়ে ৮০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং ...
05/09/2024

নোয়াখালী প্রতিনিধির পক্ষ হতে বার্তা-
"আলহামদুলিল্লাহ The Jack-Tars এবং NSTU এর সমন্বয়ে ৮০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং ১০০ পরিবারকে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম( খাবার স্যালাইন,ঔষধ এবং পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট) দেয়ার উদ্যোগ নিয়েছিলাম যার মধ্যে আমরা গতকাল ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি এবং ৬০ পরিবারকে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম প্রদান করেছিলাম। আজ আমরা (দশঘরা,চাটখিল সোনাগাজী, সেনবাগ, নোয়াখালী) অবশিষ্ট ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি এবং ৪০ পরিবারকে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম প্রদান করেছি।"
আপডেট: রবিবার (২৫/৮/২০২৪)

The Jack-Tars ও Bangladesh University of Professionals (BUP) -এর "ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট" -এর যৌথ উদ্যোগে ...
02/09/2024

The Jack-Tars ও Bangladesh University of Professionals (BUP) -এর "ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট" -এর যৌথ উদ্যোগে এবং, স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় লক্ষ্মীপুরে মোট ২০০ পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ -

স্থান- ১: পশ্চিম চর কলাকোপা, চর বাদাম ইউনিয়ন, রামগতি, লক্ষ্মীপুর।

স্থান- ২: তিতারকান্দি গ্রাম, চরশাহী ইউনিয়ন, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর।

প্রতি ব্যাগে ছিলো :-

চাল- ৩.৫ কেজি
ডাল- আধা কেজি
আলু- ১ কেজি
পেয়াজ- আধা কেজি
তেল- আধা লিটার
নাপা- ১ পাতা
ফ্লাজিল- ৫ টা
অ্যালাট্রল- ৫ টা
স্যালাইন- ২ টা
পিউরিফায়ার- ২ টা

এর পাশেপাশি প্রায় ৩০০ লিটার খাবার পানি এবং পোষাক বিতরণ করা হয়েছে, আলহামদুলিল্লাহ।

গত ২৩ তারিখ শুক্রবার দিবাগত রাতে, আমাদের প্রিয় স্বেচ্ছাসেবী সংস্থা The Jack-Tars এর কয়েকজন সদস্য ত্রাণ নিয়ে রওনা দেই এবা...
31/08/2024

গত ২৩ তারিখ শুক্রবার দিবাগত রাতে, আমাদের প্রিয় স্বেচ্ছাসেবী সংস্থা The Jack-Tars এর কয়েকজন সদস্য ত্রাণ নিয়ে রওনা দেই এবারের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা ফেনীর উদ্দেশ্যে।

এই অভিযানে আমরা ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী'র বেশকিছু প্রত্যন্ত জায়গায় প্রায় ৩০০ পরিবারের মাঝে বিভিন্ন শুকনো খাবার, দুই রকম ঔষধ, খাবার স্যালাইন এবং বিশুদ্ধ খাবার পানি সহ আরো কিছু জিনিস বিতরণ করি।

উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়া হয়েছে বেশ কয়েকজনকে।

এই যাত্রা সহজ ছিলোনা মোটেই। সম্পূর্ণভাবে বিদ্যুৎ বিহীন একটি জেলায় মোবাইলের নেটওয়ার্ক বিহীন এক বিস্তীর্ণ অঞ্চল, চারদিকে অথৈ জল, বহু দূরে দূরে একেকটা বাড়ি, পানির বুক থেকে যেনো কোনোরকমে মাথা বের করে শ্বাস নেয়ার চেষ্টা করছে চিরসবুজ বৃক্ষরাজি।

বিপদ যেনো ওত পেতে ছিলো প্রতিটি জায়গায়। প্রকৃতি বা পরিস্থিতির নিষ্ঠুর আচরণের স্বীকার- আর্থিকভাবে স্বচ্ছল মানুষগুলোর সে কী অসহায় চাহনি ! বেঁচে থাকার প্রতিনিয়ত যুদ্ধ....

আমাদেরকে এসবের মাঝেই পার করতে হয়েছে প্রায় ২ টি দিন। ভাবতে হয়েছে নিজেদের নিরাপত্তা নিয়েও। অপরিচিত স্থানে অন্ধকার রাত ছিলো ভয়াবহ।

অবশেষে ২৫ তারিখ রবিবার রাতে আমাদের সংস্থার সকল সদস্য ঢাকায় ফিরে আসেন।

আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অগ্রগামী আরেক স্বেচ্ছাসেবী সংগঠন হাসির প্রদীপ -এর প্রতি, যাদের পৃষ্ঠপোষকতার কারণেই আমরা এই অভিযানটির অংশ হতে পেরেছি।

- আমাদের ফেনীর প্রতিনিধির পক্ষ থেকে বার্তা

আমাদের সংগঠন ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস(বিউপি)-এর ডিপার্টমেন্ট অব ফিন্যান্স এন্ড ব্যাংকিং এর যৌথ উদ্যোগে ২০০ ...
30/08/2024

আমাদের সংগঠন ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস(বিউপি)-এর ডিপার্টমেন্ট অব ফিন্যান্স এন্ড ব্যাংকিং এর যৌথ উদ্যোগে ২০০ পরিবারের এর জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল এবং লবণ এর ব্যবস্থা করেছি। তার প্যাকেজিং এর কাজ করছে স্বেচ্ছাসেবকরা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Jack-Tars posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category