16/07/2026
১৬ জুলাই। গোপালগঞ্জের মাটি ও মানুষের ত্যাগের এক রক্তাক্ত অধ্যায়।
যে মাটি ধারণ করে আছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির স্মৃতি, সেই মাটির সন্তানদের ওপর যখনই অন্যায় আর জুলুমের কালো থাবা নেমে এসেছে, তারা বুক পেতে দিয়েছে। শুধু স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ আর জাতির পিতার আদর্শকে হৃদয়ে লালন করার অপরাধে যাদের রক্তে রঞ্জিত হয়েছিল গোপালগঞ্জের পবিত্র মাটি, তাদের সেই আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। ষড়যন্ত্র আর অপশক্তির নির্মম শিকারে পরিণত হওয়া সেই বীর শহীদদের আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।
এই রক্ত বৃথা যেতে পারে না। জুলুমের অন্ধকার কেটে গিয়ে এক দিন ভোরের আলো ফুটবেই, আর সেদিন প্রতিটি অন্যায়ের হিসাব কড়ায়-গণ্ডায় চুকানো হবে।
শহীদদের প্রতি অতল শ্রদ্ধা।
জয় বাংলা🇧🇩
জয় বঙ্গবন্ধু🖤