Student's League Barguna

Student's League Barguna বিজয় আসবেই ইনশাআল্লাহ।

জয় বাংলা জয় বঙ্গ বন্ধু।
(1)

05/06/2026

আমি ছাত্রলীগ
আপনি?

04/06/2026

মুক্তি পেয়ে আইভী রহমান বাসায় ফিরলে স্বাগতম জানাতে তার বাসার সামনে ভিড় করেন হাজার হাজার জনতা।

04/06/2026

বলার মত কোন ভাষা নেই এ কেমন শিক্ষা মেয়ে শিক্ষক অথচ একই ছাদের নিচে মা সাত দিন ধরে মনে পড়ে আছে কিন্তু তার নাকে একটু ঘ্রাণও যায়নি।৭ দিন পরে যখন মেয়ের মনে হল মা অসুস্থ তখন নার্স ডেকে এনে তাকে চিকিৎসা করার জন্য তখনো মেয়ে তার মায়ের পচা লাশ দেখিনি যখন নার্স এসে রুমে ঢুকলো দেখে সে হতভাগ অথচ মেয়ে একজন শিক্ষক এক ছেলে বাহিরে থাকে আরেক ছেলে সচিব সবাই উচ্চস্থানে কিন্তু মায়ের খোঁজ নেয়ার মতন তাদের একটুও সময় হয়নি যে মা তাদেরকে উচ্চ শিক্ষিত করেছেন এরকম শিক্ষার কি দরকার আর এরকম শিক্ষায় শিক্ষিত হয়ে কি বা লাব যদি মা-বাবার চিকিৎসার ব্যয় ও খোজ খবর না নিতে পারে হায়রে জাতি মানুষ হলে।

03/06/2026
আজ বাংলাদেশের রাজনীতির এক পরিচিত অধ্যায়ের সমাপ্তি হলো। প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ -এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি...
01/06/2026

আজ বাংলাদেশের রাজনীতির এক পরিচিত অধ্যায়ের সমাপ্তি হলো। প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ -এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তিনি ছিলেন ভাষা আন্দোলন-পরবর্তী প্রজন্মের একজন সক্রিয় ছাত্রনেতা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম মুখ এবং স্বাধীনতা সংগ্রামের সংগঠকদের একজন। পরবর্তীতে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মন্ত্রী ও বহুবারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এক কারা বন্ধি মানুষের গল্প। প্রিয় পাথরঘাটাবাসী,আসসালামু আলাইকুম।আপনাদের ভালোবাসা আমার জীবনের সেরা প্রাপ্তি। আপনাদের দোয়া...
30/05/2026

এক কারা বন্ধি মানুষের গল্প।

প্রিয় পাথরঘাটাবাসী,
আসসালামু আলাইকুম।

আপনাদের ভালোবাসা আমার জীবনের সেরা প্রাপ্তি। আপনাদের দোয়া ও আশীর্বাদে ১৯৬ দিনের দীর্ঘ অধ্যায় অতিক্রম করেছি।

১০/১১/২০২৫ ইং তারিখে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে তথাকথিত ক্যাঙ্গারু কোর্টে দেওয়া মিথ্যা রায়ের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের পূর্বনির্ধারিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে
রামপুরা-বনশ্রী এলাকায় অবস্থানকালে
আমি দুর্বৃত্তদের মব হামলার শিকার হই।
নিশ্চিত মৃত্যুর মুখ থেকে নিজেকে রক্ষা করে পুলিশের আশ্রয় গ্রহণ করি।
পরবর্তীতে বহুল আলোচিত ‘সন্ত্রাসবিরোধী আইনে’গ্রেফতার হয়ে রাজবন্দী জীবনের সূচনা হয়।

কেরানীগঞ্জ থেকে কাশিমপুর, তারপর বরগুনা কারাগার—প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমার জীবনের বিষাদময় অভিজ্ঞতার অংশ হয়ে থাকবে।

মহান আল্লাহর অশেষ রহমত, মা-বাবা, বোন
ও আপনাদের আন্তরিক দোয়া এবং আমার রাজনৈতিক জীবনের বটবৃক্ষ,
আমার রাজনৈতিক চেতনার শিকড়-
ফারজানা সবুর রুমকি।

যিনি ৫ আগস্টের পর
অর্থনৈতিকভাবে সর্বস্বান্ত,
মানসিকভাবে বারবার আঘাতপ্রাপ্ত,
অসংখ্য মামলার বোঝা কাঁধে নিয়েও
সবকিছু উড়িয়ে দিয়ে
একক প্রচেষ্টায় আমার ছয়টি মামলার নিষ্পত্তি করে আজ আমাকে মুক্ত আকাশের নিচে।

আমার এই প্রত্যাবর্তনের পেছনে তাঁর অবদানের কথা স্মরণ করে মনে হয়—এর চেয়ে বড় প্রাপ্তি আমার আর কিছুই হতে পারে না।

নিষিদ্ধ সংগঠনের তকমা আমাদের গায়ে চাপিয়ে দিয়ে যে মানসিক ও শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
জেলের অসহনীয় যন্ত্রণার গল্প আরও দীর্ঘ হওয়ার কথা ছিল।
বিশ্বাস করেই নিয়েছিলাম যে মুক্তির পথ এত সহজে হবেনা।
কিন্তু মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আপনাদের ভালোবাসা ও দোয়ায় আজ আমি মুক্ত।

মিথ্যা মামলায় জীবনের ১৯৬টি দিন বন্দীশালায় যে কষ্ট ও যন্ত্রণা ভোগ করেছি, তা উৎসর্গ করলাম তাদের জন্য—যারা আমাকে শেষ করে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। সবাই ভালো থাকুন।
আবার দেখা হবে,কথা হবে।

ভালোবাসি আমার প্রিয় জন্মভূমি পাথরঘাটা এবং এই শহরের মানুষদের।
আমরা ফিরব, ইনশাআল্লাহ।
আমরা জয় করব আমাদের প্রিয় মাটি ও মানুষদের।

আমার ছোট্ট শহরের প্রতিটি মানুষ ভালো থাকুক। আমরা যারা নিজ শহর ছেড়ে দূরে আছি, তারা কেউই প্রকৃত অর্থে ভালো নেই।

পাথরঘাটার প্রতিটি গলি, প্রতিটি পথ একদিন ঐক্যের স্লোগানে মুখরিত হবে।
দল, মত, জাতি ও ধর্মের বিভেদ ভুলে আমরা সবাই মানুষ।
কারণ দল, ক্ষমতা—কোনোটিই চিরস্থায়ী নয়;
স্থায়ী হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও সম্মান।

জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তনের লক্ষ্যে আমি কারাবরণ করেছি।
তাঁর প্রত্যাবর্তনের সংগ্রামে যদি আবারও কারাভোগ করতে হয়, তবে আমি প্রস্তুত।
আবার দেখা হবে, কথা হবে।

ভালোবাসা ও শ্রদ্ধায়,
আহমেদ সুজন
একজন পাথরঘাটার সন্তান।

30/05/2026

copy

30/05/2026

আলহামদুলিল্লাহ ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Student's League Barguna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share