Bandhon Manobik Kallyan Sangstha

Bandhon Manobik Kallyan Sangstha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bandhon Manobik Kallyan Sangstha, Social service, Dhaka.

10/08/2026
04/08/2026

গভীর শ্রদ্ধায় স্মরণ করি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সকল শহীদকে। তাদের আত্মত্যাগে আমরা পেয়েছি বৈষম্যহীন, শোষণমুক্ত নতুন বাংলাদেশের ঠিকানা। রংপুরে আবু সাঈদ, বন্দরনগরীতে ওয়াসিম আকরাম, ঢাকায় মীর মুগ্ধ কিংবা ছোট্ট রিয়া মনি,সহ নাম না জানা হাজারো প্রাণ এখন বাংলার নীরব সাহস আর অসীম প্রেরণা। রক্তাক্ত জুলাইয়ের প্রতিটি পদচিহ্ন ইতিহাসের পথে চিরজাগরুণের। ৩৬ দিনের আন্দোলন, ৫ই আগস্টের বিজয়—এ যেন একটি জাতির মুক্তির গল্প।
আমাদের অঙ্গীকার: শহীদ পরিবারের পাশে থাকা, যুবসমাজের বিকাশ ঘটানো এবং গণতান্ত্রিক চেতনা রক্ষা করা। জুলাইয়ের চেতনায় গড়ব সবার জন্য সমান অধিকারের বাংলাদেশ।
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাদের স্বপ্ন আমাদের পাথেয়।

বন্ধন মানবিক কল্যাণ সংস্থা

24/07/2026

২০২৪ সালের এইদিনে আমরা,
বাংলা ভাষা ও সাহিত্যের অগ্রপথিক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক-প্রাপ্ত ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. মাহবুবুল হ ’কে হারাই।
তিনি ছিলেন প্রমিত বাংলা বানান রীতি ও শিক্ষাক্রম প্রণয়নের অগ্রপথিক।

প্রয়াত অধ্যাপক ড. মাহবুবুল হক বন্ধন মানবিক কল্যান সংস্থার সম্মানীত উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন ।

বন্ধন পরিবার পক্ষ থেকে ড. মাহবুবুল হকের এর প্রতি বিনম্র শ্রদ্ধা

বাংলাদেশের শিল্প-সংস্কৃতি জগতের উজ্জ্বল নক্ষত্র, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী এবং আধুনিক পাপেট থিয়েটারের রূপকার মুস্তাফ...
29/06/2026

বাংলাদেশের শিল্প-সংস্কৃতি জগতের উজ্জ্বল নক্ষত্র, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী এবং আধুনিক পাপেট থিয়েটারের রূপকার মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে বন্ধন মানবিক কল্যাণ সংস্থা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।আজ ২৯ জুন সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই বিদায় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরের শিশুদের মুখে হাসি ফোটাতে পাপেট নিয়ে তাঁর মানবিক উদ্যোগ এবং পরবর্তীতে শিশুদের প্রতিভা বিকাশে তাঁর আজীবন অবদান বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। একটি মানবিক সমাজ গঠনে তাঁর শিল্পকর্ম ও চেতনা আমাদের সবসময় অনুপ্রাণিত করবে।বন্ধন মানবিক কল্যাণ সংস্থা-র সকল কর্মকর্তা, সদস্য ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছি। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা ও সহমর্মিতা।শোকান্তে,বন্ধন মানবিক কল্যাণ সংস্থা

27/05/2026

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। 🌙পশুর সাথে মনের পশুকেও কোরবানি দিয়ে সমাজে গড়ে তুলি সৌহার্দ্যের বন্ধন। 🤝"বন্ধন মানবিক কল্যাণ সংস্থা"-র পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক! ✨

30/04/2026

মে দিবস আমাদের মনে করিয়ে দেয় যে শ্রমিকরা সভ্যতার মূল চালিকাশক্তি।
সভ্যতার প্রতিটি ইটের পেছনে রয়েছে শ্রমিকের ঘাম আর মেধা। আজ সেই অকুতোভয় কারিগরদের দিন। মে দিবসে শুধু লোকদেখানো শুভেচ্ছা নয়, বরং আসুন আমরা তাদের সম্মান করতে শিখি। মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষকে জানাই লাল সালাম!

পৃথিবীর সকল শ্রমজীবী মানুষের প্রতি সালাম।
সবাইকে শ্রমিক দিবসের শুভেচ্ছা…

Address

Dhaka

Telephone

+8801323720020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bandhon Manobik Kallyan Sangstha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category