Sharia Mostafij Simi

Sharia Mostafij Simi Vice President
32 Ward, Mohammadpur, DCC North,
Bangladesh Nationalist Party-BNP

প্রিয় মোহাম্মদপুর-আদাবর থানাধীন ২৯, ৩০ ও ৩২ নং ওয়ার্ডবাসী (সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১১),আসসালামু আলাইকুম।আমি শারিয়া মোস্তাফ...
04/03/2026

প্রিয় মোহাম্মদপুর-আদাবর থানাধীন ২৯, ৩০ ও ৩২ নং ওয়ার্ডবাসী (সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১১),

আসসালামু আলাইকুম।

আমি শারিয়া মোস্তাফিজ সিমি - এই মোহাম্মদপুরের মেয়ে। মোহাম্মদপুর একটি ঐতিহাসিক জনপদ, যা ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। সময়ের স্রোতে বর্তমানে এখানকার ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ, নাগরিক সুবিধা ও নিরাপত্তা সহ নানাবিধ সমস্যায় জর্জরিত। এই এলাকার ঘটে যাওয়া প্রতিটি ঘটনার সাক্ষী আমি, এখানকার প্রতিটি সমস্যার সাথে আমি পরিচিত। মোহাম্মদপুর-আদাবরের সাথে আমার হৃদয়ের সম্পর্ক জড়িয়ে আছে। তাই এই এলাকার সকল সুখ-দুঃখ, আমার সুখ-দুঃখ।

আপনাদের সহযোগিতা ও দোয়া সাথে নিয়ে আমি ২৯, ৩০ ও ৩২ নং ওয়ার্ড (সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১১) -এর একজন সেবক হতে চাই, যা ক্ষমতার নয় - জনগণের, ব্যক্তি স্বার্থের নয় – আদর্শের, বৈষম্যের নয় - সমতার। আজীবন আপনাদের পাশে থাকতে চাই। কোনো লোভ, কোনো ভয় - আমাকে আপনাদের থেকে দূরে সরাতে পারবে না।

আসুন, আমরা সবাই মিলে ভালবাসা, ঐক্য, যথাযথ পরিকল্পনা ও উন্নয়ন দিয়ে আমাদের প্রানের এলাকাকে নিরাপদ, আদর্শ, বাসযোগ্য করে গড়ে তুলি। আপনাদের সমর্থন ও আস্থা হবে আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভালবাসা ও বিশ্বাস রাখবেন, ইনশাআল্লাহ্‌ নিরাশ করবো না।

শারিয়া মোস্তাফিজ সিমি
🔹সহ-সভাপতি,
৩২নং ওয়ার্ড, মোহাম্মদপুর থানা,
ঢাকা মহানগর উত্তর,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
🔹মহিলা বিষয়ক সম্পাদক,
কমিউনিটি পুলিশ, মোহাম্মদপুর থানা,
ঢাকা মেট্রোপলিটন পুলিশ
🔹বোর্ড মেম্বার,
হলিক্রস কলেজ এলুম্নাই এসোসিয়েশন
🔹সহ-প্রতিষ্ঠাতা,
শারিক ফাউন্ডেশন বাংলাদেশ
🔹সাবেক শিক্ষক,
মাইলস্টোন স্কুল এন্ড কলেজ

Address

Mohammadpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharia Mostafij Simi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sharia Mostafij Simi:

Share