বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর পূর্ব

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর পূর্ব

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর পূর্ব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর পূর্ব, Political organisation, Dhaka.

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস Bangladesh Khelafat Chhatra Majlis কেন্দ্র কর্তৃক ঘোষিত রবিউল আউয়াল মাস উপলক্ষে সীরাত বিতরণ...
06/09/2026

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস Bangladesh Khelafat Chhatra Majlis কেন্দ্র কর্তৃক ঘোষিত রবিউল আউয়াল মাস উপলক্ষে সীরাত বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর পূর্ব
এর আওতাধীন ডেমরা থানার মীরপাড়া ও আমুলিয়া এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্র ও অনন্যদের মাঝে
"হৃদয়ের সম্রাট সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" বিতরণ।

১১ দলীয় ঐক্য ঘোষিত কর্মসূচি ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বাংলাদেশ খেলাফত ছাত্...
05/09/2026

১১ দলীয় ঐক্য ঘোষিত কর্মসূচি ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর পূর্ব অংশগ্রহণ।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে দিনব্যাপী সদস্য শিক্ষা সভা অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ...
04/09/2026

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে দিনব্যাপী সদস্য শিক্ষা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে দিনব্যাপী সদস্য শিক্ষা সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

সদস্য শিক্ষা সভায় ইসলামী আন্দোলনের আদর্শ, কর্মীর আত্মগঠন, সাংগঠনিক দায়িত্ব, দাওয়াতি কার্যক্রম, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, আমল-আখলাক এবং সমসাময়িক প্রেক্ষাপটে একজন আদর্শ কর্মীর করণীয় বিষয়ে আলোচকগণ বিস্তারিত আলোচনা করেন।

সমাপনী অধিবেশনে ঢাকা মহানগর পূর্বের সভাপতি আমিনুল ইসলাম ইসলামী আন্দোলনের কর্মীদের ইখলাস, তাকওয়া, সাংগঠনিক শৃঙ্খলা ও ধারাবাহিক আত্মগঠনের ওপর গুরুত্বারোপ করে হেদায়াতী বক্তব্য পেশ করেন এবং পরীক্ষায় উত্তীর্ণদের হাতে পুরস্কার তুলে দেন।

#ছাত্র_মজলিস
#সদস্য_শিক্ষাসভা
#ঢাকা_মহানগর_পূর্ব

শাইখুল হাদিস পাঠাগারের উদ্যোগে ‘দ্য আইকন অব ইয়ুথ—মুহাম্মাদ ﷺ’ সেমিনারনিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৩১ আগস্ট, সোমবারশাইখুল হাদ...
31/08/2026

শাইখুল হাদিস পাঠাগারের উদ্যোগে ‘দ্য আইকন অব ইয়ুথ—মুহাম্মাদ ﷺ’ সেমিনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৩১ আগস্ট, সোমবার

শাইখুল হাদিস পাঠাগারের উদ্যোগে ‘দ্য আইকন অব ইয়ুথ—মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাতুয়াইল ইসলামিয়া আলীম মাদ্রাসায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর পূর্বের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর পূর্বের নির্বাহী সদস্য আজিজুল হাকিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা আনিসুর রহমান কাসেমী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামি চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক হাসান আল ফিরদাউস। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক আহমাদ মুরসালিন।

সেমিনারে বক্তারা তরুণ প্রজন্মের জন্য মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাদর্শ, চরিত্র ও নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, তরুণদের নৈতিক ও আদর্শিক বিকাশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও কর্ম অনুসরণীয় আদর্শ হতে পারে।

সেমিনারে শাইখুল হাদিস পাঠাগারের দায়িত্বশীল, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তারুণ্যের আইকন—হযরত মুহাম্মদ ﷺ তারুণ্য মানেই সম্ভাবনা, তারুণ্য মানেই স্বপ্ন। আর সেই তারুণ্যকে যদি প্রিয় নবী হযরত মুহাম্...
31/08/2026

তারুণ্যের আইকন—হযরত মুহাম্মদ ﷺ
তারুণ্য মানেই সম্ভাবনা, তারুণ্য মানেই স্বপ্ন। আর সেই তারুণ্যকে যদি প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ ও চরিত্রের আলোয় গড়ে তোলা যায়—তাহলেই গড়ে উঠবে একটি সুন্দর ভবিষ্যৎ।
শতাধিক স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে “তারুণ্যের আইকন—মুহাম্মদ ﷺ” শীর্ষক বিশেষ অনুষ্ঠান।
আশপাশের সকল তরুণ ও যুবক ভাই, যারা প্রিয় নবী ﷺ-এর সিরাত ও আদর্শ সম্পর্কে জানতে আগ্রহী, আপনাদের সবাইকে এই আয়োজনে সাদর আমন্ত্রণ। আসুন, নবীজির ﷺ জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে আলোকিত করি।

স্থান: মাতুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা

সময়: আজ, বিকেল ৪টা
আয়োজনে: শাইখুল হাদিস পাঠাগার

বাংলাদেশ খেলাফত মজলিস যাত্রাবাড়ী জোনের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে,দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে সদস্য ...
28/08/2026

বাংলাদেশ খেলাফত মজলিস যাত্রাবাড়ী জোনের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে,দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে সদস্য সংগ্রহ, প্রকাশনা স্টল পরিচালনা এবং ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর পূর্ব।
দ্বীনের দাওয়াত ও মানবসেবার এই কার্যক্রমে আমাদের পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

28/08/2026

বাংলাদেশ খেলাফত মজলিস যাত্রাবাড়ী জোনের নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর পূর্ব মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
সুশৃঙ্খল ও প্রাণবন্ত মিছিলের মাধ্যমে ছাত্র মজলিসের দায়িত্বশীল সমাবেশস্থলে উপস্থিত হয়ে নাগরিক সমাবেশকে সফল ও সার্থক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা ঐক্যবদ্ধভাবে মিছিলে অংশ নেন এবং সমাবেশস্থলে উপস্থিত হয়ে কর্মসূচির প্রতি নিজেদের সমর্থন ও সংহতি প্রকাশ করেন।
বাংলাদেশ খেলাফত মজলিস যাত্রাবাড়ী জোনের নাগরিক সমাবেশ সফল হোক।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

বাংলাদেশ খেলাফত মজলিসের যাত্রাবাড়ী জোন , নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর পূর্ব মিছিল নিয়ে অংশগ...
28/08/2026

বাংলাদেশ খেলাফত মজলিসের যাত্রাবাড়ী জোন , নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর পূর্ব মিছিল নিয়ে অংশগ্রহণ।

নাগরিক সমাবেশের মাঠ পরিদর্শনআগামী ২৮ আগস্ট নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে নির্ধারিত দনিয়া কলেজ মাঠে সার্বিক প্রস্তুতি ও...
27/08/2026

নাগরিক সমাবেশের মাঠ পরিদর্শন
আগামী ২৮ আগস্ট নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে নির্ধারিত দনিয়া কলেজ মাঠে সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পরিদর্শন করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্বের দায়িত্বশীলবৃন্দ।
সমাবেশকে সফল ও সুশৃঙ্খল করতে মাঠের প্রস্তুতি এবং প্রয়োজনীয় বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
ইনশাআল্লাহ, সফল হোক নাগরিক সমাবেশ।
ঐক্যবদ্ধ হোক তাওহিদী জনতা।

26/08/2026

গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ২৮ আগস্ট, শুক্রবার বাদ জুমা যাত্রাবাড়ীর দনিয়া কলেজ মাঠে অনুষ্ঠিতব্য গণ সমাবেশ সফল করার লক্ষ্যে যাত্রাবাড়ী এলাকায় ব্যাপক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর পূর্ব।
তৃণমূল পর্যায়ে গণদাবি পৌঁছে দিতে এবং সর্বস্তরের জনসাধারণকে সমাবেশে সম্পৃক্ত করার লক্ষ্যে ছাত্র মজলিসের দায়িত্বশীল ও কর্মীরা ধারাবাহিকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন। আমিন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর পূর্ব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share