সমবায় অধিদপ্তর

সমবায় অধিদপ্তর এফ- ১০, সিভিক সেক্টর, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭।

গুড নেইবারস বাংলাদেশ (GNB)-এর **৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী** উপলক্ষে  সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।সমবায়ভিত্ত...
22/08/2026

গুড নেইবারস বাংলাদেশ (GNB)-এর **৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী** উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

সমবায়ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে গুড নেইবারস বাংলাদেশ দীর্ঘদিন ধরে সহযোগিতামূলকভাবে কাজ করে আসছে। বিশেষ করে নারীদের সংগঠিতকরণ, সমবায় ব্যবস্থাপনা ও সুশাসন, নেতৃত্ব ও সক্ষমতা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং বাজার সংযোগে এ সহযোগিতা ইতিবাচক ভূমিকা রাখছে।

বর্তমানে GNB-সমর্থিত **২৭টি সমবায়ের মাধ্যমে ৪২,৪১২ জন প্রান্তিক নারী** প্রত্যক্ষভাবে উপকৃত হচ্ছেন। এসব কার্যক্রম নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং স্থানীয় পর্যায়ে শক্তিশালী ও টেকসই সমবায় গড়ে তুলতে সহায়ক হচ্ছে।

৩০ বছরের পথচলার এই মাইলফলকে গুড নেইবারস বাংলাদেশের সংশ্লিষ্ট সকলকে **সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন**। ভবিষ্যতেও সমবায়ভিত্তিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে—এ প্রত্যাশা।

#সমবায়_অধিদপ্তর

২০/০৮/২০২৬ তারিখে সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে জনাব মোহাং শওকত রশীদ চৌধুরী, সচিব, পল্লী উন্নয়ন ও ...
21/08/2026

২০/০৮/২০২৬ তারিখে সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে জনাব মোহাং শওকত রশীদ চৌধুরী, সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ-এর সভাপতিত্বে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদ্‌যাপন এবং জাতীয় সমবায় পুরস্কার ২০২৪ ও ২০২৫ প্রদান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তরসহ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সমবায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

৫৫তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন এবং জাতীয় সমবায় পুরস্কার প্রদান অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সভায় বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় বিস্তারিত আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দেশের সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার প্রত্যয়ে এবারের জাতীয় সমবায় দিবস উদ্‌যাপনের সার্বিক প্রস্তুতি এগিয়ে চলছে।

#জাতীয়_সমবায়_দিবস_২০২৬ #সমবায় #জাতীয়_সমবায়_পুরস্কার

সমবায় কেবল সঞ্চয় বা অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি পদ্ধতি নয়—এটি সম্মিলিত শক্তিতে নিজের ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর পথ।পঞ্...
11/08/2026

সমবায় কেবল সঞ্চয় বা অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি পদ্ধতি নয়—এটি সম্মিলিত শক্তিতে নিজের ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর পথ।

পঞ্চগড়ের ক্ষুদ্র চা চাষী থেকে ভোলার কৃষক, উপকূলের জলবায়ু-ঝুঁকিতে থাকা মানুষ থেকে শহরের নারী ও কর্মচারী—দেশের নানা প্রান্তে সমবায় তৈরি করছে অংশীদারত্বের নতুন গল্প। কোথাও সমবায়ীরা নিজেরাই গড়ে তুলেছেন চা কারখানা, কোথাও নারীরা পরিচালনা করছেন রাইস মিল ও উৎপাদনমুখী উদ্যোগ; কোথাও কৃষক যৌথভাবে উৎপাদন ও বিপণনের মাধ্যমে ন্যায্যমূল্য নিশ্চিত করছেন। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, দক্ষতা উন্নয়ন ও সদস্যকল্যাণেও সমবায়ের রয়েছে গুরুত্বপূর্ণ সামাজিক অবদান।

এই অগ্রযাত্রায় যুক্ত হয়েছে প্রযুক্তি। Integrated Digital Service Delivery Platform (IDSDP)-এর মাধ্যমে সমবায় ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ এগিয়ে চলছে।

অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়ে উন্নয়নের সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে প্রয়োজন মানুষের সম্মিলিত অংশগ্রহণ। সেই অংশগ্রহণের পরীক্ষিত কাঠামো—সমবায়।

#জাতীয়_সমবায়_দিবস #সমবায় #সাম্য_ও_সমতা

Shommobay | DocumentaryShommobay is a documentary about unity, co...

10/08/2026

“বরিশাল বিভাগের দারিদ্র্যপীড়িত উপজেলায় সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় নবনিযুক্ত ফ্যাসিলেটেটরগণের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক জনাব মো. সেলিম ফকির, এনডিসি

২৬ জানুয়ারী, ২০২৬ সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস হলে ঢাকা জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যের অংশগ্রহণে ইন্টিগ্রেটেড ডিজিট...
29/01/2026

২৬ জানুয়ারী, ২০২৬ সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস হলে ঢাকা জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যের অংশগ্রহণে ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্লাটফর্ম সিস্টেমের কোঅপারেটিভ সোসাইটি রেজিস্ট্রেশন এন্ড মনিটরিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মহোদয় জনাব মোঃ ইসমাইল হোসেন।
দিনব্যাপী অংশগ্রহণকারীদের সমিতির প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা, সমিতির ওয়েব পোর্টাল ব্যবস্থাপনা, সদস্যদের তথ্য ব্যবস্থাপনা ইত্যাদি প্রশিক্ষণ দেয়া হয়।

সমবায় অধিদপ্তর কর্তৃক আয়োজিত জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে দোয়া মাহফিল।
23/07/2025

সমবায় অধিদপ্তর কর্তৃক আয়োজিত জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে দোয়া মাহফিল।

১৭ই জুলাই Remembrance
18/07/2025

১৭ই জুলাই Remembrance

Address

Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880248119305

Alerts

Be the first to know and let us send you an email when সমবায় অধিদপ্তর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সমবায় অধিদপ্তর:

Shortcuts

Share