Dhaka University Students Association of Ukhiya-Teknaf

Dhaka University Students Association of Ukhiya-Teknaf A community-based organization working for the betterment of the community to grow as a whole.

টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে কলেজ শিক্ষার্থী সাইফুল ইসলাম জিহাদির অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ডুসাটের মানববন্ধন!📅তা...
22/07/2026

টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে কলেজ শিক্ষার্থী সাইফুল ইসলাম জিহাদির অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ডুসাটের মানববন্ধন!

📅তারিখ: ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার)
🕠সময়: বিকেল ০৫:৩০
📍রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকাস্থ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।
ধন্যবাদ।

দীর্ঘদিন ধরে টেকনাফে চলমান অপহরণে জনজীবন অতিষ্ঠ।এ অনবরত অপহরণের প্রতিবাদে আমরণ অনশনরত সাইফুল ইসলাম জিহাদের সঙ্গে সংহতি প...
22/07/2026

দীর্ঘদিন ধরে টেকনাফে চলমান অপহরণে জনজীবন অতিষ্ঠ।

এ অনবরত অপহরণের প্রতিবাদে আমরণ অনশনরত সাইফুল ইসলাম জিহাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ডুসাট পরিবার। এ সময় উপস্থিত ছিলেন ডুসাটের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ।

আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, বিশেষ তদন্তের মাধ্যমে দ্রুত সাঁড়াশি অভিযান পরিচালনা করে অপহরণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কৃতি সন্তান, ডুসাট (DUSAT)-এর সাবেক সদ...
28/06/2026

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কৃতি সন্তান, ডুসাট (DUSAT)-এর সাবেক সদস্য Eashfar Saif Arik ভাই বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই অভাবনীয় সাফল্যে ডুসাট পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা।
শিক্ষাজীবন:
তিনি একেএনসি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে সফলতার সাথে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন।

তাঁর এই সাফল্য কেবল তাঁর নিজের নয়, বরং আমাদের ডুসাট পরিবার তথা পুরো এলাকার তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস।
আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে Dhaka University Students Association of Ukhiya-Teknaf (DUSAUT) পরিবার।

আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন!গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আন্তঃব...
25/06/2026

আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন!
গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয় দলগতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
এই প্রতিযোগিতায় ডুসাটের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো টিমের অধিনায়ক Riaz Uddin ব্যক্তিগত -৫৫ কেজি ওজন শ্রেণিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক অর্জন করেছেন। তাঁর অসাধারণ নৈপুণ্য, কঠোর পরিশ্রম ও নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
রিয়াজ উদ্দিন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মাস্টার্স শ্রেণিতে অধ্যয়নরত এবং সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী।
এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ও কক্সবাজার স্টুডেন্ট ফোরামের জন্যও এক গৌরবোজ্জ্বল অর্জন। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি, আসন্ন World University Games ও অন্যান্য জাতীয়-আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য আরও সুনাম বয়ে আনবেন।

ঈদুল আজহার আনন্দ ও সম্প্রীতির আবহকে আরও প্রাণবন্ত করতে ঈদ পরবর্তী মিলনমেলা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম চট্টগ্রাম বিশ্...
31/05/2026

ঈদুল আজহার আনন্দ ও সম্প্রীতির আবহকে আরও প্রাণবন্ত করতে ঈদ পরবর্তী মিলনমেলা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। ম্যাচের একমাত্র গোলের সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ১-০ গোলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে জয় লাভ করে।
উভয় দলের খেলোয়াড়রা চমৎকার নৈপুণ্য, শৃঙ্খলা এবং খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দেন।
এ আয়োজন দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অভিনন্দন ও শুভেচ্ছা। 🌼২০২৫-২৬ শিক্ষাবর্ষে যারা উখিয়া টেকনাফ থেকে স্বপ্নের  ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত হয়েছেন, তাদ...
12/05/2026

অভিনন্দন ও শুভেচ্ছা। 🌼

২০২৫-২৬ শিক্ষাবর্ষে যারা উখিয়া টেকনাফ থেকে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত হয়েছেন, তাদের সবাইকে Dhaka University Students Association of Ukhiya-Teknaf (ডুসাট) পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

নতুন ক্যাম্পাস জীবন হোক স্বপ্ন, সম্ভাবনা ও সাফল্যে ভরপুর।জ্ঞান, মানবিকতা ও দেশপ্রেমে নিয়ে নিজেকে দেশ ও জাতির কল্যাণে সদা সর্বদা নিয়োজিত রাখবে এই প্রত্যাশা রইলো।

তোমাদের এই নতুন যাত্রায় ডুসাট পরিবার সবসময় পাশে রয়েছে এবং সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবে।

আবারও সকল নবীন শিক্ষার্থীকে ডুসাট পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

ডুসাটের অন্যতম উপদেষ্টা জনাব  Muzaffor Ahmed ভাইকে সম্মাননা স্মারক প্রদান করেছেন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নেতৃবৃন্দ।...
10/05/2026

ডুসাটের অন্যতম উপদেষ্টা জনাব Muzaffor Ahmed ভাইকে সম্মাননা স্মারক প্রদান করেছেন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নেতৃবৃন্দ।
সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্মানবোধের এই আয়োজন দুই সংগঠনের সম্পর্ককে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ।
ডুসাট পরিবারের পক্ষ থেকে কক্সবাজার স্টুডেন্টস ফোরামের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

অভিনন্দন ! Riaz Uddin ২০২০-২১ সেশন।টানা ৪র্থবারের মতো আন্তঃহল জুডো গোল্ড মেডালিস্ট ও ব্যক্তিগত ওয়েট ক্যাটাগরিতে চ্যাম্পি...
08/05/2026

অভিনন্দন !
Riaz Uddin
২০২০-২১ সেশন।
টানা ৪র্থবারের মতো আন্তঃহল জুডো গোল্ড মেডালিস্ট ও
ব্যক্তিগত ওয়েট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়।
২য় বারের মতো সূর্য সেন হলকে চ্যাম্পিয়ন করার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
ডুসাট পরিবার আপনার সাফল্যে গর্বিত।

‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত​অত্যন্ত সুন্দর, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়...
03/03/2026

‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​অত্যন্ত সুন্দর, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উখিয়া-টেকনাফ অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন ‘ডুসাট’-এর বার্ষিক ইফতার মাহফিল।

সোমবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতারের আগে ডুসাটের সাবেক উপদেষ্টা ও টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক সিনিয়র সচিব মরহুম নজির আহমদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও উখিয়া উপজেলার পুত্রবধূ প্রফেসর ড. মাহবুবা সুলতানা, বাংলাদেশ পুলিশের এআইজি ও টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ সাইফুল্লাহ, নায়েম-এর কো-অর্ডিনেটর অধ্যাপক মোজাফফর আহমদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নী জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাহউদ্দিন শিকদার সহ আরও অনেকে।

​সংগঠনটির বর্তমান সভাপতি সাজ্জাদ হোছাইন রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুসাটের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ, সাবেক সদস্যবৃন্দ, সাধারণ শিক্ষার্থীবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং উপদেষ্টাগণ।

​প্রতিষ্ঠাকালীন উপদেষ্টাগণ এই আয়োজন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং উখিয়া-টেকনাফের সর্বস্তরের মানুষের কাছে সংগঠনের ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ (ডুসাট) এর ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব প্রাপ্ত সবাইকে...
31/01/2026

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ (ডুসাট) এর ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব প্রাপ্ত সবাইকে অনেক অনেক অভিনন্দন।

অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে ডুসাটকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা রইল।

Address

Dhaka University
Dhaka

Telephone

+8801521536015

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Students Association of Ukhiya-Teknaf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category