12/10/2026
আল্লাহর দ্বীন ও ইসলামের খেদমতে আত্মনিয়োগে আগ্রহী যোগ্য, দ্বীনদার ও উদ্যমী শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানটির মুতাওয়াসসিতাহ ও সানাবিয়্যাহ বিভাগে আরবি মাধ্যমে পাঠদানের জন্য উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা
▪️ বিশুদ্ধ আকীদাসম্পন্ন এবং সালাফে সালিহীনের মানহাজের অনুসারী হতে হবে।
▪️ দেশি/বিদেশি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (Graduate) ডিগ্রিধারী হতে হবে।
▪️ আরবি ভাষায় সাবলীলভাবে কথোপকথন ও পাঠদানে সক্ষম হতে হবে।
▪️ শিক্ষকতা, তা'লীম, তারবিয়াহ বা দাওয়াহমূলক কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে।
সম্মানী ও সুবিধাদি
▪️ অভিজ্ঞতা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে মাসিক ২৫,০০০–৫০,০০০ টাকা সম্মানী প্রদান করা হবে।
▪️ কর্মদক্ষতার ভিত্তিতে বার্ষিক ইনক্রিমেন্ট।
▪️ একটি দ্বীনি, সুশৃঙ্খল ও পেশাদার শিক্ষার পরিবেশ।
▪️ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের তাদের সিভি (CV) ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
📅 আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬
📧 ইমেইল: [email protected]
📞 যোগাযোগ: 01407070283, 01407070287
📍 ঠিকানা: প্লট: ২২৬৮–২২৬৯, মাদ্রাসা রোড, পাঁচখোলা, মাদানী এভিনিউ, বাড্ডা, ঢাকা।
“যে ব্যক্তি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, সৎকাজ করে এবং বলে—‘আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’, তার চেয়ে উত্তম কথা আর কার?”
— সূরা ফুসসিলাত: ৩৩