বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন রাষ্ট্রে সকল নাগরিকের হক, অধিকার ও মালিকানা চাই। আর সেজন্য রাষ্ট্র সংস্কার চাই।

24/08/2026

৭ দিনের মধ্যে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে - হাসনাত কাইয়ূম

23/08/2026

সকল রাজনৈতিক সামাজিক সংগঠন ব্যক্তিকে স্বোচ্চার হবার আহ্বান - হাসনাত কাইয়ূম

#বাকস্বাধীনতা
#সমাবেশেরঅধিকার
#পুলিশিরাষ্ট্র

22/08/2026

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের হুশিয়ারি - হাসনাত কাইয়ূম | পাচার ও দুর্নীতিবিরোধী গণসমাবেশ বানচাল




"সরকার পাচারকারীদের পক্ষে অবস্থান নিয়ে পাচার ও দুর্নীতিবিরোধী গণসমাবেশ বানচাল করে দিয়েছে — স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগে...
22/08/2026

"সরকার পাচারকারীদের পক্ষে অবস্থান নিয়ে পাচার ও দুর্নীতিবিরোধী গণসমাবেশ বানচাল করে দিয়েছে — স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের হুশিয়ারি" — হাসনাত কাইয়ূম

প্রেস বিজ্ঞপ্তি

তারিখ: ২২ আগস্ট ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক অগণতান্ত্রিক ও স্বৈরাচারী কায়দায় অর্থনৈতিক সংস্কারের দাবিতে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের যৌথ গণসমাবেশ বাতিলের প্রতিবাদে এবং নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণার লক্ষ্যে আজ ২২ আগস্ট ২০২৬ (শনিবার) সকাল ১১টায় পুরানা পল্টনস্থ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনের সভাপতি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, "বেকারত্ব ও অর্থনৈতিক সংকটে দেশের অবস্থা দুর্বিষহ। সংকট মোকাবেলা করতে, দেশ বাঁচাতে অর্থনৈতিক সংস্কারের দাবি এবং পাচারকৃত ও অবৈধ অর্থ উদ্ধার করে প্রান্তিক মানুষকে সহজ শর্তে পুঁজি দেওয়ার বিশেষ আইন প্রণয়নের দাবিতে আজ ২২ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের পূর্বঘোষিত গণসমাবেশ ছিল। সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অনুমতি গ্রহণ করা হয় এবং ১০ দিন আগেই ডিএমপিকে লিখিতভাবে অবহিত করে নিরাপত্তা বিধানের অনুরোধ জানানো হয়। কিন্তু দুঃখজনকভাবে ডিএমপি কোনো সুনির্দিষ্ট কারণ দর্শানো ছাড়াই শেষ মুহূর্তে এসে এই সমাবেশ বাতিল করে দেয়।"

হাসনাত কাইয়ূম চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, "অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এসে প্রশাসনিক ক্ষমতাবলে গণসমাবেশ বন্ধ করে দেওয়া সরকারের মধ্যে অন্তর্নিহিত পাচারকারী ও দুর্নীতিবাজদের পক্ষে স্বৈরাচারী মানসিকতা, রাষ্ট্র ও অর্থনৈতিক সংস্কারবিরোধী এবং বাক-স্বাধীনতাবিরোধী অবস্থানেরই স্পষ্ট প্রমাণ।"

সংবাদ সম্মেলন থেকে হাসনাত কাইয়ূম ৩ দফা দাবি ও কর্মসূচি উত্থাপন করেন:

১. দায়ীদের বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম: সমাবেশ বাতিলের এই সিদ্ধান্ত যদি পুলিশের একক সিদ্ধান্ত হয়ে থাকে, তবে এর সাথে যুক্ত পুলিশ কর্মকর্তাদের দ্রুত বিচার করতে হবে। আর এটি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়ে থাকে, তবে আগামী ৭ দিনের মধ্যে সরকারকে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

২. সংসদের স্পিকারের কাছে আইনের খসড়া পেশ: আগামী ৩০ আগস্ট ২০২৬ জাতীয় সংসদের স্পিকারের নিকট প্রস্তাবিত "অর্থনৈতিক সংস্কার ও পাচারকৃত অর্থ উদ্ধারপূর্বক প্রান্তিক উদ্যোক্তাদের পুঁজি প্রদান সংক্রান্ত বিশেষ আইন"-এর খসড়া আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে। জাতীয় স্বার্থে স্পিকার যেন তা সম্মানের সাথে গ্রহণ করেন, সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হচ্ছে।

৩. বাক-স্বাধীনতার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে প্রশাসন ও সরকারের এই অগণতান্ত্রিক ও বাক-স্বাধীনতাবিরোধী অবস্থানের বিরুদ্ধে দেশের সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ ও সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার এবং ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ নজরুল হক, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী, দপ্তর সম্পাদক রাশিদা বেগম; বাসদ (মার্কসবাদী)-র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়দীপ ভট্টাচার্য্য, জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ফরিদুল ইসলাম ফরিদসহ যৌথ আয়োজক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া।

বার্তা প্রেরক:
এহসান আহমেদ
মিডিয়া সম্পাদক
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
মেহেরবা প্লাজা, তোপখানা রোড, ঢাকা।
ই-মেইল: [email protected] ফোন: +৮৮০ ১৫১৫-৬৮৭৬ ৩৩

লাইভ লিংক: https://www.facebook.com/share/v/194CjaxudR/

22/08/2026

“অর্থনৈতিক সংস্কারের দাবিতে প্রস্তাবিত গণসমাবেশ" পুলিশ কর্তৃক স্বৈরাচারী কায়দায় বাতিলের প্রতিবাদে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণার লক্ষ্যে জরুরি সংবাদ সম্মেলন

“অর্থনৈতিক সংস্কারের দাবিতে প্রস্তাবিত গণসমাবেশ" পুলিশ কর্তৃক স্বৈরাচারী কায়দায় বাতিলের প্রতিবাদে এবং পরবর্তী কর্মসূচি ঘ...
21/08/2026

“অর্থনৈতিক সংস্কারের দাবিতে প্রস্তাবিত গণসমাবেশ" পুলিশ কর্তৃক স্বৈরাচারী কায়দায় বাতিলের প্রতিবাদে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণার লক্ষ্যে জরুরি সংবাদ সম্মেলন।

তারিখ: ২১ আগস্ট ২০২৬

​প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,
সালাম ও শুভেচ্ছা নেবেন।

​আমরা অত্যন্ত ক্ষোভ ও উদ্বেগের সাথে জানাচ্ছি যে, বিদ্যমান কর্মসংস্থানের অবস্থা এবং অর্থনৈতিক সংকট মোকাবেলায় অর্থনৈতিক সংস্কারের দাবি এবং পাচারকৃত ও অবৈধ অর্থ উদ্ধার করে প্রান্তিক মানুষকে সহজ শর্তে পুঁজি দেওয়ার বিশেষ আইন প্রণয়নের দাবিতে আগামীকাল ২২ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য আমাদের তিন সংগঠনের পূর্বঘোষিত গণসমাবেশটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায় বন্ধ করে দিয়েছে।

​ডিএমপি গতকাল ফোন ও চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানালেও সমাবেশ বাতিলের কোনো সুনির্দিষ্ট কারণ দেখায়নি। আমরা যোগাযোগ করে কারণ জানতে চাইলেও তারা এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি।

​উল্লেখ্য, আমরা সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ব্যবহারের লিখিত অনুমতি গ্রহণ করেছিলাম। সমাবেশ শেষে জাতীয় সংসদের স্পিকারের কাছে অর্থনৈতিক সংস্কার সংক্রান্ত প্রস্তাবিত আইনের খসড়া জমা দেওয়ার জন্য সাক্ষাতের সূচী চেয়েছি এবং ১০ দিন আগেই ডিএমপিকে অবহিত করে নিরাপত্তার অনুরোধ জানিয়েছি। তা সত্ত্বেও একেবারে শেষ মুহূর্তে এসে সমাবেশ বাতিল করা সরকারের নূন্যতম গণতান্ত্রিক ভাবমূর্তিরও পরিচয় দেয় না, বরং তাদের অন্তর্নিহিত স্বৈরাচারী মনোভাব এবং রাষ্ট্র ও অর্থনৈতিক সংস্কারের বিরুদ্ধে তাদের প্রকৃত অবস্থানকে উন্মোচিত করে।
​ডিএমপি ও সরকারের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ এবং পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণার লক্ষ্যে আগামীকাল এক জরুরি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

​সংবাদ সম্মেলনের তথ্য:
​তারিখ: ২২ আগস্ট ২০২৬ (শনিবার)
​সময়: সকাল ১১:০০ টা
​স্থান: প্রধান কার্যালয়, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন (মেহেরবা প্লাজা, রুম: ১০-বি, ৩৩ তোপখানা রোড, পুরানা পল্টন, ঢাকা)।

​উক্ত সংবাদ সম্মেলনে আপনার স্বনামধন্য গণমাধ্যমের একজন প্রতিনিধি ও আলোকচিত্রী/ক্যামেরাপার্সনকে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

​"দেশ বাঁচাতে দরকার — অর্থনৈতিক সংস্কার"

​ধন্যবাদান্তে,

​দিদার ভূঁইয়া
যুগ্ম সাধারণ সম্পাদক
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
মোবাইল: ০১৭১৩-০৯০৫১৩
ইমেইল: [email protected]

20/08/2026

অনিবার্য কারণবশত অহিংস গণঅভ্যুত্থান আন্দোলন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিতব্য ২২ আগস্টের গণসমাবেশ আপাতত স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী সিদ্ধান্ত শীগ্রই জানানো হবে।

20/08/2026

সরকার সংবিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবেন - শহীদুল্লাহ ফরায়জী | President Election
https://youtu.be/-ovuW4Bn3-M




19/08/2026

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি যদি মিনিমাম রাজনৈতিক দল হতো... - হাসনাত কাইয়ূম | President Election



19/08/2026

রাষ্ট্র সংস্কার আন্দোলন আসলে কোন দিকে যাচ্ছে? - সাবিদিন ইব্রাহিম

#রাষ্ট্রসংস্কারআন্দোলন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share