Bangladesh Development Party-বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Bangladesh Development Party-বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

Bangladesh Development Party-বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি This is official page. Our Ideology : implementation of liberal democratic and spirit of freedom.
(3)

17/08/2026

দেশের প্রধানমন্ত্রী। কিন্তু কথায় বক্তব্যে আচরনের মাধ্যমে তিনি বারংবার নিজেই সেটা অস্বীকার করেন।

একজন প্রধানমন্ত্রীর কাজ জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। অথচ তিনি অবুঝের মতো উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে প্রতিনিয়ত বিভাজনের রাজনীতি করছেন যা দৃষ্টিকটু ও অবিবেচনাপ্রসূত।।

তিনি বলেছেন ১৭ বছরের পত্রিকা পড়ার জন্য, তিনি কি আদৌও একটি পত্রিকা পড়েছেন দীর্ঘ ১৭ বছরে? খুব সম্ভবত না।।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি দীর্ঘ সময় দেশে ছিলেন না, দেশের মাটি পানি পরিবেশ সম্পর্কে তার সরাসরি সংযোগ ছিলো না। যার জন্য তার জানা নেই ২০১০ থেকে ২০২৪ কতটা সংগ্রামের পথ দেশ পাড়ি দিয়েছে।

কারা কারা রাজপথে ছিলো, কাদের লাশে রাজপথ বারবার রঞ্জিত হয়েছিল সেসব শেখানো বুলি দিয়ে মুছে ফেলা যাবে???

যারা তার আশেপাশে আছে হয়তো তাকে ভূল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে আর নাহয় তিনি জেনে-বুঝে মিথ্যাচার করছেন।।

ফ্যাসিস্ট আমলে যারাই অন্যায়ের প্রতিবাদ করেছে তারাই মোটাদাগে #জামায়াত #শিবির হিসেবে বিবেচিত হয়েছে। এবং সরকারি বাহিনীর নিপীড়ন গুম খুন জুলুমের শিকার হয়েছে।।

মজলুমের ওপর পুনরায় জুলুম হতে দেখে নিশ্চুপ থাকাটা বৃহত্তর জুলুম।

ফ্যাসিবাদি দীর্ঘ সংগ্রামে সরকার বিরোধী প্রতিটি রাজনৈতিক দলই জুলুম নিপীড়নের স্বীকার হয়েছে।।

২৪ এর রক্তের ওপর বসা সরকার যদি সেই পুনরায় বিভাজন আর প্রতিহিংসার পথ বেছে নেয়, তা জাতির সাথে প্রতারণার চূড়ান্ত।।।

Bangladesh Development Party-বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূল বক্তব্য ও জাতিকে বিভ্রান্ত করার অপপ্রয়াস বন্ধের আকুল আবেদন - ইন্জি. শহীদুল আলম বর...
15/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূল বক্তব্য ও জাতিকে বিভ্রান্ত করার অপপ্রয়াস বন্ধের আকুল আবেদন - ইন্জি. শহীদুল আলম

বর্তমানে ১১ দলীয় জোটের প্রধান অংশী দল জামায়াতে ইসলামের নামে প্রধানমন্ত্রীর পদে বসে হিংসাত্মক মূলক ঐতিহাসিক মিথ্যে প্রচারণার তীব্র নিন্দা জানাই ১১ দলীয় জোটের অন্যতম অংশী দল বিডিপির পক্ষ থেকে।
৯৬ সালে জামায়াত নয় বিএনপিই দেশ ও জাতির সাথে প্রতারণা করেছিলো।

৯১ তে স্বৈরাচার এরশাদের পতনের পর রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় এবং বিএনপি ১৪০ আসন, জামায়াত ১৮ ও বর্তমান পলাতক লীগ ৮৮ টি আসন পায়। যেখানে বিএনপি ও লীগের ভোটের পার্থক্য ছিল কেবল ০.৭% আসন বেশি হলেও ভোটের পার্থক্য কম হওয়ায় জামায়াতের ১৮ আসনের কাধে ভর করেই সরকার গঠনে বাধ্য হয় বিএনপি।

কিন্তু ক্ষমতায় গিয়েই পাল্টে যায় বিএনপির অবস্থান, ৮৬ তে যখন তারা বলেছিলো দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নয়, সপই বিএনপি ক্ষমতায় মধুতে আসক্ত হয়ে ৯১ থেকে ৯৬ ফেব্রুয়ারী পর্যন্ত সংবিধান সংষ্কার না করে নিজেদের অধীনেই নির্বাচন দিয়ে ২৬৮-০ আসনে একাই নির্বাচন করে জনগণের টাকার শ্রাদ্ধ করে।।
কিন্তু রাজনৈতিক দলগুলোর তীব্র আন্দোলনে সংবিধান সংষ্কারে বাধ্য হয়ে ক্ষমতাচ্যুত হয় বিএনপি সরকার।।
এখানে স্পষ্ট ভূল সিদ্ধান্ত কাদের ছিলো ??

দায়িত্বশীল জায়গায় থেকে এমন বিভ্রান্তিমূলক বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই।।

দেশে সুশৃঙ্খল সৌহার্দপূর্ণ রাজনীতির প্রসারে সকলের এগিয়ে আসাটাই কাম্য।।।

এবং এই ৩২ নং দফাটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী, যা বাকিসব গুলো দফাকে ছাড়িয়ে যায়। আর সেটি হলো ৩২. দেশ জুড়ে চাঁদাবাজ...
15/08/2026

এবং এই ৩২ নং দফাটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী,

যা বাকিসব গুলো দফাকে ছাড়িয়ে যায়।
আর সেটি হলো ৩২. দেশ জুড়ে চাঁদাবাজি ও দলবাজির রমরমা বানিজ্যের মাধ্যমে জননিরাপত্তাহীন রাহাজানির দেশ তৈরী করা।

বাকিগুলো বাস্তবায়ন না করলেও হবে।

মুহা.নিজামুল হক নাঈম
জেনারেল সেক্রেটারি
Bangladesh Development Party-বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

15/08/2026

শেখ মুজিব ও নতুন প্রজন্মের চিন্তার বহিঃপ্রকাশ..

বিনম্র শ্রদ্ধা 🤞

৭১ পর্যন্ত শেখ মুজিব হয়ে উঠেছিলেন একক কাল্ট, যিনি ইতিহাসের অবিস্মরণীয় অপরাজেয় চরিত্র।
কিন্তু কে জানতো তারই শাসনামলে জাতির জন্য অপেক্ষা করছিলো হাজারো বঞ্চনা ও জুলুমের পাহাড়সম ঘৃন্য প্রক্রিয়া।
অতিরিক্ত স্বজনপ্রীতি, দলীয় চামচাদের অপরাধ জনগণের জীবনে টেনে আনে জাহান্নামের দীর্ঘশ্বাস।।

তার সকল ব্যর্থতার পূর্নতা পায় ৭৫ এর ১৫ আগষ্ট।। শত জুলুম নিপীড়নের অবসান ঘটায় বাংলাদেশ সেনাবাহিনী।
যখন শেখ মুজিব বুলেটের আঘাতে দুনিয়ার মায়া ত্যাগে ব্যস্ত,
জনগণ তখন ব্যতিব্যাস্ত মিষ্টির দোকান খালি করতে।।

এতকিছুর পরও যে টুকু সম্মান ইজ্জত আব্রু টিকে ছিলো মুজিব চরিত্রে তা ধুয়েমুছে দিগম্বর করেছে তারই কন্যা পলাতক শেখ হাসিনা।।
শত গুম খুন আর লুটপাটের মহোৎসবে দেদারসে ব্যবহার করেছে মুজিব চেতনা।
এসব অপকর্ম আর মুজিব চেতনার বয়ান যেন ছিলো মুদ্রার এপিঠ ওপিঠ।।

তারই বদৌলতে হাসিনা ২০২৪এ পালিয়ে যেতে পারলেও রয়ে গিয়েছিল মুজিব চেতনার নিদর্শন গুলো।।
সহস্র অপকর্মের প্রতি জনগণ ঘৃনার বহিঃপ্রকাশ ঘটায় মুজিব প্রতিকৃতির মস্তকহীন করার মাধ্যমে।।
এ যুগে যুগে পরবর্তী দেশ পরিচালকদের জন্য এটি একটি জলজ্যান্ত নিদর্শন হয়ে থাকবে।

Engr Md Shahidul
অফিস সম্পাদক
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

যেহেতু বিদ্যুৎ,  জ্বালানি,  গ্যাস ও জননিরাপত্তাহীনতায় জনগণের নাভিশ্বাস..  সেহেতু মহামান্য রাষ্ট্রাপতির নিকট আকুল আবেদন প...
15/08/2026

যেহেতু বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও জননিরাপত্তাহীনতায় জনগণের নাভিশ্বাস..
সেহেতু মহামান্য রাষ্ট্রাপতির নিকট আকুল আবেদন পুনরায় নির্বাচন দিয়ে সংকট নিরসনের পথ উন্মোচন করুন.

২০২৬ ➡️ ১৯৯৪ = চিংড়ির টেইল ফ্লিপ!অন্তর্বর্তী সরকার ১১৭ থেকে ২৯৫ টি ঔষধকে অত্যাবশ্যকীয় করেছিল, যাতে গরিব মানুষ কম দামে ...
13/08/2026

২০২৬ ➡️ ১৯৯৪ = চিংড়ির টেইল ফ্লিপ!

অন্তর্বর্তী সরকার ১১৭ থেকে ২৯৫ টি ঔষধকে অত্যাবশ্যকীয় করেছিল, যাতে গরিব মানুষ কম দামে ঔষধ পায়।
আর এখন? সব বাতিল।

ফিরে গেলাম ৩২ বছর আগের আইনে,
এখন বাজারের সিন্ডিকেটই দাম ঠিক করবে।

ঔষধ কি বিলাসিতা? নাকি বেঁচে থাকার অধিকার?
সবার আগে কোম্পানি না, সবার আগে মানুষ দরকার।

অ্যাড. এ কে এম আনোয়ারুল ইসলাম চান
চেয়্যারম্যান
Bangladesh Development Party-বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

আসন্ন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপ...
13/08/2026

আসন্ন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

আজ ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সকাল ১১:০০টায় আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে তাঁর পক্ষে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় প্রধান নির্বাচন কমিশনারের সাথে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বৈঠক করেন এবং প্রধান নির্বাচন কমিশনারের নিকট মনোনয়নপত্র হস্তান্তর করেন।

Bangladesh Development Party-বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এর প্রতিনিধিত্ব করেছেন পার্টির জেনারেল সেক্রেটারি মুহা. নিজামুল হক নাঈম ও অফিস সম্পাদক Engr Md Shahidul Alam।

সম্মানীত প্রধানমন্ত্রী।। দীর্ঘদিন দেশের বাহিরে থাকতে বাধ্য হওয়ায় দেশের মাটি মানুষের বাস্তব রূপ সম্পর্কে তিনি বেখবর। বাংল...
13/08/2026

সম্মানীত প্রধানমন্ত্রী।।
দীর্ঘদিন দেশের বাহিরে থাকতে বাধ্য হওয়ায় দেশের মাটি মানুষের বাস্তব রূপ সম্পর্কে তিনি বেখবর।

বাংলাদেশের বাস্তবতা গুলো সম্পর্কে তার জ্ঞান রীতিমতো বিস্ময়জনক ভাবে শূন্যের কোটায়।।

গনভোট ছিলো এ রাষ্ট্রের কাঠামো পুনর্নির্মাণে এক অনিবার্য প্রক্রিয়া।
গণভোট বাস্তবায়ন ছিলো এ রাষ্ট্রকে কৃষকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার উত্তম পথ।।

গনভোট বাস্তবায়ন হয়ে উঠতো দেশের মুটে মজুর কৃষক-শ্রমিক জেলের দুর্দশার অন্তিম যবনিকাপাত।।
গণভোট বাস্তবায়নে হতে পারতো রাষ্ট্রের সকল প্রশাসন, বিচারালয়, সচিবালয়, মন্ত্রণালয় ও সমন্বিত সংবিধানের উৎকৃষ্ট সংষ্কার, যাতে কৃষক তার ন্যায্য অধিকার ফিরে পেতো, রাষ্ট্র তার নিরাপত্তা ফিরে পেতো, নাগরিক তার দূর্বিষহ জীবন থেকে মুক্তি পেতো, প্রশাসনিক দূর্বৃত্তায়ন থেকে মুক্তি পেতো প্রতিটি জনগণ।।

অথচ তিনি সেটা কটাক্ষ করে আলু সংরক্ষণের কাল্পনিক থিওরি সামনে এনেছিলেন। তিনি জানেন ই না কৃষকদের হিমাগারে ফসল গুদামজাত করার সক্ষমতা রয়েছে কি না।!!!

post

লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের  সভাপতি ও ইউনিয়ন পেশাজীবী সভাপতি, জননন্দিত শিক্ষক ও সমাজসেবক উত্তর রমাগঞ...
12/08/2026

লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের সভাপতি ও ইউনিয়ন পেশাজীবী সভাপতি, জননন্দিত শিক্ষক ও সমাজসেবক
উত্তর রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় (প্রধান শিক্ষাক)
মরহুম মোঃ কামাল উদ্দিন স্যারের কবর জিয়ারত করেন।
মুহা. নিজামুল হক নাঈম
জেনারেল সেক্রেটারি
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)
চেয়ারম্যান
লালমোহন ও তজুমদ্দিন উন্নয়ন পরিষদ
সহ অত্র ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারি সহ স্থানীয় নেতৃবৃন্দ ।

Address

Resourceful Paltan City, 51-51/A, Flat No-604, Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Development Party-বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share