কাজী অফিস - Kazi Office

কাজী অফিস - Kazi Office গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হতে অনুমোদিত মুসলিম বিবাহ ও ডিভোর্স রেজিস্ট্রার

সরকারিভাবে বিয়ে ও তালাক রেজিষ্ট্রেশন করতে আমাদের সাথে যোগাযোগ করুন। Phone / WhatsApp 01712-201473
20/07/2026

সরকারিভাবে বিয়ে ও তালাক রেজিষ্ট্রেশন করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
Phone / WhatsApp 01712-201473

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের ফাঁদ পেতে চীনা নাগরিকের সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে চীনে নিয়ে যাওয়া হয়...
10/07/2026

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের ফাঁদ পেতে চীনা নাগরিকের সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে চীনে নিয়ে যাওয়া হয়েছে তরুণী আঞ্জুয়ারাকে (ছদ্মনাম)। সেখানে গিয়ে তাঁকে বিক্রি করে দেওয়া হয়েছে। বর্তমানে একটি ছোট ঘরে বন্দি অবস্থায় দিন কাটছে তাঁর। ফ্যান নেই, ঠিকমতো খাবার নেই—এমনকি দুই দিন পরপর এক দিন খাবার দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

আঞ্জুয়ারা এনটিভিকে দেওয়া ভিডিও কলে জানান, টিকটকের মাধ্যমে তাঁর পরিচয় হয় চীনা যুবক 'মিংচং'-এর সঙ্গে। সেই যুবক বাংলাদেশে আসে এবং আঞ্জুয়ারার সঙ্গে বিয়ে হয়। চাকচিক্যময় জীবনের স্বপ্ন দেখিয়ে মিংচং তাঁকে চীনে নিয়ে যায়। কিন্তু যাওয়ার পরই পর্দা উন্মোচিত হয় অন্ধকারের—বিয়ের নামে চলে আসলে মানব পাচারের এক নতুন রুট।

আঞ্জুয়ারা জানান, চীনে পৌঁছানোর পর মিংচং তাঁকে বিক্রি করে দেয়। এরপর থেকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। ওই ঘরে কোনো ফ্যান নেই, নেই কোনো স্বাভাবিক সুযোগ-সুবিধা। দুই দিন পর এক দিন খাবার দেওয়া হয়। দেশে ফিরতে চাইলে মুক্তিপণ দাবি করা হচ্ছে। কেউ বলেছে ২৬ লাখ টাকা, কেউ বলেছে ২ লাখ টাকা—দিতে পারলে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

"আমি বাংলাদেশে যেতে চাই, আমার বাবার সাথে দেখা করতে চাই। আমি আমার পরিবারের সাথে থাকতে চাই। প্লিজ আমাকে সাহায্য করুন।" —আঞ্জুয়ারার আর্তনাদ।

এনটিভির অনুসন্ধানে জানা যায়, আঞ্জুয়ারাসহ শতাধিক নারী পাচারের সঙ্গে দুটি নাম সবচেয়ে বেশি জড়িত—জাহিদুল ইসলাম বাবু এবং মরিয়ম খাতুন বৃষ্টি। বাবু মূলত চীনা নাগরিকদের সঙ্গে বাংলাদেশি মেয়েদের পরিচয় করিয়ে দিতেন এবং পরে তাঁদের পাচারে সহায়তা করতেন। বিয়ে ও টুরিস্ট ভিসার আড়ালে এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। আঞ্জুয়ারার পরিবার থানায় মামলা করলে বাবুকে গ্রেপ্তার করা হয়।

গত এক বছরে শুধু এই চক্রের মাধ্যমে চার শতাধিক নারী চীনে পাচার হয়েছে বলে অনুসন্ধানে উঠে আসে। টঙ্গীর চেরাগালি এলাকায় আঞ্জুয়ারার পরিবারের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।

28/06/2026

এখন শুধু ডা: জাহাংগীর কবিরের ডায়বেটিস হওয়াই বাকি 🤦
আর রাজীব সাহেবের ঔষধ খাওয়া

ফেসবুকের রিলস দেখে CAFE Mushroom এ গেলাম। এত আগে ব্রিসকেট খাইসিলাম উডহাউগ গ্রিলে। সেখানেও ভালো লাগেনি, ক্যাফে মাশুরুমেও ...
21/06/2026

ফেসবুকের রিলস দেখে CAFE Mushroom এ গেলাম। এত আগে ব্রিসকেট খাইসিলাম উডহাউগ গ্রিলে। সেখানেও ভালো লাগেনি, ক্যাফে মাশুরুমেও ভালো লাগেনি।
উডহাউজে তিতা লাগসিলো ব্রিসকেট। ক্যাফে মাশুরমে মনে রাখার মত টেস্ট পাইনি।
ব্রিসকেট ভালো না লাগলেও বাটন মাশরুমটা ভালো ছিল, আর সাথের সসটা অসাধারন ছিলো।
বাসা কাছে হলে বন্ধুদের সাথে যেতে পারেন, অনেক দূর থেকে আসার মত নাহ।

19/06/2026

ইদ্দত শব্দের আভিধানিক অর্থ হলো গণনা করা। পরিভাষায় নারীদের ওই সময় পর্যন্ত অন্যত্র বিয়ে করা থেকে বিরত থাকাকে ইদ্দত বলে।

17/06/2026

"যারা ভাবছেন স্ট্যাম্পে 'কোর্ট ম্যারেজ' করলেই বিয়ে হয়ে গেল—তারা মস্ত বড় ভুল করছেন! আইনগতভাবে বাংলাদেশে 'কোর্ট ম্যারেজ' বলে কিছু নেই। নোটারি পাবলিকের মাধ্যমে যেটা করা হয়, তা কেবলই একটা 'হলফনামা' বা ঘোষণা মাত্র; কোনো বিয়ে নয়।"

June is Men's mental Health Awareness Month. The rate of su*cide in men is 4 times higher than women and it's increasing...
16/06/2026

June is Men's mental Health Awareness Month. The rate of su*cide in men is 4 times higher than women and it's increasing rapidly. It is high time we break the silence and raise awareness.
Together we stand.

16/06/2026

স্ত্রী তালাকের কাগজে সই না করলে কি তালাক হবে না?

একজন আইনের লোক হিসেবে আমি প্রায়ই এমন একটি প্রশ্নের মুখোমুখি হই—“স্বামী তালাক দিয়েছে, কিন্তু স্ত্রী তো তালাকের কাগজে সই করেনি। তাহলে কি তালাক কার্যকর হবে?” দুঃখজনক হলেও সত্য, এই বিষয়টি নিয়ে সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন, স্ত্রীর সই ছাড়া তালাকের কোনো আইনি মূল্য নেই। কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন বিষয়টিকে এভাবে দেখে না।

বাংলাদেশে মুসলিম বিবাহ ও তালাক সংক্রান্ত বিষয়ে স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিতে চান, তাহলে তাকে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। শুধু মুখে তালাক উচ্চারণ করলেই আইনি দৃষ্টিতে সবকিছু সম্পন্ন হয়ে যায় না। স্বামীকে লিখিতভাবে তালাকের নোটিশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের উপযুক্ত কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে হয় এবং একই সঙ্গে স্ত্রীর কাছেও সেই নোটিশের একটি কপি পাঠাতে হয়।

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আইনে কোথাও বলা নেই যে তালাক কার্যকর হওয়ার জন্য স্ত্রীর সই বা সম্মতি বাধ্যতামূলক। অর্থাৎ স্ত্রী যদি তালাকের কাগজে সই না করেন, নোটিশ গ্রহণ করতে অস্বীকৃতি জানান, কিংবা তালাক মেনে নিতে না চান, তবুও আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে তালাক কার্যকর হতে পারে। অনেকেই মনে করেন, “আমি সই করিনি, তাই তালাক হয়নি”—এই ধারণা পরবর্তীতে বড় ধরনের আইনি জটিলতার সৃষ্টি করতে পারে।

তবে এর অর্থ এই নয় যে স্বামী ইচ্ছামতো যেকোনোভাবে তালাক দিতে পারবেন। আইন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি নোটিশ যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ না করা হয় বা আইনি বিধান লঙ্ঘন করা হয়, তাহলে বিভিন্ন ধরনের আইনি প্রশ্ন ও জটিলতা দেখা দিতে পারে। তাই তালাকের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কারও মুখের কথার ওপর নির্ভর না করে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করা উচিত।

আমি সবসময় একটি কথা বলি—আইন আবেগ দিয়ে চলে না, আইন চলে বিধান ও প্রক্রিয়ার ভিত্তিতে। তাই “স্ত্রী সই করেনি, তাই তালাক হয়নি” অথবা “শুধু মুখে তিনবার তালাক বললেই সব শেষ”—এই ধরনের ধারণাগুলো আইনগত বাস্তবতার সঙ্গে সবসময় সামঞ্জস্যপূর্ণ নয়।

সচেতন থাকুন, আইন জানুন এবং গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক আইনি পরামর্শ গ্রহণ করুন। কারণ একটি ভুল ধারণা কখনো কখনো বহু বছরের পারিবারিক ও আইনি জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে।

16/06/2026

বিবাহ নিবন্ধনে স্বচ্ছতা আনতে এবং বাল্যবিবাহ প্রতিরোধ করতে সনাতন পদ্ধতির কাগজের সনদের বদলে বাধ্যতামূলকভাবে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Address

Dhaka
1206

Telephone

+8801712201473

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাজী অফিস - Kazi Office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to কাজী অফিস - Kazi Office:

Shortcuts

Share