প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ "প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ।"
-আতিকুর রহমান রাসেল।
সদস্য,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
(1)

বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপি

জনগণের গণতান্ত্রিক অধিকার যদি কেউ নিশ্চিত করে থাকে, সেই রাজনৈতিক দলটির নাম বিএনপি। সে কারণেই প্রত্যেকটি নির্বাচনে বাংলাদ...
06/09/2026

জনগণের গণতান্ত্রিক অধিকার যদি কেউ নিশ্চিত করে থাকে, সেই রাজনৈতিক দলটির নাম বিএনপি। সে কারণেই প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হয়েছে। এখন আমরা এমন একটি মানবিক রাষ্ট্র তৈরি করতে চাই, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

06/09/2026

বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন দলকে বিব্রত করতে না পারে- নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর।

প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।সার্বভৌমত্ব সুসংহত রেখে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে না...
03/09/2026

প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।
সার্বভৌমত্ব সুসংহত রেখে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি। সেই লক্ষ্যেই বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, সব ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানী ভাতাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

দেশকে অস্থিতিশীল করতে গুজব ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানম...
03/09/2026

দেশকে অস্থিতিশীল করতে গুজব ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান, এমপি-এর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হচ্...
27/08/2026

বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান, এমপি-এর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সভাটি শুরু হয়।

সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ...
25/08/2026

সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাজ্ঞান অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকাতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের দক্ষ করে তোলাও জরুরি। এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান।আজ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবা...
25/08/2026

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান।

আজ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সাক্ষাতকালে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণ করায় অভিনন্দন ও শুভকামনা জানান এবং নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান বিচা...
24/08/2026

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

24/08/2026
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সারাদেশে ১ লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগ প্...
24/08/2026

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সারাদেশে ১ লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার ৮০ শতাংশই হবে নারী।

Address

Dhaka
2050

Alerts

Be the first to know and let us send you an email when প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share