প্রেক্ষাপটঃ
তৃণমূল পর্যায়ে নির্ভরযোগ্য ডিজিটাল অভিগমন, তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ মানবসম্পদ উন্নয়ন, এবং জনবান্ধব তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুখী সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কাজ করে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে কর্মরত জেলার ৫জন দক্ষ প্রোগ্রামার বাংলাদেশ সরকারের মানবিক সহায়ত
া বিতরণের কাজের গতিশীলতা ও নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া দ্রুত ও সহজিকরণের লক্ষে পেশাগত দায়বদ্ধতা থেকে স্ব-উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় Central Aid Management System (CAMS) সফটওয়্যার তৈরি করে এবং প্রাথমিকভাবে জেলা প্রশাসনের সহায়তায় টাঙ্গাইল জেলায় উল্লিখিত সফটওয়্যারটি খাদ্য মন্ত্রনালয়ের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরন ব্যবস্থাপনায় সাফল্যের সাথে ব্যবহার করা হয়।
এরই ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্মেদ পলক, এমপি মহোদয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক তৈরিকৃত Central Aid Management System (CAMS) সফটওয়্যারটির কলেবর বৃদ্ধি পূর্বক সকল মানবিক সহায়তা বিতরণ ব্যবস্থাপনায় ব্যবহারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের নির্দেশনা প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা জনাব জনাব সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অভীষ্ট লক্ষ্যে “Find Technology; Innovate; don’t imitate;” উক্তিকে সামনে রেখে বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশানুসারে CAMS এর উন্নয়ন ও বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে।
কার্যক্রমঃ
প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত করোনা পরিস্থিতির কারণে শ্রমজীবী, দুস্থ ও অসহায় মানুষসহ বিভিন্ন পেশাজীবী নিম্নআয়ের মানুষের সাময়িক অসুবিধা মোকাবেলার জন্য ৫০ লক্ষ পরিবারের মাঝে ২৫০০ টাকা নগদ সহায়তা প্রদান গত ১৪-০৫-২০২০ খ্রীঃ তারিখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং Central Aid Management System (CAMS) সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে সঠিক উপকারভোগীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতপূর্বক প্রদান সম্পন্ন হয়।
বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের সকল খাদ্যবান্ধব কর্মসূচি ৭৫ লক্ষ উপকারভোগীর মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির কার্যক্রম সঠিক ভাবে বিতরণ ব্যবস্থাপনায় CAMS ব্যবহৃত হচ্ছে। এছাড়াও সেফটিনেটের আওতাভুক্ত অন্যান্য মন্ত্রণালয়/ বিভাগ/ অধিদপ্তর/দপ্তরের বিভিন্ন কার্যক্রম উক্ত কেন্দ্রীয় ডাটাবেজ সিস্টেমে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে।
বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ ও চ্যালেঞ্জ মোকাবেলায় পদক্ষেপঃ
মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমে Central Aid Management System (CAMS) সফটওয়্যারটি ব্যবহার নিশ্চিতকল্পে নিম্নে উল্লেখিত পদক্ষেপ গ্রহণ করা হয়ঃ
১। সফটওয়্যারটির ধারাবাহিক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণসহ যাবতীয় বিষয় নিশ্চিত করা হয়।
২। মানবিক সহায়তা বিতরণ সংশ্লিষ্ট তথ্যসহ উপকারভোগীদের তথ্য ডাটাবেজে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় তথ্য বিন্যাস, user requirements, system requirements, software interface ডিজাইন সহ High performance features সংযুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্য সংযোজন গুলো হলঃ NID verification, One Time Password (OTP), ফিঙ্গার প্রিন্ট, ফেস ডিটেকশন।
৩। খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচীর কর্মপদ্ধতি জানার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাগণের সম্মিলিত একটি দল গত ৪ ও ৫ সেপ্টেম্বর ২০২০ খ্রি: ময়মনসিংহ এবং শেরপুর জেলা সরেজমিন পরিদর্শন পূর্বক খাদ্য বান্ধব/ ও এম এস কর্মসূচী বাস্তবায়নে নিয়োজিত কর্মকর্তা/ কর্মচারীসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে সভা করে বিদ্যমান পদ্ধতির বিষয়ে তথ্য সংগ্রহ করা হয় এবং প্রস্তাবিত ডিজিটালাইজড বিষয়ে মতামত গ্রহণ করা হয়। প্রাপ্ত তথ্য এবং বিদ্যমান কর্মপদ্ধতি বিশ্লেষণ পূর্বক একটি সিস্টেম স্টাডি রিপোর্ট তৈরি করা হয় এবং এই স্টাডি রিপোর্ট এর ভিত্তিতে সফটওয়্যারটির কলেবর বৃদ্ধি করা হয়।
৪। বর্তমানে খাদ্য অধিদপ্তরের অন্তর্ভুক্ত খাদ্য বান্ধব কর্মসূচীর কার্যক্রম পরিচালনার জন্য কয়েকটি উপজেলায় পাইলটিং এর কার্যক্রমের প্রস্তুতি চলছে।