Molla Rahmatulla

Molla Rahmatulla যুগ্ম মূখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি
সংসদ সদস্য পদপ্রার্থী, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা)

গোপালগঞ্জ জেলা এনসিপির নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা।
18/08/2026

গোপালগঞ্জ জেলা এনসিপির নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা।

হাসান আল মামুন ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা হওয়ার প্রতিবাদে আমাদের মশাল মিছিলটি শাহবাগ হয়ে মৎস্য ভবন মোড়ে পৌঁছালে, এডিসি ...
18/08/2026

হাসান আল মামুন ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা হওয়ার প্রতিবাদে আমাদের মশাল মিছিলটি শাহবাগ হয়ে মৎস্য ভবন মোড়ে পৌঁছালে, এডিসি হারুন ও রমনা জোনের তৎকালীন ডিসির নেতৃত্বে পুলিশ হামলা চালায়। সে সময় বর্তমান সরকারের এইচ টি ইমাম দৌড়ে পালিয়ে গেলেন। আমি, সোহরাব, মাহফুজসহ আরও ২-৩ জন নুরুল হক নুরকে ঘিরে রাখলাম।

পেছন থেকে এডিসি হারুন আমার পাঞ্জাবির কলার ধরে নূর থেকে বিচ্ছিন্ন করে ফেলল এবং রাস্তায় ফেলে সাপের মতো পেটালো। বুকে বুটের লাথি মারলো। পুলিশের মারধরে আমি যখন আধমরা অবস্থা, তখন নাদিম হাসান দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, "আমার ভাই, আমার ভাই! ওরে মাইরেন না।" সে একপ্রকার পুলিশের হাত থেকে আমাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলো ।

ওই দিনের ঘটনায় এইচ টি ইমামসহ কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখে শিক্ষা নিয়েছিলাম। যার ফলে পরবর্তীতে রাজপথের কোনো কর্মসূচিতেই পুলিশ আমাকে আর মারতে পারেনি। অবশ্য ছাত্রলীগের হামলার শিকার হয়েছি দুই দফায়; একবার আটকও হয়েছিলাম, তবে সেটাও কোনোভাবে সামলে নিয়ে বের হয়ে আসি।

দলের সংকট দেখা দিলেই এইচ টি ইমামের ফোন বন্ধ হয়ে যেত। সপ্তাহখানেক পর অনলাইন মিটিংয়ে যুক্ত হয়ে বলত, "আমি আর রাজনীতি করব না।" সেই এইচ টি ইমামই এখন সকাল-বিকাল ধমক দিয়ে মানুষের প্যান্ট নষ্ট করে দেওয়ার অ্যাটিটিউড দেখায়!

হায়! রাজনীতি।

ছবিঃ আমি, ইউসুফ, নাদিম ভাই (২০২০ সাল)

Mina Al Åmin  ভাই, আপনাকে  কারামুক্তি দিবসের শুভেচ্ছা। আপনাদের কঠিন সময়ে প্রত্যাশা অনুযায়ী পাশে থাকতে পারিনি তবে নিজের স...
17/08/2026

Mina Al Åmin ভাই, আপনাকে কারামুক্তি দিবসের শুভেচ্ছা। আপনাদের কঠিন সময়ে প্রত্যাশা অনুযায়ী পাশে থাকতে পারিনি তবে নিজের সর্বোচ্ছ দিয়ে চেষ্টা করেছিলাম।

ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের আপনারা স্বরণীয় হয়ে থাকবেন ইনশাআল্লাহ।

আসমানের মালিক সব দেখছেন এই সত্যটি যেমন অপরাধী জন্য কঠোর সতর্কবার্তা, আর ভালো মানুষ ও ভুক্তভোগীদের জন্য পরম সান্ত্বনা ও শ...
16/08/2026

আসমানের মালিক সব দেখছেন এই সত্যটি যেমন অপরাধী জন্য কঠোর সতর্কবার্তা, আর ভালো মানুষ ও ভুক্তভোগীদের জন্য পরম সান্ত্বনা ও শান্তির নীড়। আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা যেন এই চেতনার আলোকে পরিচালিত হয়। রবের নজরদারির অনুভূতি যেন আমাদের সৎ, বিনয়ী ও খাঁটি মানুষ হিসেবে গড়ে তোলে। সীমিত সময়ের প্রশান্তি, যশ-খ্যাতি, প্রভাব-প্রতিপত্তি যেন হিতাহিত জ্ঞানের বিলোপ না ঘটায়।

ছবিঃ এডিসি হারুনের হামলায় আহত (২০২০)

তেল, গ‍্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাঁদাবাজি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন পী...
14/08/2026

তেল, গ‍্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাঁদাবাজি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন পীড়নের প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির গণসমাবেশে গণজোয়ার।

শুক্রবার আসে শুক্রবার যায়, হাদি হত্যার বিচার এখনো দেখতে পাইনি আমরা।প্রতি ওয়াক্ত নামাজ শেষে হাদি ভাইয়ের কবরে মানুষের এই স...
07/08/2026

শুক্রবার আসে শুক্রবার যায়, হাদি হত্যার বিচার এখনো দেখতে পাইনি আমরা।
প্রতি ওয়াক্ত নামাজ শেষে হাদি ভাইয়ের কবরে মানুষের এই সালাম দেওয়া দেখে ঈর্ষান্বিত হই।

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Molla Rahmatulla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share