BTRC

BTRC ''BTRC is responsible for regulating all matters related to telecommunications of Bangladesh''

In order to facilitate a quick and stable socio-economic development and to provide a dependable telecommunication services, Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) was formed on 31st January of 2002, under the Bangladesh Telecommunication Regulatory Act 2001. The Act has delineated its objectives as follows:

* To encourage the orderly development of Telecommunication System that enhance and strengthens the social and economic welfare of Bangladesh ;
* To ensure in keeping with the prevalent Social and economic realities of Bangladesh, access to reliable, reasonably price and modern Telecommunication services and internet. Services for the greatest number of people as far as practicable;
* To ensure the efficiency of the national Telecommunication System and it capability to complete in both the national and international spheres;
* To prevent and abolish discrimination in providing telecommunication services, to progressively effect reliance and competitive and market oriented system and in keeping with these objectives to ensure effective control of the Commission;
* To encourage the introduction of new services and to create a favorable atmosphere for the local and foreign investors who intend to invest in the Telecommunication Sector of Bangladesh.

বিটিআরসি’র চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটি...
06/09/2026

বিটিআরসি’র চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ

ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান মেজর জেনারেল মো: এমদাদ উল বারী (অব.)-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেক জায়ান্ট গুগল (Google)-এর দক্ষিন এশিয়া অঞ্চলের পলিসি প্রধান কাইল গার্ডনার (Kyle Gardner)। রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে চেয়ারম্যানের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে গুগল প্রতিনিধি বাংলাদেশে তাদের বিভিন্ন সেবা কার্যক্রম সম্প্রসারণ, পেমেন্ট সিস্টেম চালু এবং অবকাঠামো তৈরির বিষয়ে আলোচনা করেন। এছাড়াও, বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। উল্লেখ্য, বাংলাদেশের বিপুলসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী গুগলের বিভিন্ন সেবা ও প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন। তাই বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় অফিস স্থাপনের জন্য গুগল কর্তৃপক্ষকে বিটিআরসির পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

এ সময় গুগলের এআই মডেলের ল্যাব স্থাপন, বাংলাদেশি প্রকৌশলীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং দেশীয় স্টার্টআপ উদ্যোক্তাদের উন্নয়ন ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি এবং এ খাতে বিনিয়োগকারীদের উৎসাহিত করার লক্ষ্যে গুগল আলাদা সেবা চালু করবে কি না সে বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে গুগল প্রতিনিধি এসব বিষয়ে তাঁদের আগ্রহ ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনার কথা জানান এবং বাংলাদেশে স্থানীয় অফিস স্থাপনে বর্তমানে কিছু সীমাবন্ধতা রয়েছে জানিয়ে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করার আশ্বাস প্রদান করেন।

এছাড়াও, বিটিআরসির পক্ষ থেকে গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্ষতিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশে স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার বিষয়টি গুগল প্রতিনিধিকে অবহিত করা হয়। একই সঙ্গে, গুগল প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে অপরাধীরা বেটিং বা জুয়ার বা অবৈধ কোনো আর্থিক কার্যক্রমের প্রচারণা চালাতে না পারে, সে বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান। এ লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের মাধ্যমে এ ধরনের কনটেন্ট প্রকাশের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও অপসারণের জন্য কার্যকর কারিগরি ব্যবস্থা প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় গুগলের সঙ্গে সরকারের বহুমাত্রিক সহযোগিতার পরিধি সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ দপ্তরের সাথে সাথে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, বিভাগ ও মন্ত্রণালয়ের সঙ্গে গুগলের কার্যকর সহযোগিতা ও অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে বিটিআরসির পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হয়।

গুগলের (Google) পাবলিক পলিসির প্রধান কাইল গার্ডনার (Kyle Gardner) বিটিআরসি চেয়ারম্যানের এ মতামতকে স্বাগত জানান। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিটিআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে: কর্নেল মোঃ কামরুল হাসান মামুন এবং উক্ত বিভাগের উপ-পরিচালক এস এম তাইফুর রহমান উপস্থিত ছিলেন।

আগামী ১৯ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় বিটিআরসি আয়োজিত  অনলাইন গণশুনানিতে নিন্মে উল্লেখিত লিংকের মাধ্যমে অংশগ্রহন করতে...
18/08/2026

আগামী ১৯ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় বিটিআরসি আয়োজিত অনলাইন গণশুনানিতে নিন্মে উল্লেখিত লিংকের মাধ্যমে অংশগ্রহন করতে হবে।

প্রধান লিংক: https://app.convay.com/m/j/8474518784076449

বিকল্প লিংক : (যদি কোনো কারণে প্রধান লিংকটি সচল না পাওয়া যায়) -https://btrc-gov-bd.zoom.us/j/96506433002?pwd=yj2ydDlVZoIKtk3bsTGiekYrWMzThK.1

Convay

বিটিআরসি’র চেয়ারম্যানের সাথে মেটার প্রতিনিধি দলের সাক্ষাৎবাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান ম...
13/08/2026

বিটিআরসি’র চেয়ারম্যানের সাথে মেটার প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান মেজর জেনারেল মো: এমদাদ উল বারী (অব.)-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেক জায়ান্ট মেটা (Meta)-এর একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে চেয়ারম্যানের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মেটার (Meta) দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়ার পাবলিক পলিসির পরিচালক Yuen Ting Chay, বাংলাদেশ ও নেপালের পাবলিক পলিসি প্রধান Ruzan Sarwar এবং মেটার APAC-এর লিড এজ স্ট্রাটেজি Matt Jansen উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মেটা (Meta) প্রতিনিধি দল বাংলাদেশে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে উভয়পক্ষ ঐকমত্য পোষণ করেন। বিটিআরসির পক্ষ থেকে উল্লেখ করা হয় যে, বাংলাদেশের বিপুলসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী মেটার বিভিন্ন সেবা ও প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন। তাই বাংলাদেশে মেটার (Meta) ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় অফিস স্থাপনের জন্য মেটা কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়।

এছাড়াও, বিটিআরসির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশে স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার বিষয়টি মেটা (Meta) প্রতিনিধি দলকে অবহিত করা হয়। একই সঙ্গে, বাংলাদেশে মেটার প্ল্যাটফর্মের বিপুলসংখ্যক ব্যবহারকারীর কথা বিবেচনায় নিয়ে দেশে স্থানীয় Content Delivery Network (CDN)/Edge Node স্থাপনের জন্য মেটা (Meta) কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়, যাতে বাংলাদেশের ব্যবহারকারীরা আরও উন্নত Quality of Service (QoS) এবং দ্রুততর ও নিরবচ্ছিন্ন সেবা লাভ করতে পারেন।

মেটার (Meta) প্রতিনিধি জানান, বাংলাদেশের পূর্ববর্তী ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের কয়েকটি বিধান স্থানীয়ভাবে Content Delivery Network (CDN)/Edge Node স্থাপনের ক্ষেত্রে মেটার জন্য কিছু দাপ্তরিক ও আইনগত সীমাবদ্ধতা সৃষ্টি করেছিল। তবে বর্তমান সরকারের অনুমোদিত নতুন ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬-এ এ ধরনের প্রতিবন্ধকতা না থাকায় বাংলাদেশে স্থানীয়ভাবে প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের বিষয়ে তারা আরও উদ্যোগী ও দ্রুততার সঙ্গে কাজ করবেন বলে জানান। এ সময় বাংলাদেশে ফেসবুকের কার্যক্রম ও বিভিন্ন সমসাময়িক বিষয়ে বিটিআরসি চেয়ারম্যানকে অবহিত করেন মেটা (Meta) প্রতিনিধিরা।

মেটার (Meta) প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে অপরাধীরা প্রতারণামূলক কার্যক্রম, বেটিং বা জুয়ার প্রচারণা চালাতে না পারে, সে বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান। এ লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের মাধ্যমে এ ধরনের কনটেন্ট প্রকাশের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও অপসারণের জন্য কার্যকর কারিগরি ব্যবস্থা প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিটিআরসি’র চেয়ারম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে মেটার (Meta) কার্যকর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জবাবে মেটার (Meta) প্রতিনিধি জানান, বিশ্বব্যাপী কর্মীসংখ্যা পুনর্গঠন ও জনবল কমানোর কারণে তাদের কিছু কার্যক্রমে সাময়িক ধীরগতি সৃষ্টি হয়েছে। তবে এ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে তারা আশ্বস্ত করেন।

মেটার (Meta) পাবলিক পলিসির প্রধান Ruzan Sarwar বিটিআরসি চেয়ারম্যানের মতামতকে স্বাগত জানান এবং বিটিআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশে স্থানীয়ভাবে অবকাঠামো ও অফিস স্থাপনের বিষয়ে কারিগরি ও আইনগত দিক পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে তিনি মতামত ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বিটিআরসির ভাইস-চেয়ারম্যান মো: আবু বকর ছিদ্দিক, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ এবং সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের উপ-পরিচালক এস এম তাইফুর রহমান উপস্থিত ছিলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, এ...
09/03/2026

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, এম.পি এবং মাননীয় উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবন পরিদর্শন করেন এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

ঢাকা, ০৯ মার্চ ২০২৬।

03/02/2026
পৃথিবীর অন্য কোনো দেশে NEIR-এর ডাটা যাওয়ার সুযোগ নেই...
13/01/2026

পৃথিবীর অন্য কোনো দেশে NEIR-এর ডাটা যাওয়ার সুযোগ নেই...

এনইআইআর (NEIR) সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তি....
06/01/2026

এনইআইআর (NEIR) সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তি....

০১ জানুয়ারি ২০২৬ এ চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR).
29/12/2025

০১ জানুয়ারি ২০২৬ এ চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR).

জনবল নিয়োগের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি....
17/12/2025

জনবল নিয়োগের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি....

প্রেস বিজ্ঞপ্তিঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫। National Equipment Identity Register (NEIR) সিস্টেম চালুর প্রেক্ষাপটে, দেশের সকল ...
15/12/2025

প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫।

National Equipment Identity Register (NEIR) সিস্টেম চালুর প্রেক্ষাপটে, দেশের সকল মোবাইলফোন ব্যবসায়ী কর্তৃক ইতঃপূর্বে আমদানিকৃত মোবাইল হ্যান্ডসেটসমূহের মধ্যে অবিক্রিত/স্থিত সকল মোবাইল হ্যান্ডসেটসমূহের IMEI ও সংশ্লিষ্ট তথ্যাদি NEIR সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য ১৫/১২/২০২৫ পর্যন্ত সময় প্রদান করা হয়েছিলো। লক্ষ্য করা যাচ্ছে, অনেক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী অদ্যাবধি তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহের তথ্য কমিশনে দাখিল করতে পারেনি। যে সকল মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী এখনো তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহের তথ্য দাখিল করতে পারেননি তাদের সুবিধার্থে ১৬/১২/২০২৫ তারিখের পরিবর্তে আগামী ০১/০১/২০২৬ এ NEIR সিস্টেম চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ প্রেক্ষিতে, অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহ নেটওয়ার্কে আত্তীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১/১২/২০২৫ পর্যন্ত বর্ধিত করা হলো।

এমতাবস্থায়, উল্লেখিত হ্যান্ডসেটসমূহের IMEI ও সংশ্লিষ্ট তথ্যাদি NEIR সিস্টেমে অন্তর্ভুক্তকরণের জন্য আগামী ৩১/১২/২০২৫ এর মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাট অনুযায়ী তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল মোবাইল ফোন ব্যবসায়ীগণকে অনুরোধ জানানো হলো।

https://docs.google.com/spreadsheets/d/1MC-ch3hcwVGj08_Etz5dDBY9OIoDMyELNQN3xF-6yhA/edit?gid=252489284 =252489284

Address

Plot# E-5/A, Agargaon Administrative Area, Sher-e-Bangla Nagar
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+88029611111

Alerts

Be the first to know and let us send you an email when BTRC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share