Bangladesh Minority Janata Party - BMJP

Bangladesh Minority Janata Party - BMJP বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি - বিএমজেপি এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেইজ।
(1)

উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা

উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা

বাংলাদেশের সকল নির্যাতিত-নিপীড়িত-শোষিত-অধিকার বঞ্চিত মানুষের স্বার্থ আদায় ও সংরক্ষণ, অধিকার, নিরাপত্তা এবং সর্বপরি সকলের অস্তিত্ব নিশ্চিত করা এবং সমমর্যাদা, সুশাসন, সমঅধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য, আদর্শ ও উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি।

এমতাবস্থায় অখন্ড মানবতার দর্শনে উজ্জীবিত হয়ে, মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোক

ে উক্ত সংগঠনটির করণীয় দেশ ও জাতির সামনে তুলে ধরা হলো--

১) বাংলাদেশের বর্তমানের এক কেন্দ্রীক সরকার ব্যবস্থার দুর্বলতা এখন জনগণের কাছে সুস্পষ্ঠ; যা রহিত করে, কেন্দ্র এবং রাজ্য সরকার গঠন করা এখন সময়ের দাবী। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বাংলাদেশকে ৫টি রাজ্যে বিভক্ত করতে চায় কারণ রাষ্ট্রের কাছে তার প্রতিটি নাগরিকের সমান ও সকল সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার আছে। সুতরাং বাংলাদেশকে ৫টি রাজ্যে বিভক্ত করে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার ব্যবস্থা চালু করা হবে।
২) রাষ্ট্রের সর্বস্তরের দুর্নীতি ব্যক্তি স্বার্থ/এজেণ্ডার বাইরে গিয়ে কঠোরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের সকল মেীলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষা করা হবে।

৩)সুষম সমাজ ব্যবস্থা বিনির্মাণে রাজনৈতিক প্রতিনিধিত্বের বিভিন্ন স্তরের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের জন্য রাষ্ট্রের প্রতিটি স্তরে, সাধারণের/তৃণমূলের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

৪) জাতীয় শিক্ষা কার্যক্রমের সকল পর্যায়ে আধুনিক শিক্ষা ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন পূর্বক পাঠ্যপুস্তক প্রনয়ন ও পাঠদানের ব্যবস্থা সর্বতোভাবে নিশ্চিত ও কার্যকর করা হবে।

৫) যেহেতু ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় ও অন্যান্য বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বঞ্চনা ও ষড়যন্ত্রের শিকার। তাদের অধিকার আরও নিশ্চিতকল্পে এবং রাষ্ট্রের প্রতি তাদের অধিকতর বিশ্বাস ও মনোবল ফিরিয়ে আনা এবং তাদের বসবাস চিরস্থায়ীকরণ বাংলাদেশের স্বাধীনতার অঙ্গীকারের বাস্তবায়ন অনুযায়ী অপরিহার্য বলে আমরা মনে করি। আর তাই তাদের জন্য—

ক) বাংলাদেশ জাতীয় সংসদে তাদের যথাযথ অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে ৩০টি সংসদ সদস্য পদ সংরক্ষিত ও স্থানীয় সরকারসহ অন্যান্য সকল পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

খ) উক্ত সম্প্রদায়ের জন্য একটি নিরপেক্ষ মন্ত্রণালয়সহ তাদের জন্য সুরক্ষা আইন, স্বতন্ত্র কমিশন এবং বিদ্যমান ট্রাস্ট গুলোকে ফাউন্ডেশনে উন্নীত করা হবে।

গ) হিন্দু সম্প্রদায়ের ভূমি সম্পর্কীত সকল সমস্যার সমাধান প্রচলিত হিন্দু সম্পত্তির উত্তরাধিকার আইন(প্রয়োজনে সংশোধন করে হলেও)অনুযায়ী করা হবে এবং তারা সেই অনুযায়ী সম্পত্তি প্রাপ্ত হবে। আর যাতে কোন সম্পত্তি খাস/অর্পিত জমির নামে সরকারী জমি না হয় তার ব্যবস্থা করা হবে এবং বর্তমানের অর্পিত সম্পত্তি ১৯২৭ সালের সিএস রেকর্ড অনুযায়ী তাদের প্রকৃত উত্তরাধিকারীর নিকট উপরে উল্লিখিত আইন অনুযায়ী ফেরত দেয়া হবে।

ঘ) ১৯৪৭ সালের পর হতে বর্তমান সময় পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ক্রমহ্রাসমানতার কারন নির্ধারণ ও দেশ ত্যাগের প্রবণতা সর্বতোভাবে রোধ কল্পে একটি কমিশন গঠন করা হবে।

৬) মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে- ধর্ম যার যার, রাষ্ট্র সবার-এই আদর্শ অনুসরণ করা হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ সালের বাৎসরিক আয়-ব্যয়ের অডিট রিপোর্ট দাখিল করেছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএম...
30/07/2026

বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ সালের বাৎসরিক আয়-ব্যয়ের অডিট রিপোর্ট দাখিল করেছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে বিএমজেপির সভাপতি সুকৃতি কুমার মণ্ডলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ রিপোর্ট হস্তান্তর করেন। এ সময় দলের কোষাধ্যক্ষ জগদীশ চন্দ্র বর্মন, যুগ্ম-মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অডিট রিপোর্ট জমা দেওয়া শেষে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় নির্বাচন ও সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন দলের সভাপতি সুকৃতি কুমার মণ্ডল, মহাসচিব দিলীপ কুমার দাসসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সারা দেশে শক্তিশালী নির্বাচনী প্রস্তুতি নেবে দলটি। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন মহানগর, সিটি কর্পোরেশন ও প্রায় ৩০০ থেকে ৫০০টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন অঞ্চলের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

17/07/2026

আজ বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি - বিএমজেপি'র গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সিনিয়র নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী করে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দলের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বিভিন্ন সাংগঠনিক ও কর্মসূচিভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়। একই সঙ্গে সারাদেশে বিএমজেপি'র বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটি গঠন ও পুনর্গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসময় দলের সম্মানিত সভাপতি Sukriti Kumar Mondal ও সংগ্রামী মহাসচিব Dilip Kumar Das উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
"নির্যাতিত, নিপীড়িত, শোষিত ও অধিকার বঞ্চিত মানুষ মাত্রই মাইনরিটি"—এই আদর্শকে ধারণ করে বিএমজেপি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে। ✊🇧🇩

নির্যাতিত, নিপীড়িত, শোষিত ও অধিকার বঞ্চিত মানুষ মাত্রই-মাইনরিটি"—এই দর্শনকে ধারণ করে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি - বিএ...
17/07/2026

নির্যাতিত, নিপীড়িত, শোষিত ও অধিকার বঞ্চিত মানুষ মাত্রই-মাইনরিটি"—এই দর্শনকে ধারণ করে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি - বিএমজেপি এগিয়ে চলছে।

দলের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে সম্মানিত সভাপতি, বিপ্লবী মহাসচিবসহ সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ ও দিকনির্দেশনায় দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলা কমিটি গঠন, পুনর্গঠন এবং একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও সম্প্রসারিত করার লক্ষ্যে নেতাকর্মীদের মতামত গ্রহণ, আলোচনা, মতবিনিময় সভা।

১৭ জুলাই ২০২৬, শুক্রবার
সকাল ১০:৩০ মিনিট
মহাসচিবের কার্যালয়, মডেল টাউন মোড়, মেরুল বাড্ডা, ঢাকা।

গাইবান্ধায় রামমন্দির নির্মাণে বাধা, ধর্মান্ধ অপশক্তির উসকানি এবং হরিদাস চন্দ্র তরণী দাসের গ্রেপ্তারের প্রতিবাদে বিএমজেপ...
13/07/2026

গাইবান্ধায় রামমন্দির নির্মাণে বাধা, ধর্মান্ধ অপশক্তির উসকানি এবং হরিদাস চন্দ্র তরণী দাসের গ্রেপ্তারের প্রতিবাদে বিএমজেপি-র তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ

গাইবান্ধার পলাশবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের রামমন্দির ও রামমূর্তি নির্মাণ উদ্যোগে বাধা প্রদান, ধর্মান্ধ উগ্রবাদী গোষ্ঠীর অপতৎপরতা এবং উক্ত উদ্যোগের অন্যতম সংগঠক হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও কড়া প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)।

আজ এক যৌথ বিবৃতিতে বিএমজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম পালন, প্রচার ও উপাসনালয় প্রতিষ্ঠার পূর্ণ স্বাধীন অধিকার রয়েছে। গাইবান্ধায় একটি ধর্মীয় উপাসনালয় নির্মাণকে কেন্দ্র করে উগ্রপন্থী ও স্বার্থান্বেষী মহল যে উসকানিমূলক পরিস্থিতি সৃষ্টি করেছে এবং স্থানীয় সনাতনী সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করছে, তা অসাম্প্রদায়িক বাংলাদেশ ও ধর্মীয় সম্প্রীতির ওপর প্রত্যক্ষ আঘাত।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, উগ্র ধর্মান্ধ অপশক্তির চাপের মুখে বা মদদে হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার এবং স্থানীয় সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এ ধরনের হয়রানি বন্ধ করে আইন ও বিচার বিভাগীয় নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানাচ্ছে দল।

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) পক্ষ থেকে নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করা হচ্ছে:

১. স্বচ্ছ ও নিরপেক্ষ আইনি পদক্ষেপ: হরিদাস চন্দ্র তরণী দাসের ওপর আরোপিত সব ধরণের হয়রানি বন্ধ করে বিষয়টির সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত নিশ্চিত করতে হবে।
২. ধর্মীয় নিরাপত্তা নিশ্চিতকরণ: গাইবান্ধাসহ সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, জীবন-জীবিকা এবং স্বাধীন উপাসনার পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৩. উগ্রবাদী অপশক্তি দমন: স্থানীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী এবং ধর্মান্ধ গোষ্ঠীর মদদদাতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

বিএমজেপির আহ্বান: বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিশ্বাস করে—“ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা রক্ষা না হলে কোনো সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকতে পারে না। বিএমজেপি অনতিবিলম্বে গাইবান্ধার ঘটনার ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।

বার্তা প্রেরক,
প্রচার ও প্রকাশনা বিভাগ
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)

ফেক আইডির ষড়যন্ত্রে মব জাস্টিস, ধর্মীয় অবমাননায় বৈষম্য ও রামচন্দ্রের ছবিতে জুতা মারার প্রতিবাদে বিএমজেপি-এর বিবৃতিসম্প্র...
12/07/2026

ফেক আইডির ষড়যন্ত্রে মব জাস্টিস, ধর্মীয় অবমাননায় বৈষম্য ও রামচন্দ্রের ছবিতে জুতা মারার প্রতিবাদে বিএমজেপি-এর বিবৃতি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননার অভিযোগে নাটোরের গুরুদাসপুরে শিমুল কর্মকারকে তড়িৎ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করার ঘটনায় আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন না উঠলেও, ধর্মীয় অবমাননার বিচার, ফেক আইডি বানিয়ে ষোড়যন্ত্র এবং প্রশাসনের চরম দ্বিমুখী নীতি ও বৈষম্যমূলক ভূমিকায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে -বিএমজেপি।

এক যৌথ বিবৃতিতে বিএমজেপি-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, "বাংলাদেশের অতীত ও বর্তমান ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে ভুয়া (ফেক) ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননার পোস্ট তৈরি করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরপরাধ ব্যক্তিদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়। এরপর কোনো যাচাই-বাছাই ছাড়াই পরিকল্পিতভাবে 'মব' সৃষ্টি করে ভাঙচুর, মারধর, অগ্নিসংযোগ করা হয় এবং ভুক্তভোগী সংখ্যালঘু ব্যক্তিকেই দ্রুত গ্রেপ্তার করা হয়। এই ধরনের ষড়যন্ত্র ও মব জাস্টিসের বিচার না হওয়া স্বাধীন দেশের আইনের শাসনের জন্য চরম হুমকি।"

বিবৃতিতে উত্থাপিত মূল বিষয় ও দাবিসমূহ:
১. ফেক আইডি ষোড়যন্ত্র ও মব জাস্টিস বন্ধের দাবি:
অতীতের অসংখ্য ঘটনার ন্যায় ভুয়া আইডি ব্যবহার করে সংখ্যালঘু কোনো নাগরিককে ফাঁসানোর চক্রান্ত বন্ধ করতে হবে। অভিযোগ উঠলেই নিরপেক্ষ ডিজিটাল ফরেনসিক তদন্ত না করে নিরপরাধ মানুষকে গ্রেপ্তার এবং মব তৈরি করে মাইনরিটি সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানোর যে সংস্কৃতি গড়ে উঠেছে, তার অবসান ঘটাতে হবে।

২. আইন প্রয়োগে চরম বৈষম্য ও দ্বিমুখী নীতি:
একদিকে ভুয়া পোস্ট বা সামান্য অভিযোগে সংখ্যালঘু ব্যক্তিদের তড়িৎ গ্রেপ্তার ও মব জাস্টিসের মুখোমুখি হতে হয়; অন্যদিকে গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের বিগ্রহ নির্মাণে বাধা প্রদান, উগ্রবাদী গোষ্ঠীর উসকানিমূলক মিছিল এবং প্রকাশ্যে রামচন্দ্রের ছবিতে জুতা মেরে চরম অবমাননা করার পরও অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ধর্মীয় প্রতীকে জুতা মারা কি অবমাননার আওতায় পড়ে না? কেন এই অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন নিরব?

৩. মঠ, মন্দির ও গির্জায় হামলা এবং হুমকিদাতাদের ছাড়:
দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত মঠ, মন্দির ও গির্জা ভেঙে ফেলার হুমকি দিচ্ছে উগ্রবাদী গোষ্ঠী। এ ধরনের প্রকাশ্য হুমকির বিরুদ্ধে প্রশাসন দৃশ্যমান কোনো আইনি বা প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা বারবার উৎসাহিত হচ্ছে এবং সংখ্যালঘু সম্প্রদায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

বিএমজেপি-এর সুনির্দিষ্ট দাবি:
• ভুয়া বা ফেক আইডি থেকে ধর্মীয় অবমাননার অভিযোগ উঠলে কোনো প্রকার মব সৃষ্টি না করে আগে নিরপেক্ষ ও বৈজ্ঞানিক তদন্ত সম্পন্ন করতে হবে। মব সৃষ্টি করে মারধর ও হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
• গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রামচন্দ্রের ছবিতে জুতা মেরে অবমাননাকারী এবং বিগ্রহ নির্মাণে বাধাদানকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।
• পলাশবাড়ীতে রামচন্দ্রের বিগ্রহ নির্মাণের কাজ শতভাগ প্রশাসনিক নিরাপত্তায় সম্পাদন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
• মঠ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে হামলা এবং হুমকিদাতাদের চিহ্নিত করে বিশেষ আইনি প্রক্রিয়ায় বিচার করতে হবে।
• 'আইনের চোখে সবাই সমান'—এই সাংবিধানিক নীতির নিরিখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিএমজেপি মনে করে, ভুয়া আইডির ষড়যন্ত্র, মব জাস্টিস এবং বিচারে প্রশাসনিক বৈষম্য দেশের অসাম্প্রদায়িক সামাজিক সম্প্রীতিকে ধ্বংস করছে। অবিলম্বে এ ধরনের বৈষম্যমূলক আচরণ বন্ধ করে দোষীদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

প্রচারে:
দপ্তর বিভাগ,
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি - বিএমজেপি।

#বিএমজেপি #বাংলাদেশ_মাইনরিটি_জনতা_পার্টি

বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন! 🌸বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি - বিএমজেপি'র সুসংগঠিত ধারাকে আরও গতিশীল করতে এবং যোগ্য নেতৃত...
11/07/2026

বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন! 🌸

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি - বিএমজেপি'র সুসংগঠিত ধারাকে আরও গতিশীল করতে এবং যোগ্য নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনের সম্মানিত মহাসচিব Dilip Kumar Das মহোদয়কে এক জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিএমজেপি কেন্দ্রীয় কমিটির নব-মনোনীত সহ-সভাপতি অজিত চৌধুরী মহাশয়ের সার্বিক উদ্যোগ ও আয়োজনে আজ এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের নীতি ও আদর্শের প্রতি গভীর আস্থা রেখে তাঁকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে ভূষিত করায় অজিত চৌধুরী মহাসচিব দিলীপ কুমার দাস মহোদয়ের প্রতি আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে দেশ, জাতি ও সংখ্যালঘু জনগণের সেবায় মহাসচিব মহোদয়ের দিকনির্দেশনায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

"যোগ্য নেতৃত্বের প্রতি আস্থা রাখায় এবং আমাকে বিএমজেপি-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে ভূষিত করায় সংগঠনের সুযোগ্য ও সম্মানিত মহাসচিব দিলীপ কুমার দাস মহোদয়কে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।"

— অজিত চৌধুরী (সহ-সভাপতি, বিএমজেপি কেন্দ্রীয় কমিটি)

সংবর্ধনা অনুষ্ঠানে বিএমজেপি-র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সম্মানিত মহাসচিব দিলীপ কুমার দাস মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের আদর্শকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান।

দেশ ও জনগণের কল্যাণে এবং অধিকার আদায়ের সংগ্রামে বিএমজেপি সর্বদা সচেষ্ট।

#বিএমজেপি #দিলীপ_কুমার_দাস #অজিত_চৌধুরী #সংবর্ধনা_অনুষ্ঠান #বাংলাদেশ_মাইনরিটি_জনতা_পার্টি #রাজনৈতিক_বার্তা #দেশ_ও_জনগণের_সেবায়

Address

43/A Indira Road, Tejgaon, Farmgate
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Minority Janata Party - BMJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Minority Janata Party - BMJP:

Shortcuts

Share