18/08/2026
স্বদেশ উন্মুক্ত পাঠাগার
আসসালামু আলাইকুম।
সম্মানিত সুধী ও সুপ্রিয় বইপ্রেমী ভাই-বোনেরা,
আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের সকলের স্বপ্নের "স্বদেশ উন্মুক্ত পাঠাগার"-এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। 📖💚
সবাইকে সাথে নিয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য। এই বিশেষ মুহূর্তে আপনারা সবাই সাদর আমন্ত্রিত।
🗓️ তারিখ: ২১শে আগস্ট, ২০২৬ (শুক্রবার)
⏰ সময়: বাদ আছর
📍 স্থান: লুটের চর, আব্দুল আলী মার্কেট, শ্যামলাপুর, সাভার, ঢাকা।
আসুন, সবাই মিলে বই পড়ার সুন্দর এক পরিবেশ গড়ে তুলি। আপনাদের উপস্থিতি আমাদের এই পথচলাকে আরও সাফল্যমণ্ডিত করবে।
ধন্যবাদান্তে,
স্বদেশ উন্মুক্ত পাঠাগার পরিবার