Ayesha Siddika

Ayesha Siddika মানুষের শান্তির জন্য নির্বিচ্ছিন্ন ছুটে চলা।

16/08/2026

জাগাও নারী কে....

13/08/2026

এই বাংলার মাটিও উগ্রবাদীদের নিষিদ্ধের দাবি তুলবে।

আমাদের সমাজে একটা উগ্রবাদী গোষ্ঠি ধর্মের দোহাই দিয়ে কখনো কাউকে কাফের ফতোয়া দিচ্ছে, কাউকে মুরতাদ বলছে, শিল্পচর্চা গানবা...
12/08/2026

আমাদের সমাজে একটা উগ্রবাদী গোষ্ঠি ধর্মের দোহাই দিয়ে কখনো কাউকে কাফের ফতোয়া দিচ্ছে, কাউকে মুরতাদ বলছে, শিল্পচর্চা গানবাজনা কে হারাম বলে দিচ্ছে, ঘরের বাইরে গিয়ে যে নারী কাজ করছে, তাকে যদি তাদের পছন্দ না হয়, সেই নারীকে পতিতা বলছে।

যারা ধর্মকে শুধু ফতোয়া দেওয়ার কাজে এভাবে ব্যবহার করছেন, ধর্মের ঠিকাদারি এখন যেন তাদের হাতেই। তাই ধর্মের অমিয় সুধা-যে ধর্ম সকল বর্ণ ও ধর্মের মানুষের জন্য শান্তি ও মুক্তির বার্তা নিয়ে এসেছে, তা কেউ প্রাণভরে পান করতে পারছে না।

এই ধর্মের ঠিকাদাররা শুধু ধর্মের নামে ভয় ছড়াতে জানে, ঘৃণা ছড়াতে জানে, মব সৃষ্টি করতে জানে এবং অবলা বলে নারীদের গৃহবন্দি করে রাখতে জানে। কিন্তু এত কিছু জানার পরও সঠিক ধর্মটাই তাদের অজানা রয়ে গেছে। আমাদের দুর্ভাগ্য যে, এই প্রকৃত ধর্ম সম্পর্কে অজ্ঞ গোষ্ঠীর কাছেই আমরা ধর্ম শিখে যাচ্ছি।

না জানা অবশ্যই একটি বড় দুর্বলতা। তাই যারা এতদিন ‘ধর্ম সম্পর্কে জানি না’ এটাকেই নিজেদের আধুনিকতার পরিচয় হিসেবে দেখিয়েছেন, তারা এবার ধর্মের প্রকৃত রূপ সম্পর্কে জানুন। আর এই ঠিকাদারদের হাত থেকে সমাজকে রক্ষা করুন।

10/08/2026

দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারা চলছে।

08/08/2026

যে মুখে আল্লাহর কালাম পরে, সেই মুখ দিয়ে এরকম মিথ্যা কিভাবে বলে!

রাজধানী ঢাকায় হেযবুত তওহীদের উদ্যোগে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) ভবনে এ...
08/08/2026

রাজধানী ঢাকায় হেযবুত তওহীদের উদ্যোগে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী।

অনুষ্ঠানে রুফায়দাহ পন্নী বলেন, জাহেলি যুগে আরব সমাজে নারীরা ছিল বঞ্চিত ও নিগৃহীত। ইসলাম এসে তাদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করেছে। নারীরা নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারে, এক্ষেত্রে ইসলাম কখনোই বাধা দেয় না।

ইসলামের সোনালী যুগের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ও খলিফাদের আমলে নারীরা বাজারব্যবস্থাপনা ও হাসপাতাল পরিচালনা থেকে শুরু করে যুদ্ধের মতো বিপজ্জনক জায়গাগুলোতেও ছুটে যেতেন। মসজিদ ও ঈদগাহর ময়দানে ছিল তাদের অবাধ অংশগ্রহণ।

ইসলামে নারীদের অবস্থান সম্পর্কে সমাজে এক ধরনের বিকৃত ধারণা প্রচলিত আছে, এমন মন্তব্য করে রুফায়দাহ পন্নী বলেন, বর্তমানে ধর্মের নামে নারীদেরকে বাক্সবন্দি করে রাখার প্রবণতা দেখা যায়। এটি আল্লাহর দেয়া বিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আল্লাহ তাআলা নারী ও পুরুষ উভয়ের জন্য পর্দাকে ফরজ করেছেন এবং কতটুকু পর্দা করলে যথেষ্ট তাও কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহর এই বিধান সহজ-সরল ও ভারসাম্যপূর্ণ। সেই সহজ-সরল বিধানকে মনগড়া ফতোয়ার মাধ্যমে কঠিন করে ফেলেছে এক শ্রেণির উগ্রবাদী ধর্মব্যবসায়ী, মন্তব্য করেন রুফায়দাহ পন্নী।

তিনি এই বিকৃত ফতোয়ার বিপরীতে ইসলামের সঠিক আদর্শ প্রচারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

ঢাকা মহানগর হেযবুত তওহীদের নারী সম্পাদক তাসলিমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির মহিলা বিষয়ক সম্পাদক বন্যা সাত্তার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মের সহ-সাংগঠনিক সম্পাদক নাসরিন আলম, হেযবুত তওহীদের যুগ্ম নারী সম্পাদক আয়শা সিদ্দিকা প্রমুখ।

07/08/2026

এই প্রতারণার শেষ কোথায়!

06/08/2026

হেযবুত তওহীদের নারীদের উপর আরোপিত মিথ্যা অপবাদের বিচার না করলে, বাংলাদেশে কোন নারীর ইজ্জত সুরক্ষিত থাকবে না।

04/08/2026

অপেক্ষা করো, এই বাংলার মাটিও তোমাদের কে নিষিদ্ধের দাবি তুলবে।

জাতীয় প্রেসক্লাবের সামনে হেযবুত তওহিদের প্রতিবাদ সমাবেশ।
02/08/2026

জাতীয় প্রেসক্লাবের সামনে হেযবুত তওহিদের প্রতিবাদ সমাবেশ।

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayesha Siddika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category