Notre Dame Humanitarian Club

Notre Dame Humanitarian Club This page is from "Notre Dame Humanitorian Club"

একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নটর ডেম কলেজ জন্মলগ্ন থেকেই তার ছাত্রদের মনুষ্যত্বের বিকাশ, উন্নত জীবনবোধ, প্রকৃত জ্ঞান অর্জন, সৃজনশীলতার বিকাশ ও আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এলক্ষ্যে ১৯৮৪ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট এক শুভলগ্নে কলেজের তৎকালীন অধ্যক্ষ ফাদার জে.এস. পিশাতো সি.এস.সি.-র অত্যন্ত সক্রিয় ভূমিকায় এবং মানবিক বিভাগের কয়েকজন ছাত্রের আন্তরিক উৎসাহ ও প্রচেষ

্টায় "নটর ডেম মানবিক সংঘ" (Notre Dame Humanitarian Club) এর আত্মপ্রকাশ ঘটে।

লক্ষ্য ও উদ্দেশ্য :

১. বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উপায় খুঁজে বের করা।
২. প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ কালে আর্তমানবতার সেবায় ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মনোবৃত্তি গড়ে তোলা।
৩. শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান সমাজ উন্নয়নমূলক কাজে প্রয়োগে উদ্বুদ্ধ করা।
৪. ছাত্রদের নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।

কার্যক্রম :

১. বন্যা, ঘূর্ণিঝড়, খরা ইত্যাদি দুর্যোগ পরবর্তীকালীন ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও বিভিন্ন সহায়তা প্রদান।
২. শীতার্তদের শীতবস্ত্র বিতরণ।
৩. গরিবদের ঈদবস্ত্র বিতরণ।
৪. রোজার মাসে গরিবদের ইফতার প্রদান।
৫. রক্তদান কর্মসূচি পরিচালনা।
৬. সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে সেমিনার আয়োজন।
৭. বার্ষিক সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা "Hero of NDC" আয়োজন।
৮. বিভিন্ন জাতীয় দিবসে সক্রিয় অংশগ্রহণ।
৯. শিক্ষা সফর।
১০. সাপ্তাহিক ক্লাব-সভা ও কর্মশালা।
এছাড়াও ক্লাবটি বিভিন্ন মানবসেবা মূলক কর্মকান্ড অত্যন্ত সুচারুভাবে পরিচালনা করে আসছে।

প্রকাশনা :

ছাত্রদের সৃজনশীলতা বিকাশের লক্ষে মানবিক সংঘ নিয়মিত "অনির্বান" নামে একটি দেয়ালিকা প্রকাশ করে থাকে, এতে তরুণ লেখকদের গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি লেখা স্থান পায়।

এছাড়া, ক্লাবটি "প্রদাহ" নামে একটি বার্ষিক ম্যাগাজিন প্রকাশ করতো। বর্তমানে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ক্লাবের বার্ষিক মুখপত্র হিসেবে "মানববর্তা" প্রকাশের উদ্যোগ গৃহীত হয়েছে ।

স্বাধীনতা মানে শুধু একটি দিন নয়, এটি আমাদের গর্ব, আমাদের আত্মপরিচয়, আমাদের অস্তিত্বের গল্প। 🇧🇩নটর ডেম মানবিক সংঘের পক্...
26/03/2026

স্বাধীনতা মানে শুধু একটি দিন নয়, এটি আমাদের গর্ব, আমাদের আত্মপরিচয়, আমাদের অস্তিত্বের গল্প। 🇧🇩

নটর ডেম মানবিক সংঘের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের এই লাল-সবুজের বাংলাদেশ।

আসুন, স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাই মানবিকতা, সহমর্মিতা ও দেশের প্রতি ভালোবাসা নিয়ে। একসাথে গড়ে তুলি একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ।

Eid is a celebration of joy, love, and togetherness.On behalf of Notre Dame Humanitarian Club, we extend our heartfelt w...
20/03/2026

Eid is a celebration of joy, love, and togetherness.
On behalf of Notre Dame Humanitarian Club, we extend our heartfelt wishes to everyone.

May your life be filled with happiness, peace, and prosperity.

Eid Mubarak! 🤍🌙

নটর ডেম মানবিক সংঘের আয়োজনে গত ৫ মার্চ, ২০২৬ এ অনুষ্ঠিত হলো “সহমর্মিতার ইফতার"। এই উদ্যোগের মাধ্যমে ফুটপাতে বসে প্রায় ২০...
08/03/2026

নটর ডেম মানবিক সংঘের আয়োজনে গত ৫ মার্চ, ২০২৬ এ অনুষ্ঠিত হলো “সহমর্মিতার ইফতার"। এই উদ্যোগের মাধ্যমে ফুটপাতে বসে প্রায় ২০০ জন পথচারী, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে একসাথে ইফতার ভাগ করে নেওয়ার একটি ছোট প্রচেষ্টা করা হয়।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো সহমর্মিতা, সম্মান ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া, যেখানে সবাই একসাথে বসে একটি সাধারণ মুহূর্তকে ভাগ করে নিয়েছে। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা একসাথে কলেজ প্রাঙ্গনে ইফতার সম্পন্ন করে ও নিজেদের মধ্যে কুশল বিনিময় করে।

নটর ডেম মানবিক সংঘের সম্মানিত মডারেটর এবং ২৫, ২৬ ও ২৭ ব্যাচের শিক্ষার্থীরা সহ এই কার্যক্রম সফল করতে যারা শ্রম, সময় ও সহযোগিতা দিয়েছেন, সবার প্রতি নটর ডেম মানবিক সংঘের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা।

নটর ডেম মানবিক সংঘের উদ্যোগে গত ১১ই জানুয়ারি ২০২৬ এ “মানুষের জন্য ভালোবাসা, জীবনের জন্য আস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখ...
06/03/2026

নটর ডেম মানবিক সংঘের উদ্যোগে গত ১১ই জানুয়ারি ২০২৬ এ “মানুষের জন্য ভালোবাসা, জীবনের জন্য আস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে শীতের কষ্টে থাকা মানুষের মাঝে সামান্য উষ্ণতা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি মানবিক সংঘের পক্ষ থেকে প্রিন্সিপাল ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি এর কাছে নগদ অর্থ হস্তান্তর করা হয়, যার মাধ্যমে উত্তরবঙ্গের শীতার্তদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হবে।

মানবিক সংঘের সম্মানিত মডারেটর জনাব মোঃ আতাউল ওয়াহিদ রূপক এর নেতৃত্বে সদস্যদের সহযোগিতায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। মানবতার সেবায় আমাদের এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Address

Toyenbee Circular Road
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Notre Dame Humanitarian Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Notre Dame Humanitarian Club:

Shortcuts

Share