DCU Helpline

DCU Helpline DCU Help Center � সমস্যা বলুন, সমাধান নিন।

💥 ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি | ২০২৫–২৬ শিক্ষাবর্ষযেসব শিক্ষার্থী এখনো কোনো বিষয়ে/সাবজেক্টে মনোনীত হননি, তাদের বিভিন্ন ব...
26/08/2026

💥 ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি | ২০২৫–২৬ শিক্ষাবর্ষ
যেসব শিক্ষার্থী এখনো কোনো বিষয়ে/সাবজেক্টে মনোনীত হননি, তাদের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য চয়েস প্রদানের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
🔸 অন্যদিকে, যারা ইতোমধ্যে সাবজেক্ট ও ইনস্টিটিউটে মনোনীত হয়েছেন, তারা আগামী ২৭/০৮/২০২৬ থেকে ০৬/০৯/২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত বিভাগে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন। ‼️
📌 ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
নিম্নলিখিত কাগজপত্র নির্ধারিত বিভাগে জমা দিতে হবে।

25/08/2026

🔥 সর্বশেষ 🔥

সরকারি ছুটির কারণে আগামীকাল কাগজপত্র জমা নেওয়া হবে না। ২৭ আগস্ট থেকে জমা নেওয়ার সম্ভাবনা।আজই ওয়েবসাইটে নোটিশ আসবে.!

22/08/2026

সফলতার গল্প সবাই শোনে,
কিন্তু সেই সফলতার পেছনে লুকিয়ে থাকা হেরে যাওয়ার গল্পটা কয়জন জানে?
বারবার ব্যর্থ হয়েও যে মানুষটা থেমে যায়নি, শেষ পর্যন্ত সাফল্য তার কাছেই ধরা দিয়েছে।
তাই ব্যর্থতাকে শেষ ভেবে নয়—সফলতার পথে একটি ধাপ ভেবেই এগিয়ে যেতে হয়। 🌸
আজকের ব্যর্থতাই হয়তো আগামী দিনের সবচেয়ে সুন্দর সফলতার গল্প। ❤️

“নতুন দায়িত্ব, নতুন প্রত্যয়—দেশের অগ্রযাত্রায় নতুন আশার আলো। 🇧🇩মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্...
22/08/2026

“নতুন দায়িত্ব, নতুন প্রত্যয়—দেশের অগ্রযাত্রায় নতুন আশার আলো। 🇧🇩
মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তাঁর প্রজ্ঞা, নেতৃত্ব ও দূরদর্শিতায় বাংলাদেশ আরও এগিয়ে যাক সমৃদ্ধি ও সাফল্যের পথে।
দেশ ও জাতির কল্যাণে তাঁর দায়িত্বশীল ভূমিকা হোক গৌরবের ও অনুপ্রেরণার।
🌸 অভিনন্দন ও শুভকামনা 🌸
— ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

22/08/2026

সরকারের চালু করা বিভিন্ন কার্ডের উদ্বোধন:
১। ফ্যামিলি কার্ড: ১০ মার্চ, ২০২৬।
২।খাল খনন কর্মসূচি: ১৬ মার্চ ২০২৬
৩। ক্রীড়া কার্ড: ৩০ মার্চ, ২০২৬।
৪। কৃষক কার্ড: ১৪ এপ্রিল, ২০২৬।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি...
20/08/2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (DCU) সহ দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী রাষ্ট্রপতি দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

আলহামদুলিল্লাহ ৮৬.৪% হ্যাঁ ভোটে শিক্ষার্থীদের বিজয়। সবচেয়ে বেশি ভোট দিয়েছে, তিতুমীর কলেজ ক্যাম্পাস, ঢাকা সেন্ট্রাল ইউনি...
20/08/2026

আলহামদুলিল্লাহ ৮৬.৪% হ্যাঁ ভোটে শিক্ষার্থীদের বিজয়। সবচেয়ে বেশি ভোট দিয়েছে, তিতুমীর কলেজ ক্যাম্পাস, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

19/08/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Aysha Siddika, Luxmi Roy Toni, ON Tim Chowdhury, Sourov Paul, Lizan Mollik, Al Maruf, Mst Nur Jannat, Maliha Maisha, Samia Sultana Jim, Paiching Marma, Milon Howlader, Minhaj Md. Talha, Mymuna M A, Ashraful Islam Meheraz, Jhuma Akther, Nazma Parvin, Samsunnahar Sumi, Sadman Hossain Shimul, Sharmin Akter, AI SH, Sinthiya Afrin, Óñ Î, Jerin's J, Abdullah Abdullah, Mst Rumana Khatun, Sadiya Afrin Noor, Abu Bakar, মীর জাফর, Ziaul Haque

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় যে ছাত্রসভাটি বসেছিল, সেখানে উপস্থিত তরুণেরা জানতেন না ...
19/08/2026

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় যে ছাত্রসভাটি বসেছিল, সেখানে উপস্থিত তরুণেরা জানতেন না যে তাঁরা ইতিহাস রচনা করতে যাচ্ছেন। তাঁদের সামনে প্রশ্ন ছিল একটাই: ১৪৪ ধারা ভাঙা হবে কি হবে না। সভায় দীর্ঘ বিতর্ক হয়, মতভেদ হয়, এবং শেষ পর্যন্ত সিদ্ধান্তটি নেওয়া হয় খুব সামান্য ব্যবধানে। সেদিন সকালে যাঁরা ভেবেছিলেন "আমি না গেলেও চলবে, আমার একার মতামতে কী-ই বা আসে যায়" তাঁরা কি জানতেন, সেই সভাকক্ষে অনুপস্থিত থাকার অর্থ ছিল বাংলা ভাষার ভবিষ্যৎ নির্ধারণের মুহূর্তে অনুপস্থিত থাকা?

ইতিহাসের একটি নিষ্ঠুর নিয়ম আছে। বড় মুহূর্তগুলো কখনো ঘোষণা দিয়ে আসে না। সেগুলো আসে সাধারণ কোনো সকালে, সাধারণ কোনো সভায়, সাধারণ কোনো কাগজে সই করার মধ্য দিয়ে। মুহূর্তটির গুরুত্ব আমরা বুঝি অনেক পরে!! তখন আর ফিরে গিয়ে উপস্থিত থাকার সুযোগ থাকে না।

আবার প্রতিটি জাতির, প্রতিটি প্রতিষ্ঠানের ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে, যেগুলো সংখ্যাগরিষ্ঠের নীরবতার কারণে অন্যভাবে লেখা হয়ে গেছে। সেসব ক্ষেত্রে কেউ ষড়যন্ত্র করেননি, কেউ বাধাও দেননি, কেবল অনেকে ভেবেছিলেন, "আমার একটা মত না জানালেও চলবে।"

ছোটোখাটো ২/১ টি মূহুর্ত কারো কাছে তুচ্ছ মনে হতে পারে। কিন্তু ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তনগুলো প্রায়ই এসেছে ঠিক এমন তুচ্ছ মনে হওয়া মুহূর্তগুলো থেকেই। আমি বিশ্বাস করি, এই অনিশ্চয়তা কেটে যাবে। অন্ধকার যত দীর্ঘই হোক, আলো আসবেই। কিন্তু সেই আলোর যাত্রায় সহযাত্রী হওয়ার সুযোগ কি হেলায় হারানো উচিত হবে?

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরমপূরণ শুরু হবে ২৪ আগস্ট থেকে...
19/08/2026

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরমপূরণ শুরু হবে ২৪ আগস্ট থেকে এবং চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। 📢

Address

Dhaka Division
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when DCU Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category