29/06/2026
মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম কর্তৃক আয়োজিত সেবা সহজিকরণ বিষয়ক ৩ (তিন) দিনব্যাপী কর্মশালা ৭ - ৯ জুন, ২০২৬ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সেবা সহজিকরণ সংক্রান্ত প্রস্তাবনা “সকল অনলাইন সেবার একক প্ল্যাটফর্ম Single sign-on (SSO) সিস্টেম উন্নয়ন” উপস্থাপন করা হয়।