07/10/2025
১৯ তম নিবন্ধনে চাকরির প্রত্যাশীদের দৃষ্টি আকর্ষণ:
সম্প্রতি গ্রন্থাগারও তথ্য বিজ্ঞান বিষয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীগণ আমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, মেইলে বা সরাসরি ফোন করে এমসিকিউ এর উপর গ্রন্থাগার প্রভাষক এবং সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান)র বই প্রকাশিত হয়েছে কিনা সেজন্য প্রতিনিয়ত নক করছেন; যা আমার জন্য অনেক সময় পীড়া দিচ্ছে বলে দৃষ্টি আকর্ষণ।
প্রিয় চাকরি প্রত্যাশীগণ,
এনটিআরসিএ কর্তৃক যে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হচ্ছে, সেটা এখনো চূড়ান্ত হয়নি। প্রায় চূড়ান্ত পর্যায়ে । এটা চূড়ান্ত হলে এক মাসের মধ্যে বই বাজারে আসবে বলে আশা করি ।
আমাদের ৬ জন অভিজ্ঞ শিক্ষক গত তিন মাস ধরে প্রায় ৪১০০ এর অধিক বিভিন্ন টপিক্স এর উপর এমসিকিউ কোয়েশ্চেন ও উত্তর কী তৈরি করেছেন এবং এখনো করছেন । আমাদের টার্গেট দশটা ইউনিট থেকে ১০০০০ এমসিকিউ কোয়েশ্চেন ও উত্তর তৈরি করা। প্রথম ৬০০০ প্রশ্ন হলে আমরা প্রথমে 'গ্রন্থাগার প্রভাষক'র বইটা প্রেসে দিব । কেননা এর বেশি প্রশ্ন সংযুক্ত হলে বই এত বড় হবে যায় হ্যান্ডেল করা কঠিন হবে । সেজন্য বাকি ৪০০০ এমসিকিউ কোয়েশ্চেন আমাদের শিক্ষার্থীদের জন্য এক্সট্রা হাতে থাকবে, সেটা ১৯তম পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগে আগে যেকোনো মাধ্যমে প্রকাশ করতে পারব বলে আশা রাখি।
শিক্ষার্থীদের প্রতি অনুরোধ,
আপনারা সংযুক্ত টপিক্সের উপর প্রচুর পড়াশোনা করেন । কেননা বেসিক বিষয়টা আপনি না জানলে mcq এর উত্তর দিতে পারবেন না। বিষয়টা জেনে রাখেন।
অনেকে পড়াশোনা বন্ধ করে হাত-পা গুটিয়ে বসে আছেন । তাদের বলছি, আপনার কাছে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে যে বই থাকুক না কেন, বিশেষ করে এনটিআরসিএ-র কারিকুলাম এর উপর , সেটা আপনি রিডিং বারবার পড়েন। কেননা পরীক্ষা পদ্ধতি, কোশ্চেনের প্যাটার্ন, মডারেশন, ভাইবা এর সকল কিছু যাচাই-বাছাইয়ের জন্য বেসিক জিনিস জানার কোন বিকল্প নেই ।
এতদসঙ্গে আপনাদের অবগতির জন্য বেসিক ৯৫ টি টপিক সংযুক্ত করলাম। সাথে একেবারে বেসিক লেভেলের ৫০টি এমসিকিউ নমুনা কোয়েশ্চেন উপস্থাপন করলাম ধারণা পাওয়ার জন্য।
সংযুক্ত ৯৫ টি মৌলিক বিষয়ে আপনার কি কি জ্ঞান আছে সেটা চর্চা করতে থাকুন । তাছাড়া ড. এম মিজানুর রহমান প্রফেশনাল কলেজ এবং এমআরএসটি যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন তাদের থাকছে ৩৬০০ নমুনা প্রশ্ন।
যারা বি গ্রুপে সংযুক্ত হয়েছেন, হচ্ছেন এবং হবেন তারা ০১৬১১০২০২৬৬ বা ০১৯৭১০২০২৬৬ নাম্বারে যোগাযোগ করে সংযুক্ত হয়ে যান।
বি গ্রুপের ক্লাস আজ ০৭.১০.২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে। আপনাদের জন্য থাকছে পাঁচজন বিশেষজ্ঞ শিক্ষকের আরো ৩৬০০ এক্সট্রা এমসিকিউ কোশ্চেন । আজকের ক্লাসটি সবার জন্য উন্মুক্ত থাকবে, লিংক বিকাল পাঁচটায় দেওয়া হবে ।
আপনারা বিষয়টি যেভাবেই নেন না কেন , মূল বিষয় জানা না থাকলে কোন প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না । mcq-র কোন কোয়েশ্চন সরাসরি কমন পড়ে না। সামান্য হয়তো দুই দশটা পড়তে পারে । কিন্তু এবার যেহেতু পাশ মার্ক কম সেজন্য আপনাকে বেশি মার্ক পেয়ে পাশ করে, মেধা তালিকায় উপরে আসতে হবে। এ বিষয়টি মাথায় রেখে পড়াশোনা করার অনুরোধ রইল।
পরামর্শতে ত্রুটি বিচ্যুতি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।