Siratul Mustaqim Foundation

Siratul Mustaqim Foundation সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, মানবসেবায় নিবেদিত নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠান। রেজিস্ট্রেশন নং S-14096।
(2)

সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, আর্ত মানবতার সেবায় নিবেদিত বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সামাজিক প্রতিষ্ঠান। আমাদের রেজিস্ট্রেশন নম্বর S-14096।
কুরআন ও সুন্নাহর আলোকে মধ্যমপন্থায় একটি সুখী, সমৃদ্ধ, ইনসাফপুর্ন সমাজ বিনির্মানে অবদান রাখার প্রত্যয়ে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু। শিক্ষা, সংস্কৃতি, দাওয়াহ ও সমাজ সংস্কারে কাজ করাই আমাদের লক্ষ্য।

আপনি কি নিয়মিতভাবে মানুষের পাশে থাকার একটি পথ খুঁজছেন?আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা একটু সহযোগিতা পেলেই তাদের...
05/09/2026

আপনি কি নিয়মিতভাবে মানুষের পাশে থাকার একটি পথ খুঁজছেন?

আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা একটু সহযোগিতা পেলেই তাদের কঠিন সময়টা সহজ করে নিতে পারেন। কারও প্রয়োজন খাবারের। কারও চিকিৎসার। কারও প্রয়োজন একটি কাজ শুরু করার সুযোগ। আবার কারও প্রয়োজন শুধু একটু ভরসার।

হয়তো আপনি সবার পাশে একা দাঁড়াতে পারবেন না। কিন্তু আপনার ছোট্ট একটি উদ্যোগ অনেক মানুষের পাশে দাঁড়ানোর পথ তৈরি করতে পারে।

সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের ডোনার মেম্বার হয়ে যুক্ত থাকুন আমাদের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে।

আপনার নিয়মিত সহযোগিতা পৌঁছে যেতে পারে কোনো অসহায় মানুষের প্রয়োজনের সময়ে। কারও জীবনে স্বস্তি হয়ে আসতে পারে। কারও নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা হতে পারে।

আপনার দেওয়া প্রতিটি সহযোগিতা শুধু একটি অনুদান নয়। এটি হতে পারে কোনো মানুষের মুখের হাসির কারণ। কোনো পরিবারের স্বস্তির কারণ। কোনো স্বপ্ন আবার শুরু করার সুযোগ।

আসুন, ভালো কাজের এই যাত্রায় আপনিও আমাদের একজন নিয়মিত সঙ্গী হোন।

ডোনার মেম্বার হয়ে যুক্ত থাকুন সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের সঙ্গে।

আপনি কি জানেন, জুমু'আর দিনে এমন একটা মুহুর্ত আছে যখন দুয়া কবুল হয়?রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "জুমু'আর দ...
04/09/2026

আপনি কি জানেন, জুমু'আর দিনে এমন একটা মুহুর্ত আছে যখন দুয়া কবুল হয়?

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "জুমু'আর দিনে এমন একটা সময় রয়েছে, যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা আল্লাহ তাই দেন। অতএব আছরের শেষ সময়ে, তোমরা তা তালাশ করো।"
[আবু দাউদ, হাদিস: ১০৪৮, নাসাঈ হাদিস: ১৩৮৯]

জুমু'আর দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। জুমু'আর দিন অনেকগুলো ফজিলতপূর্ণ আমল রয়েছে। এর মধ্যে অন্যতম হলে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দুয়া করা৷ এই সময়ে আল্লাহ তাআলা বান্দার দুয়াগুলো কবুল করেন।

আল্লাহ তা'আলা আমাদের সকল কবুল করুন আমিন। আপনার দুয়ায় আমাদের মাজলুম ভাইবোনদের স্মরন করতে ভুলবেন না ইনশাআল্লাহ।

একজন এতিম ও সর্বহারা মানুষের জন্য একটি নিরাপদ বাসস্থান তৈরি করতে আপনি কি আমাদের সঙ্গে সামিল হতে চান?বাবা-মা হারা আকবরের ...
02/09/2026

একজন এতিম ও সর্বহারা মানুষের জন্য একটি নিরাপদ বাসস্থান তৈরি করতে আপনি কি আমাদের সঙ্গে সামিল হতে চান?

বাবা-মা হারা আকবরের নিজের কোনো ভিটেমাটি নেই। বিয়ের পর তিনি শ্বশুরের এই ঘরটিতেই আশ্রয় নেন। তার শ্বশুরও বর্তমানে মৃত। কিছুদিন আগে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে স্বাবলম্বী করে তুলতে একটি ভ্যান কিনে দেওয়া হয়।

আকবরকে ভ্যানটি দেওয়ার সময় তার থাকার ঘরটির করুণ অবস্থা আমাদের নজরে আসে। জরাজীর্ণ এই ঘরটিতে তার পরিবারের বসবাস সত্যিই কষ্টকর। তাই আমরা উদ্যোগ নিয়েছি, আকবরের জন্য একটি নতুন ও নিরাপদ ঘর তৈরি করে দেওয়ার।

এই ঘরটি নির্মাণ করতে আমাদের প্রয়োজন ১ লাখ ৫০ হাজার টাকা।

আপনারা কি এই মহৎ উদ্যোগে আমাদের সঙ্গে সামিল হতে চান?

প্রতিদিনই তো আমরা কত খাতে সাদাকাহ করি। কত মানুষের পাশে দাঁড়াই, কত মানুষের দু'আয় জায়গা করে নিই। আজ যদি আপনার সহযোগিতায় একজন সর্বহারা মানুষ একটি নিরাপদ আশ্রয় পায়, তবে সেই ঘরের প্রতিটি ইটের সঙ্গে আপনারও একটি অংশ জড়িয়ে থাকবে। আর সেই আশ্রয়ে বসবাস করা মানুষটির দু'আয় আপনি সারাজীবন সামিল থাকবেন, ইন শা আল্লাহ।

আকবরের জন্য একটি নিরাপদ ঘর তৈরিতে সহযোগিতার মাধ্যম কমেন্টে দেওয়া হলো।

30/08/2026

নবীদের কাহিনী (পর্ব - ৩) হযরত নূহ আলাইহিস সালাম (পর্ব- ০১)

#নবীদের_কাহিনী

সবার আগ্রহকে সম্মান জানিয়ে বৃক্ষরোপণ প্রকল্পে অনুদান গ্রহণের সময় বাড়ানো হয়েছিল। আজকে শেষ হতে যাচ্ছে সেই সময়। তাই যারা বৃ...
30/08/2026

সবার আগ্রহকে সম্মান জানিয়ে বৃক্ষরোপণ প্রকল্পে অনুদান গ্রহণের সময় বাড়ানো হয়েছিল। আজকে শেষ হতে যাচ্ছে সেই সময়। তাই যারা বৃক্ষরোপণ প্রকল্পে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু এখনো পারেননি, তারা ছবির বাংলা কিউআর কোড স্ক্যান করে যে কোনো মাধ্যম থেকে সাধ্য অনুযায়ী অনুদান করুন।

সময় কিন্তু রাত বারোটা। আর মাত্র কয়েক ঘণ্টা।

কেবল রাত বারোটা। এরপর আর বৃক্ষরোপণ প্রকল্পে অনুদান পাঠাতে পারবেন না। কমেন্টে অনুদান পাঠানোর কিউআর কোড ও ডিটেইলস দেওয়া হল...
30/08/2026

কেবল রাত বারোটা। এরপর আর বৃক্ষরোপণ প্রকল্পে অনুদান পাঠাতে পারবেন না। কমেন্টে অনুদান পাঠানোর কিউআর কোড ও ডিটেইলস দেওয়া হলো।

কেবল কাল পর্যন্ত বৃক্ষরোপণ প্রকল্পের অনুদান গ্রহণ করা হবে। কমেন্টে অনুদান পাঠানোর কিউআর কোড ও ডিটেইলস দেওয়া হলো।
29/08/2026

কেবল কাল পর্যন্ত বৃক্ষরোপণ প্রকল্পের অনুদান গ্রহণ করা হবে। কমেন্টে অনুদান পাঠানোর কিউআর কোড ও ডিটেইলস দেওয়া হলো।

এবার ভাবুন আমাদের বৃক্ষরোপণ প্রকল্পের কথা। এখানে আপনার একটি অনুদানে যেমন বৃক্ষরোপণের মাধ্যমে সাদাকায়ে জারিয়ার সুযোগ তৈরি...
28/08/2026

এবার ভাবুন আমাদের বৃক্ষরোপণ প্রকল্পের কথা। এখানে আপনার একটি অনুদানে যেমন বৃক্ষরোপণের মাধ্যমে সাদাকায়ে জারিয়ার সুযোগ তৈরি হচ্ছে, তেমনি একটি পরিবারও স্থায়ীভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে।

অর্থাৎ, একটি প্রকল্পে দু’ধরনের নেকির সুযোগ!
ভাবা যায়?

তাই দেরি না করে এক দানে দুই নেকির সুযোগ গ্রহণ করুন। অংশ নিন আমাদের বৃক্ষরোপণ প্রকল্পে এবং একটি পরিবারকে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যেতে সহযোগিতা করুন।

ছবির বাংলা কিউআর কোড স্ক্যান করে যে কোনো মাধ্যম থেকে অনুদান প্রেরণ করুন।

সপ্তাহ ঘুরে ফিরে এলো রহমত ও বরকতের দিন- জুমু'আ। এ দিনটি মুমিনের সাপ্তাহিক ঈদ। তাই বেশি বেশি দোয়া, দরূদ, কুরআন তিলাওয়াত ও...
28/08/2026

সপ্তাহ ঘুরে ফিরে এলো রহমত ও বরকতের দিন- জুমু'আ। এ দিনটি মুমিনের সাপ্তাহিক ঈদ। তাই বেশি বেশি দোয়া, দরূদ, কুরআন তিলাওয়াত ও নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।

রাসূল ﷺ বলেছেন “তোমাদের দিনগুলোর মধ্যে জুমুআর দিন সর্বোত্তম। অতএব, এ দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করো। কারণ তোমাদের দুরুদ আমার নিকট পেশ করা হয়।” - আবু দাউদ: ১০৪৭

আসুন জুমু'আর দিনে করনীয় আমল সমূহ জেনে নিই-
▪️ গোসল করে পরিষ্কার পোশাক পরা।
▪️ সুগন্ধি লাগানো।
▪️ জুমু'আর সালাত জামাতের সাথে আদায় করা।
▪️ সূরা কাহফ তিলাওয়াত করা।
▪️ নবীজী ﷺ–এর প্রতি বেশি বেশি দরূদ পাঠ করা।
▪️ দুয়া কবুলের বিশেষ সময়ে (আসর থেকে মাগরিব পর্যন্ত) মন খুলে আল্লাহর কাছে দুয়া করা।
আল্লাহ তা'আলা যেন আমাদের সবাইকে জুমু’আর মর্যাদা বুঝে আমল করার তাওফিক দান করেন এবং আমাদের দুয়াসমূহ কবুল করেন আমিন।

আমাদের বৃক্ষরোপণ প্রকল্পে এবার আমরা পারিবারিক বাগান করে দিয়েছি। ফলে এটা  সাদাকায়ে জারিয়ার পাশাপাশি স্থায়ীভাবে স্বাবলম্বী...
27/08/2026

আমাদের বৃক্ষরোপণ প্রকল্পে এবার আমরা পারিবারিক বাগান করে দিয়েছি। ফলে এটা সাদাকায়ে জারিয়ার পাশাপাশি স্থায়ীভাবে স্বাবলম্বী করার পথ খুলে দিচ্ছে। আপনি চাইলে এখনো এই প্রকল্পে অনুদান পাঠিয়ে আমাদের প্রকল্পে অংশ নিতে পারবেন। কমেন্টে বাংলা কিউআর কোড দেওয়া হলো। স্ক্যান করে যে কোনো মাধ্যম থেকে অনুদান প্রেরণ করুন।

Address

House 16, Road 06, Nikunja-2
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Siratul Mustaqim Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Siratul Mustaqim Foundation:

Shortcuts

Share

Category