INSAF

Website

INSAF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from INSAF, Political Party, Dhaka.

21/09/2026
শিক্ষক ও সরকারি চাকরিজীবীদের প্রশিক্ষক হিসেবে গড়ে তোলা এবং কর্মমুখী প্রশিক্ষণ ব্যবস্থাশিক্ষক ও সরকারি চাকরিজীবীদের যোগ্য...
08/09/2026

শিক্ষক ও সরকারি চাকরিজীবীদের প্রশিক্ষক হিসেবে গড়ে তোলা এবং কর্মমুখী প্রশিক্ষণ ব্যবস্থা

শিক্ষক ও সরকারি চাকরিজীবীদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে দক্ষ প্রশিক্ষক (Trainer) হিসেবে গড়ে তোলা হবে। এসব প্রশিক্ষকের মাধ্যমে সারা বাংলাদেশে সকল শ্রেণি ও পেশার নারী-পুরুষের জন্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হবে।

এই ব্যবস্থার মাধ্যমে—

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী শিক্ষক ও সরকারি চাকরিজীবীদের জন্য অতিরিক্ত বেতন, সম্মানী ও বোনাসের ব্যবস্থা করা হবে।
দেশের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হবে।
দেশব্যাপী বিভিন্ন খাতে প্রয়োজনীয় দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করা হবে।
প্রশিক্ষণের মাধ্যমে নারী ও পুরুষ উভয়ের কর্মদক্ষতা ও আত্মকর্মসংস্থানের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

সদস্য → কাউন্সিলর → মেয়রদলের নির্ধারিত শর্ত, নৈতিক মানদণ্ড, প্রশিক্ষণ এবং যোগ্যতা পূরণ সাপেক্ষে একজন সদস্য পর্যায়ক্রমে...
31/08/2026

সদস্য → কাউন্সিলর → মেয়র

দলের নির্ধারিত শর্ত, নৈতিক মানদণ্ড, প্রশিক্ষণ এবং যোগ্যতা পূরণ সাপেক্ষে একজন সদস্য পর্যায়ক্রমে উচ্চতর দায়িত্বে উন্নীত হতে পারবেন।

১। সদস্য হতে হলে (নারী)

১। আবেদনকারীকে নারী হতে হবে।
২। মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করতে হবে।
৩। দলের গঠনতন্ত্র, নীতিমালা এবং বৈধ সাংগঠনিক সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার করতে হবে।
৪। দলীয় আচরণবিধি ও শৃঙ্খলা মেনে চলতে হবে।
৫। প্রয়োজন অনুযায়ী জরুরি যোগাযোগ ও পারিবারিক তথ্য প্রদান করতে হবে।

২। কাউন্সিলর হতে হলে (নারী)

১। শারীরিক ও মানসিকভাবে দায়িত্ব পালনের উপযোগী হতে হবে।
২। ঘুষ, চাঁদাবাজি, প্রতারণা এবং অন্যান্য অবৈধ উপার্জনের সঙ্গে জড়িত থাকা যাবে না।
৩। মাদকাসক্তি ও ক্ষতিকর নেশাজাতীয় কার্যক্রম থেকে মুক্ত থাকতে হবে।
৪। ব্যক্তিগত ও সামাজিক জীবনে দলীয় নৈতিকতা ও আচরণবিধি অনুসরণ করতে হবে।
৫। কোনো বৈধ পেশায় কর্মরত অথবা বৈধ ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে হবে।
৬। দলের সদস্য হিসেবে নির্ধারিত অভিজ্ঞতা ও যোগ্যতা অর্জন করতে হবে।
৭। দলীয় প্রশিক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে হবে।

৩। মেয়র হতে হলে (নারী)

১। শারীরিক ও মানসিকভাবে নেতৃত্বের দায়িত্ব পালনের উপযোগী হতে হবে।
২। ঘুষ, চাঁদাবাজি, প্রতারণা এবং অন্যান্য অবৈধ উপার্জনের সঙ্গে জড়িত থাকা যাবে না।
৩। মাদকাসক্তি ও ক্ষতিকর নেশাজাতীয় কার্যক্রম থেকে মুক্ত থাকতে হবে।
৪। ব্যক্তিগত ও সামাজিক জীবনে দলীয় নৈতিকতা ও আচরণবিধি অনুসরণ করতে হবে।
৫। কোনো বৈধ পেশা বা ব্যবসায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৬। পূর্ববর্তী নেতৃত্বের স্তর, বিশেষ করে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।
৭। দলের নির্ধারিত সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ বা কোর্স সফলভাবে সম্পন্ন করতে হবে।
৮। নেতৃত্ব, জনসেবা, সততা ও সাংগঠনিক দক্ষতার মূল্যায়নে উত্তীর্ণ হতে হবে।

প্রত্যেক থানা, উপজেলা, জেলা, বিভাগ এবং কিন্দ্রীয় কমিটির নমুনা।
31/08/2026

প্রত্যেক থানা, উপজেলা, জেলা, বিভাগ এবং কিন্দ্রীয় কমিটির নমুনা।

এমন হলে কেমন হতো?
31/08/2026

এমন হলে কেমন হতো?

এই গরীব দেশে এত ব্যাংক কেন?
30/08/2026

এই গরীব দেশে এত ব্যাংক কেন?

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when INSAF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share