ঢাকা জেলা পুলিশ, ঢাকা-Dhaka District Police,Dhaka

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ঢাকা জেলা পুলিশ, ঢাকা-Dhaka District Police,Dhaka

ঢাকা জেলা পুলিশ, ঢাকা-Dhaka District Police,Dhaka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ঢাকা জেলা পুলিশ, ঢাকা-Dhaka District Police,Dhaka, Government Organization, Dhaka.
(4)

Dhaka district is considered the most important district of Bangladesh.There are 7 police stations in this district.This district is home of many expatriates as well as many industrial factories.The National Memorial is located in Savar in this district..

কেরাণীগঞ্জে ১,০০০ পুরিয়া হেরোইনসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতা।ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন...
26/08/2026

কেরাণীগঞ্জে ১,০০০ পুরিয়া হেরোইনসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতা।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১,০০০ (এক হাজার) পুরিয়া হেরোইনসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ ওমর ফারুক (৩০), পিতা: আঃ মান্নান-কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১,০০০ (এক হাজার) পুরিয়া হেরোইন, যার মোট ওজন ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম এবং আনুমানিক মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ০৬ (ছয়) কেজি গাঁজা সহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।ঢাকা জেলা প...
26/08/2026

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ০৬ (ছয়) কেজি গাঁজা সহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে ২৫/০৮/২০২৬খ্রিঃ তারিখ ১৪:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিন বাজার এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সাব্বির আহম্মেদ ওরফে রাকিবুল ইসলাম সাব্বির (২২),পিতা- মোঃ ফোরকান সিকদারকে ০৬ (কেজি) গাঁজাসহ যাহার মূল্য অনুমান ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা গ্রেফতার করেন।

ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

25/08/2026

শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভায় ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়

শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিতশিশুদের জন্য ...
25/08/2026

শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত

শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে “শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয়” শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা আজ ২৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ১০:৪৫ ঘটিকায় প্রগতি ভবন, প্রথম আলো, কারওয়ানবাজার, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আবু ইউসুফ, সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব শামীমা পারভীন বলেন, “শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের সামাজিক ও নৈতিক দায়িত্ব।
শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। পরিবারকে শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে তারা তাদের ভয়, সমস্যা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা নির্দ্বিধায় অভিভাবকদের জানাতে পারে। পাশাপাশি শিশুদের অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা, জনসচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগী শিশুর প্রতি সহানুভূতিশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু নির্যাতনের শিকার হলে বিষয়টি গোপন না রেখে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

আলোচনা সভায় শিশু যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নির্যাতনের ঘটনা দ্রুত শনাক্তকরণ, যথাযথ কর্তৃপক্ষকে অবহিতকরণ, ভুক্তভোগী শিশুর সুরক্ষা ও মানসিক সহায়তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান খান, এনজিও বিষয়ক ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়; ড. রাশেদের রওনক খান, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়; রোকসানা সুলতানা, নির্বাহী পরিচালক, ব্রেকিং দ্য সাইলেন্স; এবং মোহাম্মদ জাহিদুল ইসলাম, পরিচালক, ব্রেকিং দ্য সাইলেন্স। এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ০১ টি PULSAR মোটরসাইকেল ও ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলে...
25/08/2026

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ০১ টি PULSAR মোটরসাইকেল ও ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে ২৪/০৮/২০২৬খ্রিঃ তারিখ ১৭:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন বেদেপল্লী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ ফরহাদ (২৮),পিতা- মোঃ নজরুল ইসলামকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ যাহার ওজন ১০ গ্রাম, মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে ২৪/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ২০:৪৫ ঘটিকায় ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ সুজল খান (৩২), পিতা-মোঃ বাবুল খানকে ১০০ (একশত) পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ যাহার ওজন ১০ গ্রাম, মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে ২৪/০৮/২০২৬ খ্রি. তারিখ ২৩:১০ ঘটিকায় সাভার মডেল থানাধীন খাগান এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ মনির হোসেন(৩৯), পিতা- মোঃ দুলাল ফকির, ৪। আসাদুল ইসলাম(৪১),পিতা-জসিমকে ৫০ (পঞ্চাঁশ) পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার টাকা) ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি PULSAR NS160 CC মোটরসাইকেল,যাহার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো ল-৩৯-৬৩২৯,যাহার ইঞ্জিন নং- JEYCJCY6859 যাহার চেসিস নং MD2A92CY2JCC95493 যাহার মূল্য অনুমান ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা গ্রেফতার করেন।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

"ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী-১ ও ধলেশ্বরী-২ সেতুতে জরুরি মেরামত সংক্রান্ত বিজ্ঞপ্তি"ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্স...
25/08/2026

"ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী-১ ও ধলেশ্বরী-২ সেতুতে জরুরি মেরামত সংক্রান্ত বিজ্ঞপ্তি"

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থিত "ধলেশ্বরী-১" ও "ধলেশ্বরী-২" সেতুতে জরুরি মেরামত কাজ করা হবে। মেরামত কাজ চলাকালীন সেতু দুটিতে সব ধরনের যানবাহন এক লেনে উভয়মুখীভাবে (একই পথে আসা-যাওয়া) চলাচল করবে।
মেরামত কাজের সময়সূচি:
🔹 ধলেশ্বরী-১ সেতু: ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) থেকে ৩১ আগস্ট ২০২৬ (সোমবার)।
🔹 ধলেশ্বরী-২ সেতু: ১ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার)।
নির্দেশনা:
মেরামত কাজ চলাকালীন সেতু দুটি অতিক্রম করার সময় সকল যানবাহনকে নির্ধারিত লেন অনুসরণ করে সতর্কতার সঙ্গে ও ধীরগতিতে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

23/08/2026
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ০৬(ছয়) রাউন্ড গুলি, ৫০(পঞ্চাশ) পুড়িয়...
23/08/2026

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ০৬(ছয়) রাউন্ড গুলি, ৫০(পঞ্চাশ) পুড়িয়া হেরোইন এবং ৫০৫০ (পাঁচ হাজার পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে ২২/০৮/২০২৬খ্রিঃ তারিখ ১৯:৪৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন বারইপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ দিলদার মিয়া(৩৫),পিতা-মৃত হাবিবুর রহমান, ২। মোঃ সুমন তালুকদার (২৮), পিতা- মোঃ হানিফ তালুকদারদ্বয়কে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ( যাহার ওজন ৫০০ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে ২২/০৮/২০২৬ খ্রি. তারিখ ২২:১০ ঘটিকায় ধামরাই থানাধীন বালিথা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ মাসুম মিয়া@মাজু (২৪), পিতা- মোঃ জহিরুল ইসলামকে ৫০ (পঞ্চাঁশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে ২২/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ২৩:৪০ ঘটিকায় আশুলিয়া থানাধীন নবীনগর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৪। জান্নাত হোসেন সোহাগ (২৯), পিতা-মৃত গাজীউর রহমানকে (ক) ০৬ (ছয়) রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি ও (খ) ৫০ (পঞ্চাশ) পুরিয়া হেরোইনসহ (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার টাকা) গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামী মোঃ দিলদার মিয়া (৩৫) এর বিরুদ্ধে ২টি মাদক মামলা, ২নং আসামী মোঃ সুমন তালুকদার ((২৮) এর বিরুদ্ধে ১টি মাদক মামলা এবং ৪নং আসামী জান্নাত হোসেন সোহাগ (২৯) এর বিরুদ্ধে ২টি মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

"২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ২০ বছর পূর্তি উদযাপন"গত ২২ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগ এ  উ...
23/08/2026

"২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ২০ বছর পূর্তি উদযাপন"

গত ২২ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগ এ উৎসবমুখর পরিবেশে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ২০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব প্রত্যুষ কুমার মজুমদার, সভাপতি, ২৫তম বিসিএস (পুলিশ) ফোরাম ও পুলিশ সুপার, ফেনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনজুর মোর্শেদ চৌধুরী, সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলী হোসেন ফকির, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ পুলিশ।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম, পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সভাপতি, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬; জনাব
শামীমা পারভীন, পুলিশ সুপার, ঢাকা জেলা এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনসহ ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন পুলিশ সুপার জনাব জসিম উদ্দিন, গাজীপুর জেলা।
দীর্ঘ দুই দশকের কর্মময় পথচলা, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত অঙ্গীকারকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক ও বর্তমান সহকর্মীদের মিলনমেলা, স্মৃতিচারণ এবং নানা আয়োজনের মধ্য দিয়ে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের গৌরবময় ২০ বছর পূর্তি উদযাপন করা হয়।

দুই দশকের এই গৌরবময় পথচলায় দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগকারী ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সকল সদস্যের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন।২২ আগস্ট ২০২৬ ইং তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির...
22/08/2026

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন।

২২ আগস্ট ২০২৬ ইং তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Address

Dhaka

Telephone

+8801320089300

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকা জেলা পুলিশ, ঢাকা-Dhaka District Police,Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share