11/06/2026
প্রেস বিজ্ঞপ্তি ::
ঘোষিত বাজেট সম্পর্কে বিএনএফ প্রেসিডেন্টের প্রতিক্রিয়া :
ঢাকা, ১১ জুন ২০২৬:
জাতীয় বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর প্রেসিডেন্ট, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও সাবেক জাতীয় সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ বলেছেন, ঘোষিত বাজেট উচ্চাভিলাষী হলেও তা বাস্তবায়নযোগ্য।
তিনি বলেন, “বাজেটের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য দুর্নীতি, অপচয় এবং অনিয়ম কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়বে এবং প্রত্যাশিত সুফল জনগণের কাছে পৌঁছাবে না।”
বিএনএফ প্রেসিডেন্ট আরও বলেন, “সততা, নিষ্ঠা, নির্লোভ ও নির্মোহ দেশপ্রেমিক শক্তির ঐক্যের ওপর ভর করে সরকারকে বাজেট বাস্তবায়নে সফল হতে হবে। নতুবা মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে।”
তিনি সতর্ক করে বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় দুর্বলতা দেখা দিলে তার নেতিবাচক প্রভাব দেশের চলমান গণতান্ত্রিক ধারাবাহিকতার ওপরও পড়তে পারে।
বিএনএফ মনে করে, জনগণের কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত।
তথ্যসূত্র:
বিএনএফ মিডিয়া সেল