04/08/2026
সাধারণ মানুষের কাছে আধুনিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে প্রাইজল (PRIZEOL ) পার্টনার নেটওয়ার্কে যুক্ত হলো দেশের অন্যতম সুপরিচিত চিকিৎসা প্রতিষ্ঠান ফরাজী হাসপাতাল লিমিটেড।
প্রাইজল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হাসান এবং ফরাজী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মুক্তার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে চুক্তি পত্রে স্বাক্ষর করেন।
চুক্তির ফলে প্রাইজল লিমিটেডের নেটওয়ার্কের আওতায় থাকা সকল মেম্বার ফরাজী হাসপাতালে প্যাথলজি, ডায়াগনস্টিক, আইসিইউ, ইনডোর/আউটডোর চিকিৎসাসহ যাবতীয় ডেন্টাল সেবায় বিশেষ ডিসকাউন্ট উপভোগ করবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ফরাজী হাসপাতালের করপোরেট এক্সিকিউটিভ অফিসার আনিসা বিনতে আবদুল্লাহ এবং প্রাইজল লিমিটেডের এক্সিকিউটিভ অফিসার মো. তরিকুল ইসলামসহ উভয় পক্ষের অন্যান্য কর্মকর্তারা আশাবাদ ব্যাক্ত করে বলেন,
"এই চুক্তির মাধ্যমে দেশের মধ্যবিত্ত ও সাধারণ পরিবারগুলো আরও সাশ্রয়ে মানসম্মত উন্নত চিকিৎসাসেবা পাবে।"