Bangladesh Railway - বাংলাদেশ রেলওয়ে

Bangladesh Railway - বাংলাদেশ রেলওয়ে This is the Official page of Bangladesh Railway to reach the people of Bangladesh according

বাংলাদেশ রেলপথ সরকারি মালীকানা ও সরকার কর্তৃক পরিচালিত দেশের একটি মুখ্য পরিবহন সংস্থা। মোট ২৫০৮৩ জন নিয়মিত কর্মচারীসহ বাংলাদেশ রেলওয়ের মোট ২৯৫৫. ৫৩ কি:মি: রুট রয়েছে। যেহেতু দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সাথে সংযোজন করার জন্য রেলপথ একটি গুরুত্বপূর্ণ স্থল পরিবহন ব্যবস্থা, তাই রেলপথের সার্বিক উন্নতি দেশের অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জুন ২, ১৯৮২ পর্যন্ত একজন চেয়ারম্যান ও চারজন

মেম্বারসহ রেলওয়ে বোর্ডের নিকট রেলপথের ব্যবস্থাপনা ও উন্নয়ন ন্যস্ত ছিল। তারপর প্রশাসনিক ও কার্যপরিচালনার সুবিধার্থে রেলওয়ে বোর্ডের বিলূপ্তি ৩ জুন ১৯৮২ সালে কার্যকর হয় এবং রেলওয়ে বোর্ডের কার্যক্রম যোগাযোগ মন্ত্রণালয়ের রেলওয়ে ডিভিশনের নিকট ন্যস্ত হয় এবং উক্ত বিভাগের সচিব বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করে। একই উদ্দেশ্যে দুই মহাব্যবস্থাপকের প্রশাসনিক নিয়ন্ত্রণে বাংলাদেশ রেলওয়েকে পূর্ব ও পশ্চিম দুই অঞ্চলে ভাগ করা হয়। দুই অঞ্চলের দুইজন মহাব্যবস্থাপক বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের নিকট দায়বদ্ধ হয়। পরবর্তীতে ১২ আগস্ট ১৯৯৫ সালে রেলপথের দৈনন্দিন কার্যক্রম মন্ত্রণালয় থেকে আলাদা হয়ে রেলওয়ে প্রফেশনালদের নিয়ে মহাপরিচালকের হাতে ন্যস্ত হয়। নীতি নির্ধারণের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীকে চেয়ারম্যান করে ৯ সদস্য বিশিষ্ট Bangladesh Railway Authority (BRA) গঠিত হয়। অতিরিক্ত মহাপরিচালক ও যুগ্ম মহাপরিচালকগণ সমস্ত প্রশাসনিক ও নীতি নির্ধারণের কাজ সম্পন্ন করেন।
দুই জোনের মহাব্যবস্থাপককে সহায়তা করেন বিভিন্ন বিশেষায়িত দপ্তর, যারা কার্য পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনার জন্য দায়িত্বশীল থাকেন। প্রত্যেক জোন আবার দুইটি প্রধান কার্য পরিচালনা বিভাগে বিভক্ত। এই বিভাগগুলো বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (DRM) এর অধীনে পরিচালিত হয় এবং সংস্থাপন, পরিবহন, বাণিজ্যিক, অর্থিক, যান্ত্রিক, ওয়ে এন্ড ওয়ার্কস, সংকেত ও টেলিযোগাযোগ, বৈদ্যুতিক, চিকিৎসা, নিরাপত্তা বাহিনীর মত বিভিন্ন বিশেষায়িত দপ্তরের বিভাগীয় কর্মকর্তারা তাকে সহায়তা করে থাকেন। এছাড়াও দুইজন বিভাগীয় তত্ত্বাবধায়ক (Divisional Superintendent) এর অধীনে পূর্বাঞ্চলের পাহাড়তলী ও পশ্চিমাঞ্চলের সৈয়দপুর কারখানা (Workshop) আছে। অধিকন্তু ব্রড গেজ ও মিটার গেজ লোকোমোটিভের জেনারেল ওভারহলিং এর জন্য পার্বতীপুর চীফ এক্সিকিউটিভের নিয়ন্ত্রণে একটি লোকোমোটিভ কারখানা আছে।
বাংলাদেশ রেলওয়েতে রেক্টরের অধীনে ‘রেলওয়ে ট্রেনিং একাডেমী (RTA)’, প্রধান পরিকল্পনা কর্মকর্তার অধীনে ‘পরিকল্পনা কোষ’ (Planning Cell), প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের অধীনে ‘সরঞ্জাম শাখা’ (Stores Department), দুই জোনের হিসাব ও অর্থনৈতিক ব্যবস্থাপনা কার্যক্রমের সমন্বয় ও পরামর্শের জন্য অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) এর অধীনে ‘হিসাব বিভাগ’(Accounts Department) আছে।
ট্রেন পরিচালনার সাথে সম্পর্কিত বাংলাদেশ রেলপথের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং রেলপথে পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার প্রথমে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে পৃথক রেলপথ বিভাগ ও পরে রেলপথ মন্ত্রণালয় গঠন করে।

আজ ০২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘Non-Communicable Disease (NCD) Prevention and Lifestyle Modific...
02/09/2026

আজ ০২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘Non-Communicable Disease (NCD) Prevention and Lifestyle Modification’ (অসংক্রামক রোগ প্রতিরোধ ও জীবনযাপনে পরিবর্তন) বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অসংক্রামক রোগ প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবনযাপন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আজ ২৮ আগস্ট ২০২৬ তারিখে রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলাম রাজবাড়ী জেলা সফর করেন। এসময় তিনি রাজবাড়ী সদরে বাং...
28/08/2026

আজ ২৮ আগস্ট ২০২৬ তারিখে রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলাম রাজবাড়ী জেলা সফর করেন। এসময় তিনি রাজবাড়ী সদরে বাংলাদেশ রেলওয়ের জায়গায় অবস্থিত 'শহীদ মুক্তিযোদ্ধা খুশি রেলওয়ে ময়দান' এলাকা, 'হুসনেবাগ অডিটরিয়াম' এলাকা, রাজবাড়ীতে একটি রেলওয়ে ওয়ার্কশপ ক্যারেজ নির্মাণের লক্ষ্যে সম্ভাব্য এলাকা ও রাজবাড়ী হতে দৌলতদিয়া পর্যন্ত রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলাম-এর সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ...
25/08/2026

রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলাম-এর সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণের মাধ্যমে ‘আগস্ট/২৬ মাসের সমন্বয় সভা’।
স্থান: সভা কক্ষে (কক্ষ নং-১০২৪), রেলপথ মন্ত্রণালয়, রেলভবন, ঢাকা
তারিখ: ২৫ আগস্ট ২০২৬ খ্রি.

আজ ২৩ আগস্ট ২০২৬ তারিখে রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলাম -এর সভাপতিত্বে রেলপথ মন্ত্রণালয়ের ১০ম গ্রেড এবং ত...
23/08/2026

আজ ২৩ আগস্ট ২০২৬ তারিখে রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলাম -এর সভাপতিত্বে রেলপথ মন্ত্রণালয়ের ১০ম গ্রেড এবং তদূর্ধ্ব কর্মকর্তাদের অংশগ্রহণে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়

রেলপথ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন “Initiative to Make Bangladesh Railways To***co Free (IMBRTF) Phase-3 ” শীর্ষক প্র...
15/08/2026

রেলপথ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন “Initiative to Make Bangladesh Railways To***co Free (IMBRTF) Phase-3 ” শীর্ষক প্রকল্পের আয়োজনে আজ ১৫ আগস্ট ২০২৬ তারিখ শনিবার সকাল ৯.৩০ টায় মহাব্যবস্থাপক (পূর্ব) এর কার্যালয়, সিআরবি, চট্টগ্রাম, বাংলাদেশ রেলওয়ে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে তামাক নিয়ন্ত্রণ আইন, ২০০৫ সংশোধন আইন, ২০২৬ ও রেলওয়ে আইন, ১৮৯০সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ফাহিমুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) জনাব সুবক্তগীন। বাংলাদেশ রেলওয়ের পূ্র্বাঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রেলওয়ে হাসপাতাল, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং রেলওয়ে পুলিশ (জিআরপি) এর কর্মকর্তাসহ স্টেশনে কর্মরত
কর্মচারী ও রানিং ট্রেনে কর্মরত কর্মচারীসহ মোট ২৫ (পঁচিশ) জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন রেল সেবার মান উন্নয়নে ধূমপান মুক্ত পরিবেশ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আমাদের সবাইকে রেল প্রাঙ্গনে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলে নিরাপদ ও পরিবেশ বান্ধব যাত্রী সেবা প্রদান করা সম্ভব হবে যা রেল পরিষেবার মিশন ও ভিশন এর সাথে খুবই সম্পর্কিত। তিনি স্টেশনে সকলকে ধূমপান ও তামাক মুক্ত রেল পরিসেবা গড়ে তোলার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

13/08/2026
বাংলাদেশ রেলওয়ের "সহকারী স্টেশন মাষ্টার" পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ
12/08/2026

বাংলাদেশ রেলওয়ের "সহকারী স্টেশন মাষ্টার" পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

10/08/2026
06/08/2026

শোকবার্তা
রেলকর্মী বিতুল মিঞার মৃত্যুতে রেলসচিবের শোক:
ঢাকা, ৬ আগস্ট, বৃহস্পতিবার।
বাংলাদেশ রেলওয়ের বামনডাঙ্গা ০৭ নম্বর গ্যাং এর ওয়েম্যান বিতুল মিঞার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এক শোকবার্তায় তিনি জানান বিতুল মিঞা কর্মজীবনে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মস্থলে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ রেলওয়ে একজন নিবেদিত কর্মী হারালো।
উল্লেখ্য যে, পঞ্চগড় থেকে সান্তাহারের উদ্দেশ্য ছেড়ে আসা ৭৬৮ (দোলনচাঁপা এক্সপ্রেস) ট্রেনটি আজ ( বৃহস্পতিবার) বেলা ১২:৫৫ ঘটিকায় পীরগাছা স্টেশন ছেড়ে প্লাটফর্ম অতিক্রম করাকালে বিতুল মিঞা রানওভার হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।
রেজাউল করিম সিদ্দিকী
জনসংযোগ কর্মকর্তা
রেলপথ মন্ত্রণালয়।

সিলেট থেকে জাফলং পর্যন্ত রেললাইন বিস্তৃতকরণের উদ্দেশ্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত...
01/08/2026

সিলেট থেকে জাফলং পর্যন্ত রেললাইন বিস্তৃতকরণের উদ্দেশ্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড.মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ সরকারের উচ্চপর্যয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কর্তৃক সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন।

Address

16 Abdul Gani Road, Rail Bhaban
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Railway - বাংলাদেশ রেলওয়ে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Railway - বাংলাদেশ রেলওয়ে:

Shortcuts

Share

Category